হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ৩২৩ এবং এই কাজ না করিয়া তোমাদের কোন উপায় না-ই থাকে, তাহা হইলে তোমরা মুসলমানদের সালামের জওয়াব অবশ্যই দিবে। নিপীড়িত অত্যাচারিত লোকদের সাহায্য সহযোগিতায় সক্রিয়ভাবে আগাইয়া-আসিবে এবং পথহারা অন্ধ ও পথত্রান্ত লোকদিগকে অবশ্যই পথ দেখাইবে। কথার মূল সুর হইল, পথের উপর বসা যথার্থ কাজ নয়। কেননা পথ হইল লোকদের চলাচল ও যাতায়াতের স্থান। এই স্থান জুড়িয়া লোকেরা বসিয়া থাকিলে পথের আসল উদ্দেশ্য ব্যাহত হইয়া পড়ে । আর তাহাতে সামাজিক সামান্টিক কাজ বিস্নিত হয়। এই কাজ সাধারণত করাই উচিৎ নয় । আর অবস্থা যদি এই হয় যে, এই কাজ তোমাদের না করিলেই নয়, তাহা হইলে এই কারণে তোমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়, তাহা পালন করিতে তোমাদিগকে প্রস্তুত থাকিতে হইবে । এক কথায় হয় পথে আদৌ বসিবেই না। না হয়-_অর্থাৎ পথে বসিলে এই দায়িত্ব পালন করিতেই ইইবে । উদ্ধৃত তিরমিষীর হাদীসটিতে মাত্র তিনটি দায়িত্বের কথা উদ্ধৃত হইয়াছে। এই পর্যায়ের হাদীস সমূহে আরও বহু কয়টি দায়িত্ব ও কর্তব্যের উল্লেখ হইয়াছে। ইমাম আহমাদ ইবনে হাম্বল এই পর্যায়ে বর্ণিত হাদীস সমূহ হইতে মাত্র সাতটি কর্তব্যের কথা প্রকাশ করিয়াছেন। (-+২। (৯4) ইবনে হাজার আল-আসকালানীর মতে এই দায়িত্ব ও কর্তব্য হইল মোট চৌদ্দটি । একত্রে সে চৌদ্দটি কর্তব্য এইঃ “সালাম বিস্তার করা, ভাল ভাল কথা বলা, সালামের জওয়াব দেওয়া, হাঁচিদাতা আলহামদুলিল্লাহ বলিলে ইয়ার হামুকাল্লাহ বলা, বোঝা বহনে লোকদের সাহায্য করা, মজলুমের উপর জুলুম বন্ধ করানো, আর্তনাদকারীর ফরিয়াদ শোনা, লোকদের সুপথ সঠিক পথ দেখানো, পথভ্রষ্টকে পথ চিনাইয়া দেওয়া, ভাল ভাল ও উত্তম কাজের আদেশ করা, খারাপ বা পাপ কাজ হইতে লোকদিগকে বিরত রাখা, কষ্টদায়ক জিনিস পথ হইতে দূর করা, চক্ষু নিম্নমুখী রাখা এবং বেশী বেশী করিয়া আল্লাহ্‌র যিকির করা ।' ( 5১231 285) ইমাম নববী লিখিয়াছেনঃ পথে ঘাটে বসিতে ও জট পাকাইয়া দীড়াইয়া থাকিতে নবী করীম (স) নিষেধ করিয়াছেন “সই সঙ্গে তিনি এই নিষেধের কারণও বলিয়া দিয়াছেন । সে কারণ হইলঃ ইহাতে নানা দুর্ঘটনা ঘটিতে পারে স্ত্রীলোকদের চলাফিরায় অসুবিধা হইতে পারে। অনেক সময় এই পুরুষরা চলমান স্ত্রীলোকদের প্রতি তাকাইয়া থাকে, তাহাদের সম্পর্কে বদচিস্তা ও আলাপ-আলোচনায় মশগুল হয়, তাহাদের সম্পর্কে খারাপ ধারণা বা উক্তি করে। ইহাতে সাধারণ লোকদের অনেক অসুবিধাও হইতে পারে । ইহা ছাড়া চলমান লোকদের প্রতি সালাম জানানো কিংবা ভাল কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করার দায়িত্বও ইহারা পালন করে না। আর এই গুলিই হইল এই নিষেধের প্রকৃত কারণ । ইহা সাধারণ অবস্থার চিত্র এবং যে নির্ভুল, তাহাতে কোন সন্দেহ নাই । এই কারণেই নবী করীম (স) উপরোক্ত কথাগুলি বলার প্রয়োজন বোধ করিয়াছেন । বস্তুত ইসলাম পরিকল্পিত সামাজিক পরিবেশ গঠনের জন্য এই কথাগুলি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সমাজ পরিবেশে জনগণ এই কর্তব্য যথাযথভাবে পালন করে তাহাই যে সর্বাপেক্ষা উত্তম সমাজ, তাহা অস্বীকার করা কাহারও পক্ষেই সম্ভব নয় । (৮৮০৫ 22 ৬৯১ SI ৮৯৪) www.icsbook.info

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।