হাদীস শরীফ ২৮৭ (38৩৬9: ‘তুমি তিন তালাক্, এই বিষয়ে ইমাম আবু হানীফা, ইমাম মালিক, ইমাম শাফেয়ী, ইমাম আহমাদ ইবনে হাম্বল এবং একালের ও সেকালের জমহুর শরীয়াতবিদগণ বলিয়াছেন, তিন তালাক্ সংঘটিত হইবে । আর তায়ুস ও জাহেরী মাযহাবের কিছু সংখ্যক আলেমের মতে ইহাতে মাত্র এক তালাক হইবে, তিন তালাক্ নয় । হাজ্জাজ ইবনে আরতাত ও মুহাম্মাদ ইবনে ইসহাক হইতও এইমতই বর্ণিত হইয়াছে। কিন্তু তাহা সত্বেও হাজ্জাজ ইবনে আরতাতের প্রখ্যাত মত হইল, এইরূপ বলা হইলে তাহাতে কোন কিছুই হয় না। ইবনে মুক্কাতিল ও মুহাম্মাদ ইবনে ইসহাক হইতেও এইরূপ মতের বর্ণনা জানা যায়। ইহারা সকলে হযরত ইবনে আব্বাস (রা)-এর উদ্ধৃত হাদীসকেই দলীল হিসাবে গ্রহণ করিয়াছেন। কোন কোন বর্ণনায় হযরত ইবনে উমর (রা) সম্পর্কে উদ্ধৃত হইয়াছে যে, তিনি তাঁহার স্ত্রীকে হায়য অবস্থায় তিন তালাক্ দিয়া দিলেন; কিন্তু তাহা গণ্য করা হয় নাই। দ্বিতীয়তঃ রুকানা সম্পর্কেও বর্ণনা উদ্ধৃত হইয়াছে যে, তিনি তাহার স্ত্রীকে এক সঙ্গে তিন তালাক্ দিয়াছিলেন, কিন্তু তাহা সত্বেও নবী করীম (স) তাহাকে তাহার স্ত্রীকে ফিরাইয়া গ্রহণ করিবার জন্য নির্দেশ দিলেন । এই দুইটি বৰ্ণনাও এই শেষোক্ত লোকদের মত গঠনে সাহায্য করিয়াছে, এই দুইটি হাদীসও তাহাদের দলীল । আহ্লি সুন্নত আল-জামায়াতের চারজন শ্রেষ্ঠ ইমাম ও জমহুর ফিকাহবিদদের মতের প্রধান উৎস হইল কুরআন মজীদের আয়াতঃ 1 7 ঠ পা 144 2 ৮৩522624422 ৮82255 20৫৫2 24৫৩05585৫2 ৬০৭ 4৮49 ১৪১ AU ১০ লহ ০ | ১৪১৯ ells #3177 NA 73 2৫ (:3১)) Ll U3 ১০০৭ ০১ ইহাই হইল আল্লাহ্র নির্ধারিত সীমা । যে লোক আল্লাহ্র নির্দিষ্ট সীমা লংঘন করিবে, সে নিজের উপর জুলুম করিবে । তুমি জান না, হয়ত আল্লাহ্ তা'আলা ইহার পর কোন ব্যাপার ঘটাইতে পারেন। আল্লাহ্র সীমা অর্থ, আল্লাহ্র দেওয়া আইন বিধান। তিনি ইহা বান্দাহদের পালন করা ও মানিয়া লওয়ার জন্য ব্যাখ্যা করিয়া বলিয়া দিয়াছেন । ইহা লংঘন করিতে তিনি নিষেধ করিয়া দিয়াছেন । তাই যে লোক ইহা লংঘন করে সে নিজের উপর নিজে জুলুম করে । নিজেকে ধ্ৰংসকেন্দ্রে পৌছাইয়া দেয় । যে ব্যাপারটি আল্লাহ্ তা'আলা পরে ঘটাইতে পারেন বলিয়া জানানো হইয়াছে, তাহা হইল আল্লাহ্ তা'আলা তালাক্ দাতার মনের পরিবর্তন ঘটাইতে পারেন । তাহাতে ক্রোধ ও অসন্তুষ্টির পরিবর্তে প্রেম ভালবাসা ও সন্তুষ্টি জানাইয়া দিতে পারেন। অনীহার পরিবর্তে আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি করিয়া দিতে পারেন। তালক্ দেওয়ার দৃঢ় ইচ্ছাকে হরণ করিয়া অনুতাপ ও লজ্জা জাগাইয়া দিতে পারেন। আর তাহার পর লোকটি এই তালাক্ দেওয়া স্ত্রীকে পুনরায় গ্রহণ করিতে প্রস্তুত হইতে পারে । এই আয়াতে ১ শব্দ বলিয়া আল্লাহ্ তা'আলা “স্ত্রীকে ফিরাইয়া লওয়ার ইচ্ছা ও আগ্রহ’ বুঝাইয়াছেন। এ ব্যাপারে সমস্ত তাফসীরকারই সম্পূর্ণ একমত । আর সমস্ত কথার সার হইল, এক তালাক্ দেওয়ার উৎসাহ দান এবং তিন তালাক্ দিতে নিষেধ করণ ও বিরত রাখা । তাহা সত্বেও যদি কেহ এক সঙ্গে তিন তালাক্ দেয়, তাহা হইলে সে নিজেরই ক্ষতি সাধন করে । কেননা ইহার ফলে স্ত্রী নিচ্ছিন্ন হইয়া যায় ও তাহাকে ফিরাইয়া লওয়ার আর কোন পথ উন্মুক্ত পায় না। (৬৮৮০) ইমাম নববী লিখিয়াছেন, উপরোদ্ধৃত আয়াতের ভিত্তিতে জম্হুর ফিকাহবিদগণ বলিয়াছেন, তালাক্ দাতা যেহেতু এক সঙ্গে তিন তালাক্ বাঈন দিয়াছে, এই কারণে তাহার মনে অনুতাপ ও অনুশোচনা জাগা স্বাভাবিক । এই কথা-ই উক্ত আয়াতের শেষাংশে বলা হইয়াছে। উহাতে যদি তিন তালাক্ সংঘটিত না হয়, তাহা হইলে উহাতে রিজ্য়ী তালাক্ হইবে । আর রিজ্য়ী তালাক্ হইলে তাহাতে www.icsbook.info
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।