৩২০ হাদীস শরীফ নিষেধ করিলেন কেন? মূলত নিষেধ করাই তাহার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল এই ব্যাপারে আপতিত দায়-দায়িত্ ও কর্তব্য সম্পর্কে সাহাবীগণকে সতর্ক ও সচেতন করিয়া তোলাশ এজন্য প্রথমেই নিষেধকরা কথার উপর গুরুত্ব আরোপের জন্য রাসূলে করীমের (সে) একটা বিশেষ স্টাইল । এইভাবে কথা বলিলে শ্রোতৃমগ্ডলি স্বভাবতঃই ইহার কারণ জানিবার জন্য উৎকর্ণ হইয়া উঠিবে-_হইয়াছেও তাহাই। এই কথা শুনিয়াই সাহাবীগণ বলিলেনঃ ইহা না করিয়া আমাদের উপায় নাই। আমরা রাস্তা-ঘাটে বসিয়া পরস্পরে কথা-বার্তা বলিয়া থাকি । এই কথা-বার্তা তো বলিতেই হইবে । তখন নবী করীম (স) রাস্তা-ঘাটে বসার দায়-দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তাহাদিগকে অবহিত করিলেন। বলিলেনঃ তোমরা রাস্তা-ঘাটে বসা হইতে বিরত থাকিতে যখন প্রস্তুত নহ, তখন রাস্তা-ঘাটের যে অধিকার তোমাদের উপর বর্তে, তাহা যথাযথভাবে আদায় করিতে তোমাদিগকে প্রস্তুত থাকিতে হইবে। রাস্তা-ঘাটের কি অধিকার, তাহা জানিতে চাহিলে রাসূলে করীম (স) পাচটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করিলেন। এই পাচটি কাজ যথাক্রমেঃ (১) দৃষ্টি নিম্নমুখী রাখা, (২) কষ্টদান বা পীড়ন উৎপীড়ন বন্ধ করা, (৩) সালামের জওয়াব দেওয়া, (৪) ভাল ও সৎ বা পুণ্যময় কাজের আদেশ করা এবং (৫) অন্যায়, মন্দ ও পাপ কাজ হইতে নিষেধ করা । রাসূলে করীম (স) এই যে পাঁচটি কাজের উল্লেখ করিলেন পথ-ঘাটের অধিকার হিসাবে, মূলত ইহা ইসলামী সমাজ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ । এই কাজ গুলি না করিলে পথে-ঘাটে বসার অধিকার থাকে না যেমন, তেমনই ইসলামী সমাজে বসবাস করারও অধিকার থাকিতে পারে না। পথে-ঘাটে বসার-_অন্য কথায় সামাজিক জীবন যাপন করার তোমার যে অধিকার, তাহা যদি তুমি ভোগ করিতে চাও, তাহা হইলে তোমাকে পথ-ঘাট--তথা সমাজের অধিকার আদায় করিতেও প্রস্তুত থাকিতে হইবে। ইহা তোমার কর্তব্য । তুমি তোমার অধিকার আদায় করিয়া নিবে, কিন্তু তোমার কর্তব্য তুমি পালন করিবে না, ইসলামে ইহা স্ব নয়। ইসলামী জীবন-আদর্শ মানুষ ও পৃথিবীকে পারস্পরিক অধিকার কর্তব্য রজ্জুতে শক্ত করিয়া বাধিয়া দিয়াছে। এই বন্ধনে একটা হইরে আর অন্যটা হইবে না, তাহা হইতে পারে না। কর্তব্য কয়টির ব্যাখ্যা করিলেই স্পষ্ট বুঝিতে পারা যায় যে, ইসলামী সমাজের জন্য ইহার সবকয়টি একাস্তই অপরিহার্য সর্বপ্রথম কর্তব্য হইল চক্ষু নিম্নমুখী রাখা । নিজ চরিত্র নিফলুষ রাখার জন্য চক্ষু নিম্নমুখী রাখা জরুরী । কেননা পথে কেবল পুরুষ লোকই চলাফিরা করে না, মেয়ে লোকও চলা-ফিরা করিতে পারে, করিয়া থাকে । পুরুষরা যদি পথে বসিয়া বা দীড়াইয়া থাকিয়া চলাচলকারী স্ত্রীলোকদের প্রতি চক্ষু উন্নীলিত করিয়া রাখে এবং রূপ সৌন্দর্য ও যৌবন দেখিয়া চক্ষুকে ভারাক্রান্ত করিতে থাকে, তবে উহার কুফল তাহার চরিত্রে অনিবার্ষভাবে প্রতিফলিত হইবে । পক্ষান্তরে মেয়ে লোক পথে চলিতে গিয়া যদি অনুভব করে যে, পুরুষদের চক্ষু তাহাদিগকে গিলিয়া ফেলিতে ব্যস্ত, তবে তাহাদের মনে কুষ্ঠা ও সংকোচ আসিয়া তাহাদের গতিরোধ করিতে পারে । তাহাদের কোন দুর্ঘটনার শিকার হইয়া পড়াও অসন্ভব নয়। রাসূলে করীম (স) এই কারণেই একথাটির উল্লেখ করিয়াছেন সর্বপ্রথম । রাসূলে করীম (স)-এর এই আদেশটি স্পষ্ট ও সরাসরিতাবে কুরআন মজীদ হইতে গৃহীত । আল্লাহ্ 75855757755 22554 55257552222 ০525 14 2৫৮5 1929423 TE 1৮৮০১ ৮৯১৮০ ০৪ 1১০০৯ ০9০ 4021494 ০৫9? 7 (241 ১ i হে নবী! মু'মিন লোকদিগকে বলিয়া দিন, তাহারা যেন নিজেদের দৃষ্টিকে নিম্নমুখী রাখে এবং তাহাদের লজ্জাস্থানের পবিত্রতা সংরক্ষণ করে। ইহাই তাহাদের জন্য পবিত্রতর কর্মপন্থা । লোকেরা যাহা কিছু করে সে বিষয়ে আল্লাহ্ পুরাপুরি অবহিত । www.icsbook.info
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।