হাদীস শরীফ ৫১ আর স্বামীর দেওয়া মহরানার নিরংকুশ মালিক স্ত্রী । মহরানা বাবত পাওয়া অর্থ বা সম্পদ লইয্লা সে - যাহা ইচ্ছা করিতে পারিবে । সে ব্যাপারে স্বামীর ইচ্ছা স্ত্রীর ইচ্ছার উপর প্রাধান্য বা অধিক প্রভাবশালী হওয়ার অধিকারী নয়। দ্বিতীয় যে গুণটির জন্য একটি মেয়েকে বিবাহ করার আগ্রহ একজন বিবাহেচ্ছ যুবকের মনে সাধারণত জাগে তাহা হইল মেয়ের বিশেষ বিশেষত্ব । মূল আরবী শব্দ হইলঃ ৫41 ২০ হইল সেই জিনিস যাহা মানুষ সাধারণত পৈতৃক বা বংশীয় গৌরবের বিষয় রূপে গণ্য করে । এই জন্য ইহার অর্থ হইল ০,৪4: ১৫45৫: পিতৃ পুরুষ বা বংশীয় ও নিকটাত্মীয়দের সূত্রে প্রাপ্ত সামাজিক মান-মর্যাদা ওঁ বিশেষত । এই কথাটিও সাধারণ সামাজিক প্রথার দৃষ্টিতে বলা হইয়াছে। কেননা কোন লোক বা পরিবার যদি বংশীয় মর্যাদা লইয়া গৌরব করে--গৌরব করার মত বংশ মর্যাদা থাকে, তখন লোকেরা ইহাকে একটা বিশেষ গুণ ও বিশেষত্ব রূপে গণ্য করে। অনেক ক্ষেত্রে বেশী সংখ্যক লোক সম্পন্ন পরিবার বা বংশ বিশেষ সামাজিক মর্যাদার অধিকারী হইয়া থাকে । অনেকে মনে করিয়াছেন, এখানে %:4 বলিতে উত্তম ও ভাল ভাল কাজ বুঝাইয়াছে। অর্থাৎ পারিবারিক উচ্চতর এঁতিহ্য। :. তৃতীয় বিষয় হইল, মেয়ের রূপ ও সৌন্দর্য । কনের কূপ ও সৌন্দর্য সাধারণভাবে প্রায় সকলের নিকটই অধিক আকর্ষণীয় । আর সব জিনিসেরই রূপ ও সৌন্দর্য প্রত্যেক মানুষেরই প্রার্থিত ও কাঙ্ধিত। বিশেষ করিয়া স্ত্রীর সুন্দরী ও রূপসী হওয়াটা সব বিবাহেচ্ছু যুবকের নিকটই কাম্য । কেননা ্ত্রীই হয় স্বামীর জীবন-সঙ্গিনী, চির সহচর ৷ স্ত্রীর সুখ ও অবয়বের উপর স্বামীর দৃষ্টি সৰ সময়ই অককর্ষিত ও আপতিত হইয়া থাকে । কাজেই স্ত্রীর সুন্দরী রূপসী হওয়ার কামনা প্রত্যেক বিবাহেচ্ছুর মধ্যে অতি স্বাভাবিকভাবেই বর্তমান থাকে । ইহা চিরকালই মনস্তাত্বিক সত্য ও শাশ্বতরূপে বিবেচিত। চতুর্থ বিষয় হইল, মেয়েটির ধার্মিক ও সচ্চরিব্রশীলা হওয়া। বস্তুত বিবাহেচ্ছ যুবক যদি ধর্ম বিশ্বাসী ও চরিব্রবাদী হয়, তাহা হইলে তাহার অর্ধাঙ্গিণী ও চিরসহচরীরও ধার্মিকা ও চরিব্রশীলা হওয়া স্বাভাবিক ভাবেই তাহার নিকট কাম্য হইয়া থাকে । এমন যুবক নিশ্চয়ই এমন মেয়েকে স্ত্রীরূপে গ্রহণ করিতে রাষী হয় না, যে-মেয়ে ধর্মবিশ্বাসী ও ধর্মানুসারী নয় | আর ধর্মের সাথে চরিত্রের ওতোপ্রোত সম্পর্ক । যে লোক প্রকৃতপক্ষে ধর্ম বিশ্বাসী ও ধর্মানুসারী, সে অবশ্যই আদর্শ চরিত্রের অধিকারী । আর যে লোক কোন ধর্মে বিশ্বাসী নয়, তাহার চরিত্র বলিতেও কিছু নাই। কেননা “চরিব্র' বলিতে যাহা বুঝায়, তাহা ধর্ম হইতেই নিঃসৃত: ও উৎসারিত । এক কথায়, ধর্মই চরিত্রের উৎস। এই কারণে যে মেয়ে ধর্ম মানে না, ধর্মানুসারী নয়, তাহার চরিত্রের নিফলুষতা বিশ্বাস্য নয়, নির্ভরযোগ্যও নয়। ইহা সাধারণত সমস্ত ধার্মিক সমাজ্দেরই রুচি, প্রবণতা ও রেওয়াজ। কেননা প্রকৃত পক্ষে ইহকাল ও পরকাল-_-উভয় জীবনের সমস্ত কল্যাণ কেবল মাত্র দ্বীন পালনের মাধ্যমেই পাওয়া সম্ভব । তাই দুনিয়ার দ্বীনদার আত্মমর্ধাদাবোধ ও সুরুচিসম্পন্ন সব লোকের দৃষ্টি সাধারণতঃ মেয়ের ধার্মিকতা_অতএব চরিত্রবতী হওয়ার উপরই অধিক গুরুত্ব নিবদ্ধ হইয়া থাকে । বিশেষত ইহা চির জীবনকালেরও বংশানুক্ৰমিক ব্যাপার । আর এই কারণেই নবী করীম (স) কনের এই গুণটির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করিয়াছেন এবং কথার শেষ ভাগে বলিয়াছেনঃ 32054 *46৫$ অতএব তুমি-_বিবাহেচ্ছ্ প্রত্যেক যুবকই-_দীন নিন কার নর পল ও বস্তুত কনে বাছাই করার ব্যাপারটি অত্যন্ত দুরূহ । কনের সন্ধানে বাহির হইয়া এত বিচিত্র ধরনের মেয়ের সন্ধান পাওয়া যায় যে, তন্মধ্যে কাহাকে গ্রহণ করিবে, কাহাকে অগ্রাহ্য করিবে, তাহা চূড়ান্তভাবে সিদ্ধান্ত করা খুবই কঠিন হইয়া পড়ে। তাই জীবন-সমস্যার সমাধান উপস্থাপক ও বিশ্বমানবতার শাশ্বত দিশারী হযরত মুহাম্মাদ (স) এই সমস্যাটিরও নির্ভুল সমাধান পেশ করিয়াছেন। আর তাহা হইল, একটি ধার্মিকা ও দ্বীন পালনকারী মেয়ে খোঁজ করিয়া লওয়া ও তাহাকেই বিবাহ করা www.icsbook.info ৮০০
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।