৬৪ হাদীস শরীফ প্রধান কর্রী হইল স্ত্রী । তাহাকে স্বামীর অনুগতা ও আদেশ পালনে প্রস্তুত থাকিতে হইবে । কিন্তু এই আদেশ পালন শর্তহীন নয়, নয় সীমাহীন। উহার শর্ত হইল, স্বামীর আদেশ যদি আল্লাহ্র আদেশ নিষেধের পরিপন্থী না হয়, তবেই তাহা পালন করা চলিবে । পরিপন্থী হইলে তাহা পালন না করাই সচ্চরিত্রবতী স্ত্রী হওয়ার প্রধান গুণ, উহা পালন করা নয়। আর স্বামীর হুকুম পালন চলিবে আল্লাহ্র আদেশ-নিষেধ লংঘিত না হওয়া পর্যন্ত । যখনি দেখা যাইবে, স্বামীর আদেশ পালন করিতে গেলে আল্লাহ্র নিষেধের অমান্যতা হয়, আল্লাহ্র আনুগত্য সীমা লংঘিত হইয়া যায়, তখনই সে আদেশ পালনে অস্বীকৃতি জানাইতে হইবে । কেননা নবী করীম (স) স্পষ্ট অকাট্য ভাষায় বলিয়াছেনঃ (৮1525 Hien SII LES z Ad $ সষ্টার নাফরমানী করিয়া সৃষ্টির আনুগত্য করা চলিতে পারে না। দ্বিতীয় দিক হইল, স্বামী যখন তাহার প্রতি তাকাইবে, তখন স্ত্রীর রূপ ও গুণ, তাহার কাছ থেকে পাওয়া অকৃত্রিম গভীর ভালবাসা, প্রেম-গ্রীতি এবং তাহার সহিত একাত্মতা মিশ্রিত সুখময় জীবন যাত্রার কথা স্বরণ করিয়া স্বামী গভীর ভাবে আনন্দিত ও উৎফুল্ল হইয়া উঠিবে। তৃতীয়, যে কাজ করা বা না করা স্ত্রী পছন্দ করে না, সেই কাজ করিতে বা না করিতে স্বামী যদি আদেশ করে এবং সে আদেশকে বলিষ্ঠ করার উদ্দেশ্যে যদি কিড়া-কছম দেয়, তখন স্ত্রী স্বামীর কথার আনুকূল্য করিয়া ও বিরুদ্ধতা পরিহার করিয়া স্বামীকে কছমমুক্ত করিবে । ইহা হইবে স্বামীকে সন্তুষ্ট বিধানের উদ্দেশ্যে স্ত্রীর ত্যাগ স্বীকার । দাম্পত্য জীবনের সুখ-মাধুর্য, স্থিতি ও স্থায়ীত্বের জন্য স্ত্রীর এই ত্যাগ স্বীকার প্রবণতার মূল্য অনেক । এই রূপ ত্যাগ স্বীকারের প্রবৃত্তি না থাকিলে দাম্পত্য ও পারিবারিক জীবনে বিপর্যয় ও ভাঙন অনিবার্য হইয়া দেখা দেয়। আর চতুর্থ হইল, স্বামী যখন ঘরের বাহিরে যাইবে--ঘরে অনুপস্থিত থাকিবে, তখন স্ত্রী স্বামীর প্রতি গভীর কল্যাণ কামনা সম্পন্না থাকিবে । সে তাহার স্বামীর জন্য নিজেকেও রক্ষা করিবে । রক্ষা করিবে স্বামীর ধন-মালও। এই দুইটি ব্যাপারে সেই হইবে স্বামীর আমানতদার। সে তাহার এই আমানতদারীত্বে কোন দিক দিয়া ক্ষুণ্ন হইতে দিবে না। বস্তুত এইরূপ একজন স্ত্রী মুমিন ব্যক্তির জন্য বিরাট সৌভাগ্যের কারণ । যে লোক স্ত্রী গ্রহণ করিতে ইচ্ছুক, তাহার মনে এই রূপ স্ত্রী পাওয়ার জন্য এঁকান্তিক কামনা ও চেষ্টা থাকা বাঞ্ছনীয় । আর যাহার স্ত্রী এই সব গুণে গুণান্বিতা তাহার উচিত আল্লাহ্র অশেষ শোকর আদায় করা । উদ্ধৃত হাদীস সম্পর্কিত জরুরী কথা এখানেই শেষ ৷ কিন্তু মহানবীর এই সংক্ষিপ্ত বাণীটির অনুরনন ও চিন্তার ক্ষেত্রে সৃষ্ট আলোড়ন আরও ব্যাপক । উত্তম স্ত্রীর পরিচয় দান প্রসঙ্গে রাসূলে করীম (স)-এর বলা চারটি কথার তাৎপর্য বাস্তব জীবনের প্রেক্ষিতে বিবেচনা করিলে স্পষ্টভাবে বুঝা যাইবে, এই কয়টি কেবলমাত্র নীতি কথাই নয়। এই গুণ গুলির বাস্তবতা অবশ্য প্রয়োজনীয় । অন্যথায় দাম্পত্য সুখলাভ করা স্বামী বা স্ত্রী কাহারও পক্ষেই সম্ভব হইবে না। 1 2 ৮ চিত | ॥ 1/794 65 1 2327097 7 99/794 55 (323 37 2৮5 dl ds 0d Of ৪ এ ০০০০৩] 2556 52 901 ১4 2 Fs 7 ৫৫:85:22 7/7 2০ ০০০৫০5০ রি (4) (মতা Gel ELC CANINE LS আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আ'স (রা) হইতে বর্ণিত হইয়াছে, রাসূলে করীম (স) বলিয়াছেন, দুনিয়াটাই জীবন-উপকরণ । আর দুনিয়ার সর্বোত্তম জীবনোপকরণ হইতেছে নেককার-সচ্চরিত্রবান ্ত্রী। (মুসলিম) www.icsbook.info
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।