হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

২৮২ হাদীস শরীফ তালাক দেয় তবে তাহা সংঘটিত হইবে । তবে কাহারও কাহারও মতে তালাক্‌ দিলেও তাহা কার্যকর হইবে না। ইহা জাহেরী ফিকাহবিদদের মত ৷ কোন কোন তাবেয়ীও এই মত প্রকাশ করিয়াছেন। কিন্তু তাহাদের সংখ্যা নগণ্য ! (২) সুন্নাত তরীকা মত তালাক্‌ দেওয়ার নিয়ম হইল স্ত্রীর তুহর অবস্থায় তালাক্‌ দেওয়া । (৩) তালাক্‌ দেওয়া সত্বেও স্ত্রীকে ফিরাইয়া লওয়ার জন্য নবী করীম (স) আদেশ করিয়াছেন ইহা হইতে বুঝা যায় যে, হযরত ইবনে উমর (রা) তাহার স্ত্রীকে এমন তালক্‌ দিয়াছিলেন, যে তালাকের পর স্ত্রীকে ফিরাইয়া লওয়ার সুযোগও থাকে । তাহাকে বলা হয় রিজয়ী তালাক । আর এক তালাক দেওয়ার কথা যে হাদীসের বর্ণনা হইতে জানা গিয়াছে তাহা আমরা ইতিপূর্বে উদ্ধৃত করিয়াছি। ইহা “বাঈন' তালাক্‌ ছিল না। কেননা বাঈন তালাক্‌ দেওয়ার পর স্ত্রীকে ফিরাইয়া লওয়া যায় না। (8) রিজয়ী তালাক্‌ দেওয়ার পর স্বামী ইচ্ছা করিলে স্ত্রীকে ফিরাইয়া লইতে পারে। সেজন্য স্ত্রীর রাষী অরাধীর কোন প্রশ্ব নাই ৷ এই ফিরাইয়া লওয়াটা স্ত্রীর রামী হওয়ার উপর নির্ভরশীলও নয়৷ (৫) রিজয়ী তালাক্‌ দেওয়া স্ত্রীকে শুধু মুখের কথা দ্বারাই ফিরাইয়া লওয়া চলিবে । এ ব্যাপারে কোন মতভেদ নাই। তবে এ জন্য কোন কাজ করিতে হইবে কিনা, এ বিষয়ে ইমাম আবূ হানীফা (রা) হ্যা' বলিয়াছেন এবং ইমাম শাফেয়ী ‘না’ বলিয়াছেন । (৬) ইমাম আবূ হানীফা এই হাদীসের ভিত্তিতে বলিয়াছেন যে, স্ত্রীর হায়য অবস্থায় তালাক্‌ দেওয়া হইলে স্বামী ঘুনাহগার হইবে । স্ত্রীকে ফিরাইয়া লওয়া তাহার কর্তব্য । যদি ইদ্দাতের মধ্যে ফিরাইয়া না লয় বরং ইদ্দাত শেষ হইয়া যায়, তাহা হইলে এক তালাকেই স্ত্রী হারাম হইয়া যাইবে । এক সঙ্গে তিন তালাক্‌ BL ৫2555 ‘0 ৪৮০16 ৮103 টা ররর ৫৮৫ ৫৩৫14 CAA কির ,04/4 ০৫ কপ 522৫ ৫ ৫ ৮2৫ (৭ ০৬০৬) ৬) হি লাইস নাফে হইতে বর্ণনা করিয়াছেন, হযরত ইবনে উমর (রা) কে যখনই কোন তিন তালাক্‌ দাতা ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হইত, তখনই তিনি সেই লোককে বলিতেনঃ তুমি যদি এক তালাক বা দুই তালাক্‌ দিতে (তাহা হইলে তোমার পক্ষে খুবই ভাল হইত): কেননা নবী করীম (স) আমাকে এইরূপ করিতে আদেশ করিয়াছেন । বস্তুত যদি কেহ তাহার স্ত্রীকে তিন তালাক্‌ দিয়া দেয় তাহা হইলে সে (স্ত্রী) তাহার জন্য হারাম হইয়া গেল। যতক্ষণ না সে অন্য কোন স্বামী গ্রহণ করে। ব্বযাহ্খ্যা হযরত ইবনে উমর (রা)-এর কথা ‘তুমি যদি এক তালাক্‌ বা দুই তালাক্‌ দিতে’ -ইহা অসম্পূর্ণ কথা । ইহার সম্পূর্ণরূপ হইতে পারে দুইটি কথা শামিল করিলে । একটি উপরে দুই বেষ্টনীর মধ্যে লিখা হইয়াছে। ইহার দ্বিতীয় কথা হইলঃ তাহা হইলে তুমি স্ত্রীকে ফিরাইয়া লইবার অধিকারী হইতে । ইহার তাৎপর্য হইল, এক সঙ্গে তিন তালাক্‌ দেওয়ার পরিবর্তে যদি এক বা দুই তালাক্‌ দেওয়া হয়, তাহা হইলে স্বামী স্ত্রীকে ফিরাইয়া স্ত্রী হিসাবেই গ্রহণ করিতে পারে । তখন কোন ঝামেলায় পড়িতে হয় না। কিন্তু যদি এক সঙ্গে তিন তালাক্ই দিয়া থাকে, তাহা হইলে দুঃখে মাথা কুটিয়া মরিলেও স্ত্রীকে গ্রহণ করিতে পারে না। তাহাকে পুনরায় স্ত্রী হিসাবে পাইতে হইলে অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষায় থাকিতে হইবে এবং কার্যত তাহা সন্ভব হইবে, স্ত্রী যদি অন্য কোন স্থামী গ্রহণ করে, স্বামী স্ত্রী সঙ্গম হয়, তাহার পর সেই স্বামী মরিয়া যায় কিংবা তিন তালাক্‌ দিয়া তাহাকে বিদায় করিয়া দেয়, কেবল তখন। (SU ১০৪) www.icsbook.info

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।