হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ৩২১ এ আয়াতে ‘গদ্দে বাচার", ০৮ -এর স্পষ্ট নির্দেশ দেওয়া হইয়াছে। হাদীসেও ঠিক এই শব্দই ব্যবহৃত হইয়াছে। ইহা হইতে স্পষ্ট প্রমাণিত হয় যে, কুরআনে উল্লেখ বাণী সমূহে রাসূলে করীম (স) নিজের ভাষায় প্রসংগত উল্লেখ করিয়া জনগণকে ইসলামের বিধান বুঝাইয়াছেন। ইহার উদ্দেশ্য পুরুষদিগকে চক্ষু নিচু-_নিঙ্গমুখী রাখিতে নির্দেশ দেওয়া । কুরআন মজীদে পর্দার বিধানের প্রসঙ্গে এই নির্দেশটি উদ্ধৃত হইয়াছে। চক্ষু নিচু রাখিতে বলা হইয়াছে কোন্‌ জিনিস হইতে, তাহা আয়াতে বলা হয় নাই। উদ্ধৃত হাদীসটিতেও উহার উল্লেখ নাই। কিন্তু ইহা স্পষ্ট ও সর্বজনবোধ্য যে, ভিন্__গায়র মুহাররাম -স্ত্রী লোকদের প্রতি চক্ষু উন্মীলিত করিয়া তাকাইতে নিষেধ করা হইয়াছে। বস্তুত চক্ষু অত্যন্ত তীক্ষ স্পর্শকাতর এবং মর্মস্পর্শী । চক্ষু যাহাতে মুগ্ধ হয়, হৃদয় তাহাতে বিগলিত না হইয়া পারে ন!। ইন্দ্রিয় নিচয়ের মধ্যে ইহার কার্যকরতা অত্যন্ত তীর, শাণিত। এই কারণে মানুষ এই চক্ষুর দরুন বহু পাপ কাজে লিপ্ত হইয়া পড়ে । আয়াতটির আলোকেও বুঝা যায়, চক্ষু অবনত রাখা না হইলে লজ্জা স্থানের পাপ পংকিলতায় পড়িয়া যাওয়া সুনিশ্চিত । আর চক্ষু অবনত রাখা হইলে উহার সংরক্ষণ অতীব সহজ ও সম্ভব । চরিত্রকে পবিত্র রাখার ইহাই সর্বোত্তম পদ্থা। যাহারা নিজেদের দৃষ্টি পরক্ত্রীর উপর অকুষ্ঠভাবে নিবদ্ধ করে, তাহারা প্রথমে নিজেদের মন-মগজকে কলুষিত করে এবং পরিণতিতে নিপতিত হয় কঠিন পাপের পংকিল আবর্তে । ইহাই স্বাভাবিক। এই কারণে সর্বপ্রকার হারাম জিনিস হইতে দৃষ্টি নিচু ও অবনত রাখিতে হইবে । এই আদেশ উপরোক্ত কেবলমাত্র পুরুষদের জন্যই দেওয়া হইয়াছে। কিন্তু এই আদেশ স্ত্রী লোকদের জন্যও । ইহারই পরবর্তী আয়াতে বলা হইয়াছেঃ 4 2545 27/1/72 73/79 79377 259গশ2৮ ৮২, ১৯।) ১৫৯০১ ০১৮৪ ০৯ ০১০০৮০০ ০৮৪০ ৪৪ হে নবী! স্ত্রীলোকদিগকে বল, তাহারা যেন তাহাদের দৃষ্টি অবনত রাখে এবং এই ভাবে তাহাদের লজ্জাস্থানকে অপবিত্রতা হইতে রক্ষা করে। অতএব পুরুষদের জন্য যেমন ভিন্‌ মেয়ে লোক দেখা হারাম, তেমনি স্ত্রীলোকদের জন্যও ভিন্‌ ০০৮92875777 + P94? sil রি ১০৭ ৩৮ রর আত্মসম্মান চেতনা ঈমানের লক্ষণ এবং নারী পুরুষের একত্রিত হওয়া মুনাফিকির কাজ। 12 অর্থঃ নারী পুরুষের একত্র সমাবেশ, নিবিড় নিভূত একাকীতে ভিন্‌ নারী পুরুষের একত্রিত হওয়া ৷ ইহা সর্বোততাবে চরিত্র ধ্বংসকারী অবস্থা । দ্বিতীয় হইল কষ্টদান বা পীড়ন উৎপীড়ন বন্ধ করা, ইহা হইতে বিরত থাকা । ইহার অর্থ পথে চলমান মানুষের সর্বাত্মক নিরাপত্তা বিধান। তুমি পথে বসিয়া বা দীড়াইয়া থাকিয়া লোকদিগকে কোনরূপ কষ্ট দিতে পারিবে না। কাহাকেও কোন পীড়াদায়ক কথা বলিতে পারিবে না । এমন কাজও কিছু করিতে পারিবে না, যাহাতে মানুষের কষ্ট হয়। তৃতীয় সালামের জওয়াব দান৷ অর্থাৎ তুমি পথে বসিয়া বা দাড়াইয়া থাকিলে চলমান মুসলমান তোমাকে সালাম দিবে । তোমার কর্তব্য হইল সেই সালামের জওয়াব দান। এই সালাম দেওয়া ও উহার জওয়াব দেওয়া ইসলামী সমাজ ও সত্যতা সংস্কৃতির একটা অত্যন্ত জরুরী অংশ। মুসলমান মুসলমানকে দেখিলে বলিবেঃ আস্-সালামু আলাইকুম । আর ইহার জওয়াবে মুসলমান বলিবেঃ www.icsbook.info

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।