বিবাহের পূর্বে কনে দেখা 1 KOLA এ 54544 ৫5444 Wid 21 / ৮:28) 25. 55৮4017৫5৮5 5 পু 2০ 212৮৯5৯০০০০ Ls 2 এ 5 250 25 CF ICD তা ০ $ পে A390 0 2৫0 ০০ 2০598 ত175/66 ৫৫ (3 709479 2497 JG GL ils ale dl bs DVIS IES NENG Ul EG ৮ L270 3/3 5254 5504 পর 2টি ত ঠপা্ঠ পপ পাপা (4৮) CE La 2৩ ০650 ৫1260৬০১৩0৬ 4 হযরত আবূ হুরাইরা রো) হইতে বর্ণিত হইয়াছে, তিন বলিয়াছেন, আমি একদিন নবী করীমের নিকট উপস্থিত ছিলাম । তখন তাহার নিকট এক ব্যক্তি আসিল । সে রাসূলে করীম (স)-কে জানাইল যে, সে আনসার বংশের একটি মেয়ে বিবাহ করিয়াছে । এই কথা শুনিয়া নবী করীম (স) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি তাহাকে দেখিয়াছ? লোকটি বলিল, না। রাসূলে করীম (স) বলিলেনঃ তাহা হইলে এখনই চলিয়া যাও এবং তাহাকে দেখ। কেননা আনসার বংশের লোকদের চক্ষুতে একটা কিছু আছে। (মুসলিম) ব্বযাব্থ্যা হাদীসটি হইতে মোট দুইটি কথা জানা যায় । একটি এই যে, নবী করীম (স) আনসার বংশের লোকদের চোখে একটা কিছু থাকার কথা বলিয়াছেন এমন ব্যক্তিকে যে সেই বংশের একটি মেয়েকে বিবাহ করিয়াছে। আর দ্বিতীয় কথা এই যে, রাসূলে করীম (স) আনসার বংশের মেয়ের স্বামীকে জিজ্ঞাসা করিলেন, তুমি সেই মেয়েটিকে দেখিয়াছ কিনা? সে যখন দেখে নাই বলিয়া জানাইল, তখন নবী করীম (স) মেয়েটিকে দেখার জন্য তাহাকে নির্দেশ দিলেন। প্রথম কথাটি সম্পর্কে হাদীস ব্যাখ্যাকারগণ বলিয়াছেনঃ এই রূপ বলা কল্যাণকামী ব্যক্তির জন্য সম্পূর্ণ জায়েয । ইহা কোন গীবত নয়, নয় তাহারও বিষয়ে মিথ্যা দুর্নাম রটানো বা কোন রূপ বিদ্বেষ ছড়ানো বরং একটা প্রকৃত ব্যাপারের সহিত সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিচিত করা মাত্র । কেননা আনসার বংশের মেয়েদের চোখে যদি এমন কিছু থাকে যা অন্য লোকদের পছন্দনীয় নাও হইতে পারে, তাহা হইলে সেই মেয়েকে লইয়া দাম্পত্য জীবন সুখের নাও হইতে পারে। তাই পূর্বাহ্নেই সে বিষয়ে জানাইয়া দেওয়া কল্যাণকামী ব্যক্তির দায়িত্বও বটে । কিন্তু আনসার বংশের লোকদের চোখে কি জিনিস থাকার কথা রাসূল করীম (স) বলিয়াছিলেন? কেহ কেহ বলিয়াছেন, আনসার বংশের লোকদের চক্ষু আকারে ক্ষুদ্র হইত। আর ক্ষুদ্র চোখ অনেকেই স্বাভাবিকভাবেই পছন্দ করে না৷ কেহ কেহ বলিয়াছেন, তাহাদের চক্ষু নীল বর্ণের হইত, যাহা অনেক লোকেরই অপছন্দ । রাসূলে করীম (স) এই দিকেই ইঙ্গিত করিয়াছেন। মোট কথা, ইহা কোন বিশেষ বংশ বা শ্রেণীর বিকুুদ্ধে বিদ্বেষ প্রচারণাও নহে। রাসূলে করীম (স)-এর দ্বিতীয় কথাটি হইতে জানা যায়, যে মেয়েকে বিবাহ করা হইবে, তাহাকে দেখিয়া লওয়া বাঞ্ছণীয় । বিবাহ করার পর স্বামীকে জিজ্ঞাসা করা যে, সে বিয়ে-করা-মেয়েটিকে দেখিয়াছে কিনা, ইহার দুইটি তাৎপর্য হইতে পারে? হয় ইহা হইবে যে, বিবাহ করার পূর্বে তাহাকে www.icsbook.info
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।