হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

২৮৮ হাদীস শরীফ অনুতাপ অনুশোচনার কোন প্রশ্ন থাকে না। রুকানার হাদীস সম্পর্কে তাহাদের বক্তব্য হইল, রুকানা তো আল্‌-বাত্তাতা’ তালাক দিয়াছিলেন, সুম্পষ্ট ভাষায় তিন তালাক্‌ দেন নাই । আর ‘আল-বাত্তাতা' তালাকে এক বা ভিন-_যাহারই নিয়্যাত করা হইবে তাহাই সংঘটিত হইতে পারে। নবী করীম (স) তাহাকে বলিয়াছিলেন 442095, ১71 201 "আল্লাহ্র নামে শপুথ করিয়া বল যে, তুমি এক তালাক্রেই নিয়্যাত করিয়াছিলে'? রুকানা বলিলেন, 14, 912%, ৫ 40১ আল্লাহর নামে শপথ করিয়া বলিতেছি, আমি এক তালাক্‌ ছাড়া আর কিছুরই নিয়্যাত করি নাই। এই কথোপকথন হইতেই প্রমাণিত হয় যে, রুকানা তিন তালাক্রে নিয়্যাত করিলে তিন তালাক্‌ই হইতে পারিত। নতুবা এইরূপ শপথ করানোর কোন তাৎপর্য থাকিত না। এক কথায় ইহাতে অকাট্যভাবে প্রমাণিত হইল যে, এক সঙ্গে তিন তালাক দিলে তাহা সংঘটিত ও কার্যকর হইবে । রুকানা তিন তালাক্‌ দিয়া ছিলেন; কিন্তু নবী করীম (স) উহাকে এক তালাক্‌ হিসাবে কার্যকর করিয়া ছিলেন বলিয়া বিপরীত মতের লোকেরা দলীল হিসাবে যে বর্ণনাটিকে উপস্থাপিত করিয়াছে, উহা একটি যয়ীফ "বর্ণনা । অজ্ঞাতনামা লোকেরা উহার বর্ণনা করিয়াছে । এই বর্ণনাটির আসল ও যথার্থ কথা হইল, রুকানা তিন তালাক্‌ দেন নাই, দিয়াছিলেন “আল-বাত্তাতা' তালাক্‌। আর আল-বাত্তাতা তালাক এক ও তিন উভয় ধরনের তালাক্‌ অর্থ করা যাইতে পারে । ফলে এই যয়ীফ বর্ণনাটির বর্ণনাকারী মনে করিয়াছেন যে, উহাতে তিন তালাক্‌ হইয়াছে এবং তাহার এই ধারণাটিকেই সে হাদীসের বর্ণনা হিসাবে চালাইয়া দিয়াছে । আর ইহাতেই সে মারাত্মক ভুল করিয়া বসিয়াছে। হযরত ইবনে উমর (রা) সংক্রান্ত হাদীস সম্পর্কে বক্তব্য এই যে, উহার সহীহ বর্ণনা হইল, তিনি মাত্র এক তালাক দিয়াছিলেন, তিন তালাক্‌ নয়। কাজেই তিন তালাক্‌ এক তালাক্‌ করা হইয়াছে, উহার ভিত্তিতে এইরূপ কথা বলা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন। তৃতীয়, হযরত ইবনে আব্বাস (রা)-এর বর্ণিত আলোচ্য হাদীসটি সম্পর্কে বক্তব্য এই যে, ইহার সঠিক তাৎপর্য ও জওয়াব দান পর্যায়ে হাদীস বিশারদগণ বিভিন্ন কথা বলিয়াছেন। তবে যথার্থ ও সহীহতম কথা এই যে, ইসলামের প্রথম দিকে একজন লোক যদি স্ত্রীকে বলিতঃ তুমি তালাক্‌, তুমি তালাক, তুমি তালাক্‌ এবং সে এইরূপ বলিয়া একই কথার তাকীদ ও প্রত্যেকটি কথা নূতন অর্থে না বলার নিয়্যাত করিত, তাহা হইলে উহাতে এক তালাক্‌ সংঘটিত হওয়ার ফয়সালা-ই দেওয়া হইত । কেননা এই বাক্যগুলি নৃতন করিয়া এক-একটি তালাক্‌ সংঘটোনের উদ্দেশ্যে বলা হইত না। তখন সাধারণত মনে করা হইত যে, সে আসলে মাত্র এক তালাক্‌ দিয়াছে ও সেইটির তাকীদের উদ্দেশ্যেই পরবর্তী বাক্য দুইটি উচ্চারণ করিয়াছে মাত্র। কিন্তু উত্তর কালে হযরত উমর ফারুক (রা)-এর খিলাফত আমলে লোকেরা তালাক্‌ দিতে গিয়া এই রকমেই তিনটি বাক্য বলিত ও প্রত্যেকটি বাক্য নূতন করিয়া উচ্চারণ করিতে লাগিল। ফলে সাধারণত বুঝা যাইতে লাগিল যে.লোকটি আলাদা-আলাদা ভাবে তিনটি তালাক্‌-ই দিয়াছে। এই কারণে তখন উহার দ্বারা তিন তালাকৃই সংঘটিত করানো হইল। হযরত উমর (রা)-এর উক্ত কথার প্রকৃত তাৎপর্য ইহাই । কাজেই হযরত উমর (রা) শরীয়াতের আইন পরিবর্তন করিয়া দিয়াছিলেন এমন কথা কিছুতেই বলা যাইতে পারে না। কেহ কেহ এইরূপ তাৎপর্যও বলিয়াছেন যে, ইসলামের প্রথম দিকে নবী করীম (স) ও হযরত আবু বকর (রা)-এর আমলে লোকেরা সাধারণত এক তালাক্‌ই দিত উচ্চারণ যতটারই করা হউক না কেন। এই কারণে তখন এক তালাক্‌ই সংঘটিত করানো হইত | আর হযরত উমর (রা)-এর আমলে লোকেরা এক সঙ্গেই তিন তালাক্‌ দিতে শুরু করিয়াছিল বিধায় তাহাতে তিন তালাকৃ্‌ই সংঘটিত করানো উচিত হইয়া পড়িয়াছিল। ফলে হযরত উমর (রা)-এর কথাটি হইতেছে লোকদের অভ্যাস পরিবর্তিত হওয়ার সংবাদ দান পর্যায়ের । তিনি নিজে শরীয়াতের হুকুম পরিবর্তন করিয়াছেন তাহার উক্ত কথাটি সেই পর্যায়ের নয় । আল্লামা বদরুদ্দীন আইনী লিখিয়াছেন, তাবেয়ীন ও তৎপরবর্তী কালের জম্হুর আলেমগণ ইমাম আওজায়ী, নখয়ী, সওরী, আবু হানীফা ও তাহার সঙ্গীঘ্বয়, ইমাম মালিক, ইমাম শাফেয়ী, আহমাদ www.icsbook.info

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।