হাদীস শরীফ ২৭৫ ইবনে হাজার আল্-আসকালীন বলিয়াছেনঃ ইবনে আবদুল বার্ লিখিত তাৎপর্য হইতে পারে সেই হাদীসটির, যাহাতে বোনের তালাকের দাবি করার কথা বলা হইয়াছে। কিন্তু যে হাদীসটিতে তালাক দেওয়ার শর্ত করার কথা বলা হইয়াছে, তাহাতে নিশ্চয়ই কোন সম্পর্কহীন মেয়ে লোক প্রসংগের কথা । আসল কথা হইল, এই ধরনের কথা বলা যায় যে ধরনের মন-মানসিকতা থাকিলে, তাহা নিতান্তই স্বার্থপরতা, পরশ্রীকাতরতা ও হীন জিঘাংসাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। একজন মেয়েলোক তাহারই মত অপর একজন মেয়ে লোককে স্বামী বঞ্চিতা করার কুটিল ষড়যন্ত্র পাকাইবে, ইসলাম ইহা কোনক্রমেই পছন্দ করিতে পারে না। মুসলমান হইয়া অপর একজন অবলা মুসলমানের কপাল ভাঙার জন্য এইরূপ কার্যকলাপ করিবে, রাসূলে করীম (স) আলোচ্য হাদীসের মাধ্যমে ইহা হইতে পরিষ্কার কণ্ঠে নিষেধ করিয়াছেন। এই প্রেক্ষিতে বক্তব্য হইল, ইসলামে তালাক কোন অবস্থাতেই কাম্য ময়। উহা কোন আনন্দ বা খুশীর ব্যাপারও নয় । ইহা কোন ছেলে খেলাও নয়। ইহা অত্যন্ত জটিল ও সাংঘাতিক ব্যাপার । কথায় কথায় রাগ করিয়া সাময়িক ঝগড়া-ঝাটির দরুন উত্তেজিত হইয়া কখনই তালাক দেওয়া উচিত হইতে পারে না। তালাক দিবার পূর্বে শতবার ভাবিতে হইবে । ইহার পরিণতি নিজের জীবনে, পারিবারিক ক্ষেত্রে ও সন্তানাদির জীবনে কি রূপ দেখা দিবে, তাহা সুস্থ ও সুক্ষ্ম দৃষ্টিতে বিবেচনা করিয়া দেখিতে হইবে। (0৮১3 ০ ,৬১৮%। 289) এই প্রসঙ্গে আরও একটি কথা স্বরণীয় । তাহা হইল, কোন স্ত্রীর পক্ষে নিজের স্বামীর নিকট নিজের তালাক চাওয়া বা দাবি করাও কি কোনক্রমে উচিত হইতে পারে! স্ত্রী স্বামীকে বলিবে, "তুমি আমাকে তালাক দিয়া ছাড়িয়া দাও’, এই কথা সাধারণভাবেই অকল্পনীয় । কোন বিশেষ কারণ যদি না-ই থাকে এবং দাম্পত্য জীবনকে অব্যাহত অক্ষুণ্ন রাখার জন্য সর্বশেষ চেষ্টা করিয়াও যদি ব্যর্থতা হয়, তবে স্বতন্ত্র কথা। কিন্তু তাহার পূর্বেই সেরূপ কোন কারণ ছাড়া-ই তালাক দাবি করাকে ইসলাম আদৌ নির্ভরতার সনির হাতি কয ০৪%৫% 25 ///৩০ 22 2৫৫5 954৮৫ ৮ ৮৫৫9৫ ESC ines ple 05410854505 a 2/7 7/3779.,777 7, 2/07 dw 25064 1৮০৪ wh ৩ ৮০৪ ৩৫৩ ১১) (৮ Laws 5০৬৬ ৩1 ১০৪৮০০১ « 551১1 dx pl 5৪০০০) হযরত সওবান (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, হযরত রাসূলে করীম (স) বলিয়াছেনঃ যে মেয়ে লোকই স্বামীর নিকট তাহার নিজের তালাক চাহিবে_ স্বামীকে বলিবে-_তাহাকে তালাক দিতে কোনরূপ কঠিন ও অসহ্য কারণ ব্যতীতই _-তাহার জন্য জান্নাতের সুগদ্ধি-সৌরভ সম্পূর্ণ হারাম। (তিরমিযী, ইবনে মাজাহ, আবু দায়ুদ, দারেমী, ইবনে হাব্বান, মুসনাদে আহমাদ) বাবা তালাক অত্যন্ত ঘৃণ্য কাজ। কোন স্ত্রী-ই নিজের স্বামীর নিকট নিজের তালাক চাহিতে পারে না, বলিতে পারে নাঃ ‘তুমি আমাকে তালাক দাও’ । তবে কয়েকটি ক্ষেত্রে ইহারও অনুমতি দেওয়া যাইতে পারে। উপরোদৃ হাদীসের শব্দ ৬০ 2% কোনরূপ কঠোরতা ব্যতীত' হইতেই এই কথা জানিতে ও বুঝিতে পারা যায়। 4 শব্দের অর্থ 52 কঠিন অবস্থা, কঠোরতা, চূড়ান্ত ভাবে ঠেকিয়া যাওয়া । এমন অবস্থা, যাহা মানুষকে তালাক চাহিতে বাধ্য করে, যখন চূড়ান্ত বিচ্ছেদ --ছাড়া কোন গতিই থাকে না এমন কোন বাস্তব কারণ যদি দেখা দেয়, কেবলমাত্র তখনই স্ত্রী স্বামীকে বলিতে পারে আমাকে তালাক দাও। এইরূপ অবস্থায় পড়িয়া স্ত্রী যদি স্বামীর নিকট তালাক চাহে, তবে তাহাতে গুনাহ হইবে না। www.icsbook.info
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।