হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

+ /%,, ৫ 252 পা রপাঙ্গতত 2৫2৩ পা শপ না পা 277 &/ 2.7) 2525 £29? BINS pd os LM 7 PEE 8 ০ রে] ১০/৮5/1245 টে বিহার রাহে ভিন রাজ রত PES HE বলিয়াছেনঃ একজন মুসলমানের অপর মুসলমানের অধিকার পাঁচটি । একজন মুসলমানের কর্তব্য তাহার ভাইর সালামের জওয়াব দেওয়া, হাচি দাতার দোয়ার জওয়াবে দোয়া করা, আহবান করিলে উহা কবুল করা ও যাওয়া, রোগীকে দেখিতে যাওয়া এবং দাফনের জন্য গমনকারী লাশের অনুসরণ করা। (মুসলিম) ব্যাখা মুসলমানকে সামাজিক জীবন যাপন করিতে হয় । তাই তাহাকে ব্যক্তিগত ভাবে যেমন ইসলামের নিয়ম নীতি পালন করিতে হয়, তেমনি বহু সামাজিক কর্তব্য দায়িত্বও তাহাকে পালন করিতে হয়। এই সামাজিক কর্তব্য ও দায়-দায়িত্বের তালিকা অনেক লম্বা, বহু দিকে তাহা সম্প্রসারিত । উপরোদ্ধৃত হাদীসে মাত্র পাচটি সামাজিক দায়িত্বের কথা বলা হইয়াছে । ইহা কোন চূড়ান্ত তালিকা নয়। বরং এই কয়টি একেবারে প্রাথমিক পর্যায়ের কর্তর্য ও দায়িত্ব । সামাজিকতা দৃষ্টিতে বিচার করিলে সামাজিক দায়িতৃ-কর্তব্য ও অধিকারের; বহু কয়টি পর্যায় দেখা যাইবে । এই কয়টি একেবারে প্রাথমিক পর্যায়ের ৷ বস্তুত প্রাথমিক পর্যায়ের এই দায়িত্-কর্তব্য কয়টিকে খুবই সামান্য নগণ্য ও গুরুত্হীন মনে করা হইতে পারে। কিন্তু এই প্রাথমিক ও সামান্য দায়িতৃ-কর্তব্যের উপরই বৃহত্তর দায়িত্ব ও কর্তব্য প্রতিষ্ঠিত হইয়া থাকে । তাহাতে সন্দেহ নাই। যে লোক এই প্রাথমিক ও সামান্য নগণ্য দায়িতৃ-কর্তব্য কয়টিই পালন করিতে প্রস্তুত হইল না; কিংবা যথাযথ ভাবে পালন করিল না, সে যে বৃহত্তর ও অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করিতে প্রস্তুত হইবে বা যথাযথভাবে পালন করিবে, তাহার ভরসা কি করিয়া করা যাইতে পারে? বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স) যে আদর্শ সমাজ গঠন করার দায়িত্ব লইয়া আসিয়াছিলেন, তাহাতে প্রাথমিক পর্যায় হইতে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সমস্ত সামাজিক দায়িত্ব ও কর্তব্য সুন্দর রূপে সজ্জিত ও সুবিন্যান্ত ।১ প্রাথমিক পর্যায়ে এই কর্তব্য ও দায়িত্ব ব্যক্তিতে ব্যক্তিতে ৷ ইহার সর্বোচ্চ পর্যায়ে রহিয়াছে ব্যক্তিতে-সমষ্টিতে --ব্যক্তিতে রাষ্ট্রে । উপরোদ্ধৃত হাদীসে যে পাচটি হক বা অধিকারের কথা বলা হইয়াছে, তাহা ব্যক্তিতে ব্যক্তিতে আরোপিত । যদিও ইহাই শেষ কথা নয়। যে পাঁচটি হক বা অধিকারের কথা বলা হইয়াছে তন্মধ্যে প্রথম হইল সালামের জওয়াব দান। এ পর্যায়ে বিস্তারিত আলোচনা পূর্ববর্তী হাদীসে পেশ করা হইয়াছে। দ্বিতীয়টি হইল ৮৮.। ৩০৮ -০৮১ অর্থঃ হাচিদাতা --যে হাচি দেয় তাহার কর্তব্য হইল, সে 30454 বলিবে। অতঃপর শ্রোতা বলিবেঃ পু 4257 ‘আল্লাহ্‌ তোমাকে রহমাত দান করুন’ । এইরূপ বলাকেই পরিভাষায় বলা হয় ১. হাদীসের বর্তমান নব সংকলনে সেই বিন্যাসকে অনুসরণ করিতে চেষ্টা করা হইয়াছে। www.icsbook.info

— পৃষ্ঠা ৩৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।