হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২৯৯ যে, স্বামী হয়ত তালাক্‌ দেওয়ার প্রয়োজনবোধ করে না, কিন্তু স্ত্রী এই স্বামীর ঘর করিতে পারে না--এই স্বামীর ঘর করা তাহার পক্ষে অসম্ভব হইয়া দাড়ায় । তখন স্ত্রী উদ্যোগী হইয়া স্বামীর নিকট হইতে তালাক্‌ গ্রহণ করিতে সচেষ্ট হয় । এই দ্বিতীয় প্রকারের তালাক্‌ গ্রহণই হইল "খোলা তালাক" । উপরোদ্ধৃত হাদীসে যে ঘটনার বিবরণ দেওয়া হইয়াছে,তাহার সার কথা হইল, হাবীবা সাবিতের স্ত্রী ছিল। বিবাহটা উভয়ের পছন্দ ও সম্মতিক্রমে হইয়াছিল কিনা, এই বর্ণনায় তাহার উল্লেখ নাই। কিন্তু বিবাহিত জীবনে হাবীবা সাবিতকে পাইয়া কিছুমাত্র সুখী হয় নাই। সুখী না হওয়ারএকটি মাত্র কারণেরই উল্লেখ করা হইয়াছে। তাহা হইল, লে তাহার কেহ ও বপা করিত আর এই অপছন্দ ও ঘৃণা করার কারণ হইল, সে ছিল 'দমীম’। আরবী শব্দের অর্থ 5 2) “দেখিতে কুৎসিত ও দৈহিক আকার আকৃতিতে ক্ষুদ্র, বেটে” । এই শব্দটির মূল হইল eal ইহার অঘ £2018 / £2 ক্ষুদ্ৰকায় পিপিলিকা' ৷ আর একটি লোককে ০-+১ বলার অর্থ, সে আকার আকৃতিতে ক্ষুদ্র অর্থাৎ স্বামীর কুৎসিত বীভৎস চেহারা ও আকার-আকৃতির ক্ষুদ্রত্বের কারণে হাৰীবা তাহাকে পছন্দ করিতে পারে নাই। বরং সে তাহাকে ঘৃণা করে। স্বামীর প্রতি তাহার এই ঘৃণা কতখানি তীব্র ও উৎকট ছিল তাহা তাহার পরবর্তী কথা হইতেই স্পষ্ট বুঝা যায়। সে নিজেই রাসূলে করীম (স)-এর নিকট উপস্থিত হইয়া তাহার বিবাহের ফয়সালা প্রার্থনা করে এবং তাহার তালাক্‌ চাওয়ার কারণ প্রদর্শন করিতে গিয়া সে নিজেই বলিয়া উঠেঃ আমি তাহাকে দেখি বটে; কিন্তু আল্লাহ্র ভয় না থাকিলে আমি তাহার মুখের উপর-ই থু থু নিক্ষেপ করিতাম। বস্তুত কোন কিছুর প্রতি থু থু নিক্ষেপ করা সেই জিনিসের প্রতি প্রবল তীব্র ও উৎকট ঘৃণার চরমতম প্রকাশ ! এই ঘৃণা তাহার মন মগজে শক্ত হইয়া বসিয়াছিল এবং ইহাকে পছন্দে ও আকর্ষণে পরিবর্তিত করার কোনই উপায় নাই। রাসূলে করীম (স) তাহার এই কথা শুনিয়াই মূল অবস্থাটা নিঃসন্দেহে বুঝিতে পারিয়াছিলেন এবং সেই সঙ্গে ইহাও তাহার নিকট প্রতিভাত হইয়া পড়িয়াছিল যে, এই দম্পতির স্থিতি অসম্ভব । ইহাদের মধ্যে বিচ্ছেদ অনিবার্য, অপরিহার্য এবং তাহা যত শীঘ্রেই হয় ততই মঙ্গল । তাই নবী করীম (স) এ বিষয়ে অধিক আর কোন কথা-বার্তা বলার প্রয়োজন মনে করিলেন না। বরং কি ভাবে এই বিচ্ছেদ ঘটিতে পারে অনতিবিলম্বে সেই দিকেই নজর দিলেন । ইহা হইতে নিঃসন্দেহে প্রমাণিত হইল যে, স্বামীর চেহারা-ছুরত ও দৈহিক আকার-আকৃতি স্ত্রীর পছন্দ ও মনোমত হওয়া দাম্পত্য জীবনের স্থিতি ও স্থায়ীত্বের জন্য একান্তই জরুরী | ইহা না হইলে স্ত্রীর অধিকার আছে স্বামীর সহিত থাকিতে অস্বীকার করা এবং তাহার নিকট তালাক্‌ চাওয়া । আলোচ্য হাদীসের বর্ণনায় রাসূলে করীম (স) শুধু এই কারণেই হাবীবার অভিযোগের যৌক্তিকতা স্বীকার করিয়া লইলেন এবং তাহার তালাক্‌ চাওয়ার আবেদনকে অগ্রাহ্য করিলেন না। তিনি এই তালাক সংঘটিত হওয়ার পন্থা উদ্ভাবনের উদ্দেশ্যে হাবীবাকে জিজ্ঞাসা করিলেনঃ তোমাকে সে মহরানা বাবদ যে বাগানটি দিয়াছিল, তাহা কি তুমি ফিরাইয়া দিতে প্রস্তুত আছ? ইহার অর্থ, খোলা তালাকে -স্ত্রীর ইচ্ছা ও উদ্যোগে স্বামী যে তালাক্‌ দেয় তাহাতে স্বামীর মহরানা বাবদ দেওয়া মাল-সম্পদ ফিরাইয়া দিতে হয় । উহা ফেরত দেওয়ান বিনিময়েই স্ত্রী স্বামীর নিকট হইতে তালাক গ্রহণ করে । কিন্তু স্বামী মহরানা বাবদ স্ত্রীকে যাহা কিছু দিয়াছিল তাহা ফিরাইয়া লওয়া ও উহার বিনিময়ে তালাক্‌ দেওয়া পর্যায়ে শরীয়াত বিশেষজ্ঞদের বিভিন্ন মত উদ্ধৃত হইয়াছে। আবূ বকর ইবনে আবদুল্লাহ আল মুজানী তাবেয়ী এ সম্পর্কে বলিয়াছেন, স্ত্রীকে তালাক্‌ দেওয়ার বিনিময়ে তাহার নিকট হইতে স্বামীর কোন কিছুই গ্রহণ করা উচিত নয়__-তাহার জন্য তাহা হালালও নয়। কেননা কুরআন মজীদে আল্লাহ তা'আলা ইহা করিতে স্পষ্ট ভাষায় নিষেধ করিয়াছেন । দলীল হিসাবে তিনি এই আয়াতটি পেশ করিয়াছেনঃ www.icsbook.info

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।