হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

18 হাদীস শরীফ আর ইমাম আৰু হানীফা (র) অভিভাবক ছাড়া বিবাহ অসম্পূর্ণ হয় বলিয়া মনে করিয়াছেন। ইমাম মালিক বলিয়াছেনঃ মেয়েটি যদি চরিত্রহীনা হয়, আর সে নিজেই নিজের বিবাহ সম্পন্ন করে; কিংবা নিজেই অন্য কাহাকেও দায়িত্‌ দেয় তাহাকে বিবাহ দেওয়ার জন্য, তবে তাহার বিবাহ বৈধ হইতে পারে; কিন্তু যে মেয়ে দ্র সচ্চরিত্রবতী তাহার জন্য অভিভাবক অপরিহার্য । ইবনুল হুম্মাম উল্লেখ করিয়াছেন, মেয়েদের বিবাহ অভিভাবকের প্রয়োজন-অপ্রয়োজন পর্যায়ে হাদীস ও ফিকাহবিদদের সাতটি মত উদ্ধৃত হইয়াছে, ইমাম আবু হানীফার দুইটি মতের একটি এই যে, পূর্নবয়স্কা ও সুস্থ স্বাভাবিক মেয়ের পক্ষে নিজের ও অন্য মেয়ের বিবাহ পরিচালনা করা মোটামুটিভাবে জায়েয ৷ তবে উহা নিশ্চয়ই পছন্দনীয় এবং বাঞ্ছিত নয়! আর দ্বিতীয় মতটি এই যে, কোন মেয়ে যদি তাহার জন্য “উপযুক্ত' ও মানানসই (৯৮) কোন বিবাহই করিয়া বসে তবে তাহা জায়েয হইবে । আর. যদি ইহার বিপরীত হয়, তবে তাহা জায়েয হইবে না। এই সব হাদীস বাহ্যত মুসলিম ও মুয়াত্তা মালিক উদ্ধৃত এই হাদীসটির বিপরীতঃ 42474 64, ্বামীহীনা মেয়ে তাহার নিজের বিবাহের ব্যাপারে তাহার অভিভাবক-মুরববী অপেক্ষা অধিক অধিকার সম্পন্না। কিন্তু প্রকৃতভাবে ইহা উহার সহিত সাংঘর্ষিক নয়। কেননা শেষোক্ত হাদীস মেয়ের অভিভাবকের অধিকারকে সম্পূর্ণ কাড়িয়া বা হরণ করিয়া লওয়া নাই। বরং উহাতে অতিভাবকেরও কিছু না কিছু অধিকার আছে একথা বলিষ্ঠ ভাবেই বুঝাইতেছে--যদিও তাহাতে পূর্ণ বয়ঙ্কা মেয়ের অধিকারকে প্রাধান্য ও অগ্রাধিকার দেওয়া হইয়াছে । এই হাদীস অনুযায়ীও মেয়ের অনুমতি ও সন্তোষ জানিতে পারার পর সমস্ত বিবাহ অনুষ্ঠানের আয়োজন ব্যবস্থা করার ব্যাপারে অভিভাবকের অধিকার অনস্বীকার্য । এই দিক দিয়া ‘অভিভাবক ছাড়া বিবাহ নাই' হাদীসটির তাৎপর্য ও ব্যবহারিকতা স্পষ্ট হইয়া উঠে এবং ইমাম আবূ হানীফার মত-__অভিভাবক ছাড়া মেয়ের বিবাহ সম্পূর্ণ হয় না--এই কথার যৌক্তিকতা প্রতিভাত হয়। উপরন্তু এই দুই ধরনের হাদীসের মধ্যে তেমন কোন বৈপরীত্যও প্রকট হইয়া উঠিতে পারে না। এতদ্্যতীত এই কথাও কম গুরুত্বপূর্ণ নয় যে, 'আভভাবক ছাড়া বিবাহ নাই’ অর্থের হাদীস সমূহের সনদ দুর্বল-_যয়ীফ, মুজতারিব (কথার অসামাঞ্জস্যতা ও সনদের আউল-ঝাউল) খুব বেশী । কাহারও, মতে ইহার সনদ নবী করীম সে) পর্যন্ত ‘মুত্তাসিল’, কাহারও মতে 'মুস্তাসিল' নয় __মুনকাতা, ছিন্ন-ভিন্ন! আবার কেহ কেহ বলিয়াছেন, মুরসাল--পর্বর্তী বর্ণনাকারী তাহার পূর্বের বর্ণনাকারীর উল্লেখ না করিয়া তাহার উপরের বর্ণনাকারীর নামে বর্ণনা করা হাদীস। হযরত আয়েশা হইতে বর্ণিত হাদীসটিরও এই অবস্থা । এই হাদীসটির বর্ণনায় জুহ্রীর নাম উল্লেখ করা হইয়াছে; কিন্তু জুহরী নিজে এই হাদীসটির সত্যতা ও যথার্থতা অস্বীকার করিয়াছেন। ইমাম তাহাভী লিখিয়াছেন, ইবনে জুরাইন ইবনে শিহাব জুহরীর নিকট এই হাদীসটি পেশ করিলে তিনি ইহা চিনিতেই পারিলেন না এবং তিনি ইহা বর্ণনা করিয়াছেন তাহা মানিয়া লইতেও অস্বীকার করিলেন। হাফেয ইবনে হাজার আল-আসকালানী লিখিয়াছেন, বিবাহে অভিভাবকের শর্ত সম্পর্কে আলেমগণের মতভেদ রহিয়াছে। ৷ জমহুর ফিকাহবিদ এই শর্তের যথার্থতা মানিয়া লইয়াছেন এবং বলিয়াছেনঃ $21 440% 277 4 ‘কোন মেয়েই নিজেকে বিবাহ দিবে না--একেবারেই না। “অভিভাবক ছাড়া বিবাহ হয় না’ এই পর্যায়ের হাদীস সমূহকেই তাহারা দলীল বানাইয়াছেন। সেই সঙ্গে কুরআনের একটি আয়াতকেও তাহারা দলীলরূপে পেশ করিয়াছেন। হযরত মা"কাল ইবনে ইয়াসার (রা) বলিয়াছেনঃ আমার বোনকে আমি এক ব্যক্তির নিকট বিবাহ দিলাম । পরে সে তাহাকে বোঈন নয় এমন) তালাক দেয়। অতঃপর তাহার ইদ্দাত শেষ হইয়া গেলে সেই লোকটিই আবার তাহাকে বিবাহ করার প্রস্তাব দেয়। আমি লোকটিকে বলিলামঃ আমার বোন তোমার নিকট কখনও ফিরিয়া যাইবে না। কিন্তু বোনটি তাহার নিকটই ফিরিয়া যাইতে ইচ্ছুক ছিল। তখন এই প্রসঙ্গে কুরআন মজীদের এই আয়াতটি পেশ করা হয়ঃ www.icsbook.info

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।