is হাদীস শরীফ আদায় করা, আর অপর দিকে বান্দাহর হক আদায় করা । বান্দাহ যেহেতু আল্লাহ্র সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করিয়াছেন বলিয়াই তাহার পক্ষে দুনিয়ায় অস্তিত্ লাভ ও জীবন যাপন সম্ভবপর হইয়াছে । এই কারণে তাহাকে আল্লাহ্র হক অগ্রাধিকারভাবে অবশ্যই আদায় করিতে হইবে । কিন্তু দুনিয়ায় সে একাকী বাস করিতে পারে না। অন্যান্য বান্দাহদের সঙ্গে একত্রে সামাজিক জীবন যাপন করিতে সে বাধ্য । এই কারণে কেবল আল্লাহ্র হক্ধরূপে চিহ্নিত কয়েকটি কর্তব্য করা কাহারও পক্ষে যথেষ্ট হইতে পারে না। তাহাকে সমাজের হও আদায় করিতে হইবে । ইহাও আল্লাহ্র হক এর মধ্যে গণ্য । এই দুই দিকের বাহ্যত দুই ধরনের হক্ক পরস্পর বিপরীত নয়। এই দুই হকের মধ্যে বিরোধ ও বৈপরীত্য নাই। শুধু তাহাই নয়, এই দুইটি হক্ব পরস্পর সম্পৃক্ত । একটি অপরটির উপর নির্ভরশীল । তাই এই দুইটি এক সঙ্গে জীবনের কর্মধারা ও কর্মসূচীর মাধ্যমে আদায় করিতে হইবে । কখনও একটি হক্ক আদায় করিবে, কখনও অপর হক্ক, এই দ্বৈত নীতি বাস্তবে চলিতে পারে না। ইহা-যেমন বিবেক বিরোধী তেমনই ইসলাম বিরোধীও। এই দিক দিয়া ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ধারা ও জীনব সূচী উপস্থাপিত করিয়াছে, যাহা পুরাপুরি পালন ও অনুসরণ করিয়া চলিতে ও এক সঙ্গেই এই দুই ধরনের হর যথাযথভাবে আদায় করা যাইতে পারে । ইহা সাধারণভাবে ইসলামী জীবন পদ্ধতির দার্শনিক তত্ব ও সত্য । আলোচ্য হাদীসটিতে বিশেষভাবে ইসলামী আদর্শবাদী একজন স্ত্রীলোকের জন্য এমনিই এক পূর্ণাঙ্গ ও দুই ধরনের হক আদায়কারী কর্মসূচী পেশ করা হইয়াছে। স্ত্রী লোকটি প্রথমেই আল্লাহ্র বান্দাহ। এই জন্য তাহাকে প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ কাজ হিসাবে একান্তভাবে চিহ্নিত আল্লাহ্র হক আদায় করিতে হইবে । এজন্য তাহাকে রীতিমত পাচ ওয়াক্ত নামায আদায় করিতে হইবে ও বছরে রমযানের একটি মাস রোযা থাকিতে হইবে । এই দুইটি সুনির্দিষ্টভাবে আল্লাহ্র ইবাদত -_-আল্লাহ্র হক আদায়ের কর্মসূচী । এই কারণে এই দুইটির কথা হাদীসে প্রথমেই বলিয়া দেওয়া হইয়াছে। দ্বিতীয় পর্যায়ে বান্দাহর হক্ক-এর কথা বলা হইয়াছে। বিবাহিতা স্ত্রীর অতীব নিকটবর্তী ব্যক্তি হইতেছে তাহার স্বামী । তাহার উপর অন্যান্য সকলের অপেক্ষা তাহার স্বামীর হক সর্বপ্রথম ও সর্বাধিক গুরুততৃপূর্ণ। এই ক্ষেত্রে মাত্র দুইটি কথা বলা হইয়াছে। একটি, (25 1 “সে তাহার যৌন অঙ্গ সুরক্ষিত রাখিয়াছে' | <-> শব্দের উৎপত্তি হইয়াছে ১5> হইতে। ইহার অর্থ দুর্গ । দুর্গ এক সুদৃঢ় সুরক্ষিত স্থান । সেখানে প্রবেশ করিতে পারে কেবল তাহারা যাহাদের জন্য প্রবেশানুমতি ও আইন ভিত্তিক প্রবেশাধিকার রহিয়াছে । যাহাদের তাহা নাই, তাহারা উহাতে প্রবেশ করিতে পারে না। এই জন্য সশস্ত্র ব্যক্তিরা চব্বিশ ঘন্টা উহার পাহারা দিয়া থাকে। স্ত্রীর যৌন অঙ্গও দুর্গবৎ। দুর্গের মতই উহাকে সদা-সচেতন পাহারাদারীর মাধ্যমে রক্ষা করিতে হইবে। এই রক্ষণাবেক্ষণের দায়িত্ স্ত্রীলোকটির নিজের । উহার দ্বার উদঘাটন ও অনুপ্রবেশ করার অধিকার কেবল তাহাকেই দেওয়া যাইবে ও দিতে হইবে, যাহাকে একটি বিশেষ ধরনের অনুষ্ঠান ও পারিবারিক-সামাজিক সমর্থনের মাধ্যমে তাহার স্বামীরূপে বরণ করিয়া লওয়া হইয়াছে । স্ত্রীর যৌন অঙ্গ কেবল তাহার স্বামীর জন্যই সুরক্ষিত রাখিবে। অন্য কাহারও উহার অনুপ্রবেশ বা উহা স্পর্শ তো দূরের কথা, উহা দেখিবার সুযোগও থাকিতে পারিবে না। দ্বিতীয় বলা হইয়াছে, সে যদি তাহার স্বামীর আনুগত্য করে। আল্লাহ্ ও রাসূলের পরে স্ত্রীলোকের প্রধানত যাহাকে মানিতে হইবে, যাহার আনুগত্য করিতে হইবে, সে হইল তাহার স্বামী । স্বামীর আনুগত্য করিতে হইবে স্ত্রীকে, একথা ঠিক; কিন্তু সে আনুগত্য শর্তহীন ও অবাধ উন্মুক্ত নয়। আল্লাহ্ ও রাসূলের আনুগত্যের সীমার মধ্যেই স্বামীর আনুগত্য করিতে হইবে । আসলে ঈমানদার মানুষ আল্লাহ্ ও তাহার রাসূল ছাড়া আর কাহারও আনুগত্য করিতে পারে না। তবে স্বামী বা অন্য কাহারও আনুগত্য www.icsbook.info
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।