৬০ হাদীস শরীফ তখন আমি এমন একটি নারী বিবাহ করা পছন্দ করিলাম যে, আমার বোনদিগকে একত্রিত রাখিতে, তাহাদের চুল আচড়াইয়া দিতে ও সার্বিকভাবে তাদের খেদমত করিতে পারিবে । অর্থাৎ আমার বোনদের দেখা-শুনা, লালন-পালন ও পরিচর্যা ইত্যাদি কাজ করার উদ্দেশ্যেই কুমারী মেয়ের পরিবর্তে পূর্বে স্থামীপ্রাপ্তা একটি নারীকে বিবাহ করিয়াছি। এই কথা শুনিয়া নবী করীম (স) কি বলিলেন, তাহা উপরোক্ত বর্ণনায় উদ্ধৃত হয় নাই। মুসলিম এর বর্ণনায় উদ্ধৃত হইয়াছে, নবী করীম (স) এই কথা শুনিয়া বলিলেনঃ (4 ৩; আল্লাহ্ তোমার এই কাজে বরকত দিন’ । অথবা বলিলেন, ভালই । কিতাবুল মাগাজীতে উদ্ধৃত হযরত আমর (রা)-এর কথাটির ভাষা এইঃ (41২ 2৩5৯ PES IIHS I EIS 5 22/4" Gt 37/3 340722320972 ৩০1 JU Heiss Hf pi ৮০০ ১95 আমার পিতা ইন্তেকাল করিলে নয়টি কন্যা রাখিয়া যান, তাহারা ছিল আমার নয়টি ভগ্নি। তখন আমি তাহাদেরই মত ‘নিজের ও অপরের কল্যাণ সম্পর্কে অনভিজ্ঞা' ও ‘নিজ হাতে কাজ করিতে অক্ষম’ । একটি মেয়ে বিবাহ করা অপছন্দ করিলাম । বরং এমন একটি মহিলাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা পছন্দ করিলাম, যে উহাদের দেখা-শুনা পরিচর্যা ও খেদমত করিতে পারিবে এবং উহাদের মাথায় চিরুনী চালাইতে পারিবে । নবী করীম (সে) ইহা শুনিয়া বলিলেন, তুমি ঠিকই করিয়াছ। হাদীসটির মূল বর্ণনা হইতে ইসলামী সমাজে স্ত্রী গ্রহণে অনুসৃতব্য নীতি স্পষ্ট ভাষায় জানা ঘায়। প্রথম কথা, কুমারী কনেকেই বিবাহ করা বাঞ্ছনীয় । তাহা হইতে দাম্পত্য জীবন অধিকতর মধুময় সুখ-তৃত্তি-স্বাচ্ছন্দযপূর্ণ হইবে। দ্বিতীয়, দুইটি কল্যাণময় কাজ পরস্পর সাংঘর্ষিক হইলে তন্মধ্যে অধিক গুরুত্বপূর্ণ কল্যাণকেই অগ্রাধিকার দিতে হইবে । কেননা হযরত জাবির (রা) কুমারী কন্যার পরিবর্তে এক অভিজ্ঞা স্ত্রী গ্রহণ করিলে নবী করীম (সে) তাহার কাজ সঠিক হইয়াছে বলিয়া বরকতের জন্য দোয়া করিয়াছেন। যেহেতু তিনি নিজের দাম্পত্য সুখের উপর অগ্রাধিকার দিয়েছেন তাহার ইয়াতীম ভগ্নিদের লালন-পালনের প্রয়োজনের দিকটিকে। তৃতীয়, নেতৃস্থানীয় ব্যক্তিদের কর্তব্য সঙ্গী-সাথী অনুসারী কর্মীদের ব্যক্তিগত ও পারিবারিক তথা দাম্পত্য জীবন সম্পর্কে খোজ খবর লওয়া। চতুর্থ, কেহ কোন ভাল কাজ করিয়া থাকিলে তাহার কাজের ন্যায্যতা স্বীকার করা ও সেই কাজে বরকত হওয়ার জন্য দোয়া করা-কর্তব্য । নবী করীম (স) হযরত জাবিয় (রা)-এর এই তুলনাহীন স্বার্থ ত্যাগ ও ইয়াতীম তগ্নিদের কল্যাণের দিকটিকে অধিকতর গুরুত্ব দানের ব্যাপারটিকে উচ্চতর মর্যাদা দিয়াছেন। সেজন্য তিনি তাহার প্রশংসা করিয়াছেন। ইহা হইতে সাহাবীগণের উন্নত মানবিক গুণরাশি সম্পর্কে নিঃসন্দেহে জানা যাইতেছে। রাসূলে করীম (স)-এর জিজ্ঞাসা সংক্রান্ত বর্ণনা হইতে মনে হয় যে, হয়ত হযরত জাবিরের বিবাহের অব্যাহতি পরই তাহাকে এই প্রশ্ন করিয়াছিলেন ও এই কথোপকথন হইয়াছিল । কিন্তু আসল ঘটনা এই যে, হযরত জাবির (রা)-এর বিবাহ ও রাসূলে করীম (স)-এর এই জিজ্ঞাসার মাঝে দীর্ঘ সময়ের ব্যবধান রহিয়াছে। wll ০5) ৪7577787771 111 41445157514 723493797 737/35 3297/7 Dl Cl ৮ ০১ ০ 2)13 wr ৬১০৪] 4৮ 23 (itn ৩ 220) rl www.icsbook.info
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।