২৮০ হাদীস শরীফ হাদীসের ভাষা হইলঃ 993104৮5280 4০40022৯681 82৮ IS ইহার অর্থ, হযরত উমর (রা)-এর পুত্র যে তাহার স্ত্রীকে হায়য অবস্থায় তালাক্ দিয়াছেন, এই ব্যাপারে শরীয়াতের হুকুম বা ফয়সালা কি, তাহাই তিনি রাসূলে করীম (স)-এর নিকট জানিতে চাহিয়াছেন। ইহার জওয়াবে রাসূলে করীম (স) যে ফয়সালা শুনাইলেন উহার শুরুতে তিনি হযরত উমর (রা)কে বলিলেন » অর্থাৎ তোমার পুত্রকে নির্দেশ দাও, সে যেন এইরূপ করে । রাসূলে করীম (স)-এর এই যে নির্দেশ, সরীয়াতের দৃষ্টিতে ইহার মর্যাদা কি, সে সম্পর্কে বিশেষজ্ঞগণ নানা কথা বলিয়াছেন । ইমাম মালিকের মতে এই নির্দেশ পালন করা ওয়াজিব । আর তাহার অর্থ এই যে, যদি কেহ তাহার স্ত্রীকে হায়য বা নেফাস (সন্তান প্রসবজনিত রক্তত্তরাব) অবস্থায় তালাক্ দেয়, তাহা হইলে তাহাকে 'রুজু’ করিতে- স্ত্রীকে ফিরাইয়া লইতে বাধ্য করিতে হইবে । ইমাম মালিকের এই কথায় হায়য অবস্থা ও নেফাস অবস্থাকে এক ও অভিন্ন অবস্থা ধরিয়া লওয়া হইয়াছে । ইবনে আবূ লাইলা, আওজায়ী, শাফেয়ী, আহমাদ ইবনে হাম্বল, ইসহাক, আবূ সওর প্রমুখ ফিকাহ্বিদগণ এই মত প্রকাশ করিয়াছেন। ৫4 %$ ৬৮2 ৮৪ তাহাকে আদেশ করা হইবে, যেন সে তাহার স্ত্রীকে ফিরাইয়া লয়; কিন্ত ফিরাইয়া লইতে “মজবুর' বা বাধ্য করা যাইবে না। ইহাদের এই মতে রাসূলের আদেশ বা নির্দেশ পালন করা মুস্তাহাব ধরিয়া লওয়া হইয়াছে, ওয়াজিব নয় । আর তাহাও এই জন্য যে, তার্লাক্ দেওয়ার কাজটা যেন সুন্নাত তরীকা মুতাবিক হয় । কিছু লোক (ইবনে দকীকুল-ঈদ) এখানে ইসলামী আইন রচনার মূলনীতির প্রশ্ন তুলিয়াছেন। তাহা এই যে, রাসূলে করীম (স) হযরত উমর (রা) কে আদেশ করিলেন, তিনি যেন তাহার পুত্রকে এইরূপ করার নির্দেশ দেন। ইহা হইল টি “কোন কাজ করিবার আদেশ করার জন্য আদেশ করা" । কিন্তু ইহা কি সেই মূল করণীয় কাজের জন্য আদেশ? আল্লামা ইবনে হাজেব এই প্রশ্ন তুলিয়া বলিয়াছেনঃ “কোন কাজের আদেশ করার জন্য রাসূলে করীম (স) আদেশ করিয়া থাকিলে সেই মূল কাজের জন্য রাসূলে করীমের নির্দেশ করা হইল না । অতএব রাসূলের দেওয়া ফয়সালা অনুরূপ আমল করা ওয়াজিব । কিন্তু আল্লামা রাষী বলিয়াছেনঃ এই মত ঠিক নয়। বরং কোন কাজ করার জন্য কাহাকেও আদেশ করার জন্য আদেশ করা হইলে তাহা সেই মূল আদেশকারীরই আদেশ হইল বলিয়া মনে করিতে হইবে । হযরত উমর (রা) রাসূলে করীম (স)-এর এই আদেশ পাইয়া তাহার পুত্রকে সেই মতো করিতে আদেশ করিলেন । হযরত ইবনে উমর (রো) অতঃপর কি করিলেন, তাহা উপরোদ্ধৃত হাদীসের ভাষায় ০৮075778587 G70 14,2 ea dt 4s aot 125 রর ৫9 37 22153 অতঃপর হযরত আবদুল্লাহ্ তীহার স্ত্রীকে ফিরাইয়া লইলেন, যেমন করার জন্য তাহাকে রাসূলে করীম (স) নির্দেশ দিয়াছিলেন। ইহাতে বুঝা যায়, রাসূলে করীম (স)-এর আদেশকে তিনি তাহার প্রতি করা আদেশরূপেই গ্রহণ করিয়াছিলেন এবং রাসূলে করীম (স)-এর আদেশ মনে করিয়াই তিনি তাহা পালন করিয়াছিলেন । আর এই আলোকে বলা যায়, ইমাম রাষীর উপরোক্ত মতই যথার্থ । হযরত ইবনে উমর (রা) তাহার স্ত্রীকে হায় অবস্থায় তালাক্ দিয়াছিলেন, একথা বহু কয়টি বর্ণনায়ই উদ্ধৃত হইয়াছে; কিন্তু কয়টি তালাক্ দিয়াছিলেন, তাহা উপরোদ্ধৃত বুখারীর বর্ণনায় উল্লেখ করা হয় নাই। তবে মুসলিম শরীফের অপর একটি বর্ণনায় স্পষ্ট ভাষায় উদ্ধৃত হইয়াছেঃ ৫2 তা AAS 5 LLL sll 51 21 হর OEE SEES 5 www.icsbook.info
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।