উত্তম স্ত্রীর পরিচয় NIG EC spl de Arlt IS IGG ৩ রি পেত পা 25 তাত 72239 :০০-৪2৮28228772 0৩০ ৬৮০ SS ১285 3১ 2419 4০১০১০৪0111 (১৬০ ১০৮) হযরত আবু হুরাইরা রো) হইতে বর্ণিত হইয়াছে। তিনি বলিয়াছেন, রাসূলে করীম (স)-এর নিকট জিজ্ঞাসা করা হইল, কোন্ মেয়ে উত্তম? জওয়াবে রাসূলে করীম (স) বলিলেন, যে মেয়ে স্বামীকে সন্তুষ্ট করিয়া দিবে যখন সে তাহার দিকে তাকাইবে, অনুসরণ ও আদেশ পালন করিবে যখন সে তাহাকে কোন কাজের হুকুম করিবে এবং তাহার স্ত্রীকে নিজের ব্যবহারে এবং তাহার নিজের ধনমালের ব্যাপারে সে যাহা অপছন্দ করে তাহাতে সে স্বামীর বিরু্ধতা করিবে না। (মুসনাদে আহমাদ) ব্তাখ্খতা হাদীসটিতে উত্তম স্ত্রীর তিনটি গুণের কথা বলা হইয়াছে। এই তিনটি গুণ হইলঃ (১) স্ত্রীর প্রতি স্বামী যখনই তাকাইবে, তখনই সে স্ত্রীকে দেখিয়া আনন্দিত ও উৎফুল্ল হইবে, (২) স্বামী যখন তাহাকে কোন কাজ করিতে বলিবে তখন সে তাহা পালন করিবে এবং (৩) স্ত্রীর নিজের ব্যাপারে স্বামী যাহা অপছন্দ করে এবং তাহার ধন-মালে স্ত্রীর যে ভূমিকা পালনে স্বামী সন্তুষ্ট হয় না, তাহাতে সে স্বামীর বিরুদ্ধতা করিবে না। স্ত্রীর যে তিনটি বাঞ্ছিত গুণের উল্লেখ এখানে করা হইয়াছে, তাহা বিশেষভাবে অনুধাবন সাপেক্ষ । স্বামী যখনই স্ত্রীর দিকে তাকাইবে, স্বামী তাহার স্ত্রীকে দেখিয়া আনন্দিত ও উৎফুল্ল হইবে । স্বামীর এই আনন্দ ও উৎফুল্সুতা লাভের উৎস হইতে পারে স্ত্রীর বূপ-সৌন্দর্য ও তাহার দৈহিক গঠন ও অঙ্গ সৌষ্ঠব। হইতে পারে তাহার স্বামী-প্রীতি, স্বামীর জন্য প্রাণ ভরা ভালবাসা, দরদ-মায়া, আন্তরিকতা ও একান্তিক নিষ্ঠা। হইতে পারে স্বামীর আদর যর তাহার সদা নিমগ্রতা। হইতে পারে দাম্পত্য ও সাংসারিক দায়িত্ব পালনে একাগ্রতা ও যোগ্যতা । হইতে পারে স্বামীর সন্তানের মা হওয়ার যোগ্যতা । ইহার যে কোন একটা কারণে স্বামী স্ত্রীর প্রতি তাকানো মাত্রই আনন্দিত ও উৎফুল্ল হইয়া উঠিতে পারে, স্ত্রী সুখে তাহার বক্ষ স্ফীত হইয়া উঠিতে পারে। স্বামী তার ঘর-সংসারের প্রধান (799) । আর ঘরের রাজ্যের প্রধান কর্মাধ্যক্ষা হইতেছে স্ত্রী 4 ঘর ও সংসার প্রধানের আদেশ নিয়মিত পালিত ও কার্যকর হওয়ার উপর পারিবারিক নিয়ম শৃঙ্খলা অক্ষুণ্ন থাকা নির্ভর করে। কাজেই স্বামীর আদেশ পালনে স্ত্রীর সদা সযত প্রস্তুত হইয়া থাকা বাঞ্ছনীয় । স্ত্রী স্বামীর মান-সম্তরম, স্ত্রী স্বামীর ধন-মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সম্পন্নী। স্ত্রীর নিজের ব্যাপারে স্বামীর খুশী-অখুশীর অনেক দিক আছে। এ ক্ষেত্রে আছে স্বামীর রুচি-অরুচির প্রশ্ন, ভাল লাগা না-লাগার প্রশ্ন এবং নীতি ও আদর্শের প্রশ্ন স্ত্রীর কর্তব্য এই সব দিকে সতর্ক দৃষ্টি রাখিয়া এমনভাবে চলা ফিরা করা যাহাতে স্বামীর বিরুদ্ধতা না হয়। স্বামীর মনে কোনরূপ অনীহা অসন্তোষ বা দুঃখ ক্ষোভের সঞ্চার না হয়। www.icsbook.info
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.