টি হাদীস শরীফ এই ব্যাপারে আরও দুইটি কথা আছে। একটি, ইহা এক তালাক্ বাঈন। হযরত উসমান, আলী ও ইবনে মাসউদ (রো) ইহা বলিয়াছেন। ইহাতে যদি তিন তালাক্ বলা হয়, তবে তাহাই হইবে । ইহা ইমাম মালিক, সওরী, আওজায়ী ও কুফী ফিকাহবিদদের মত । আর দ্বিতীয় কথা হইল, ইহা তালাক্ নয়, ইহা ফিসখৃ। অর্থাৎ বিবাহ ভাঙিয়া দেওয়া মাত্র । অবশ্য তালাক্রে নিয়্যাত করা হইলে তাহাই হইবে । ইবনে আব্বাস, তায়ূস, ইক্রামা, ইমাম আহমাদ, শাফেয়ী, ইসহাক, আবূ সওর প্রমুখ ফিকাহবিদদের এই মত । হানাফী মতের ভিত্তি যে হাদীসের উপর, তাহা হইল, হযরত ইবনে আব্বাস (রা) বলিয়াছেনঃ /£/5522%5556৮৫55 চিনা ৫. (এল 1০৫5১৯১2562 পা 42810454405 এ এপ of নবী করীম (স) খোলাকে এক তালাক্ বাঈন গণ্য করিয়াছেন। কিন্তু ইহার সনদে দুর্বলতা রহিয়াছে ইমাম বুখারী এই হাদীসটি গ্রহণ করেন নাই। ইমাম নাসায়ী বলিয়াছেন. ইহার একজন বর্ণনাকারী পরিত্যক্ত । শু'বা বলিয়াছেনঃ এই হাদীসটি তোমরা পরিহার কর। দারে কুতনী ইহার সনদ সম্পর্কে কোন মন্তব্য করেন নাই। তবে ইবনে আববাস (রা) হইতে আরও একটি উক্তি উহাতে উদ্ধৃত হইয়াছে। তাহা হইলঃ 3%/ ০1:52 'খোলা বিচ্ছিনকরণ মাত্র’ ।__ইহা তালাক নয়। আর সায়ীদ ইবনুল মুসাইয়্যিব হইতে বর্ণিত হইয়াছেঃ ঠত্ণ 2ঠে2৮/৫৫৮/৫ 224 (55:15) ₹ 20545744424 02445 নবী করীম (স) খোলা'তে এক তালাক হয় বলিয়া ঘোষণা করিয়াছেন। বস্তুত 'খোলা' তালাকের ব্যবস্থা রাখা ও মূল তালাক্রে সুযোগ রাখার মতই ইসলামী শরীয়াত ও সমাজ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অবদান। বিবাহ হইয়া গেলে জীবন দুর্বিসহ হওয়া সত্ত্বেও পরস্পর হইতে মুক্তি ও নিষ্কৃতি লাভের কোন পথ উন্মুক্ত না থাকা সম্পূর্ণ অস্বাভাবিক ব্যবস্থা । তাহা মানবোপযোগী ব্যবস্থা হইতে পারে না, তাই বস্তুনিষ্ঠ ও অনিবার্য কারণের ভিত্তিতে তালাক দেওয়া বা নেওয়ার ব্যবস্থা করিয়া ইসলাম বিশ্ব মানবতার অবর্ণনীয় কল্যাণকর অবদান রাখিয়াছেন, একথা বলিষ্ঠ কণ্ঠেই বলিতে হইবে। দাম্পত্য জীবনের জন্য একান্তই অপরিহার্য হইতেছে, পারস্পরিক নিবিড় শাস্তি, স্বস্থি, প্রেম-ভালবাসা, গভীর প্রীতি, আন্তরিক দরদ, সহানুভূতি, সহযোগিতা, উত্তম আচার-আচরণ এবং প্রত্যেকেরই অপরের অধিকার আদায়ের জন্য অতন্ত্র প্রহরীর মত সদা সচেতন ও সদাজাগ্রত হইয়া থাকা । এইরূপ না হইলে দাম্পত্য জীবন মরুভূমির উপর দিয়া নৌকা বাওয়া কিংবা সমুদ্রের উপর দিয়া রেলগাড়ী চালানোর মতই অসম্ভব, অচল। তাই দাম্পত্য জীবনে সাধারণত এইরূপ অবস্থারই বিরাজমানতা কাম্য এবং লক্ষ্যণীয় কিন্তু এতদসত্তেও একথা অস্বীকার করার উপায় নাই যে, উক্তরূপ সম্পর্ক বন্ধনে আবদ্ধ সুমধুর দাম্পত্য জীবনেও বিপর্যয় আসে । আর যখন বিপর্যয় আসিয়াই পড়ে তখন আর একসঙ্গে জীবন যাপনের কথা চিন্তা না করিয়া পরস্পর হইতে মুক্তি ও নিষ্কৃতি লাভের উপায় কি হইতে পারে তাহাই প্রধান চিন্তা ও বিবেচনার বিষয় । ইসলাম এ অবস্থায় যে ব্যবস্থা উপস্থাপিত করিয়াছে তাহাকেই বলা হয় খোলা তালাক্। এই তালাক্রে দুইটি দিক । কখনও স্বামী ইহার প্রয়োজন বোধ করে । ফলে সে-ই উদ্যোগী হইয়া নিজ হইতেই তালাক্ দিয়া দেয়। আবার এমন কারণের উৎপত্তি হওয়াটাও কিছুমাত্র অস্বাভাবিক নয় www.icsbook.info
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।