হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ৭৭ সমাজের সাধারণ অবস্থা ও প্রচলন প্রথার দিকে লক্ষ্য রাখিয়াই এই কথাটি বলা হইয়াছে। কেননা বিবাহ সংক্রান্ত যাবতীয় কাজ-- খবরাখবর লওয়া, উপযুক্ত বর সন্ধান, কথাবার্তা ঠিক করা, বিবাহের উদ্যোগ আয়োজন করা প্রভৃতি মেয়েরা নিজেরা কখনও করে না। কারণ, এই জন্য বাহিরে দৌড়া-দৌড়ি, যাতায়াত ও পুরুষদের সঙ্গে অনেক যোগাযোগ করার প্রয়োজন হয়। মেয়ের মঞ্জুরী লইয়া পুরুষরাই এই সব কাজ করিবে ইহাই নিয়ম । এই প্রেক্ষিতে রাসূলে করীম (স)-এর বাণী 42:54 3,531 “মেয়েদিগকে কেবল জতিতারকরাই বিৰাহ দিনে ডিও ফিতে বে ইক নেই দিল ও চলার কথাই ধ্বনিত হইয়াছে। ইহার অর্থ কক্ষণই ইহা নয় যে, মেয়েদের বিবাহের চূড়ান্ত কর্তৃত্ব বুঝি অভিভাবকদের হাতে! নবী করীম (স)-এর বাণী 47৮4 ০৩৩, $ ‘অভিভাবক ছাড়া বিবাহ নাই' কথাটিও পুরাপুরিতাবে এই পর্যায়ের ও এই ধিরনের। সেই সঙ্গে স্মরণীয়, মুহাদ্দিস ও সনদ বিশারদগণ বলিয়াছেনঃ তিনটি হাদীস রাসূলে করীম (স) হইতে প্রমাণিত নয় { তন্মধ্যে ইহাও একটি ৷ এ কারণেই বুখারী ও মুসলিম গ্রন্থে এই হাদীসটি স্থান পায় নাই । আর হযরত আয়েশা বর্ণিত হাদীসটির একজন বর্ণনাকারী জহুরী ইহাকে অস্বীকার করিয়াছেন যেমন, তেমন হযরত আয়েশার নিজের আমল ছিল ইহার বিপরীত । অভিভাবক ছাড়াও মেয়ের বিবাহ হয় এবং তাহা বৈধ, ইহাই ছিল তাহার ফিক্হী মত। কাজেই হাদীসের মূল বর্ণনাকারীর নিজের আমলের (কাজ) বিপরীত মত জ্ঞাপক এই হাদীস গ্রহণ যোগ্য নয়। কিন্তু সেই সঙ্গে একথাও ভুলিলে চলিবে না যে, অভিভাবকদের এড়াইয়া ডিঙাইয়া ও তাহাদিগকে সঙ্গে না লইয়া কেবল মাত্র নিজের ইচ্ছা ও একান্ত নিজস্ব উদ্যোগে বিবাহ করাও কোন শরীফ-শালীন চরিত্রবান মেয়ের কাজ হইতে পারে না। www.icsbook.info

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।