হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

২৭০ হাদীস শরীফ তালাকেও মুক্তি স্ত্রী স্বামীর এবং স্বামী স্ত্রীর বন্ধন হইতে মুক্ত হয়। কিন্তু এই মুক্তি কাহারও কাম্য হওয়া উচিত নয়। এই মুক্তিতে সর্বাধিক উল্লসিত হয় শয়তান। কেননা স্বামী-স্ত্রীর বৈধ যৌন মিলন ও পবিত্র যৌন জীবন শয়তান পছন্দ করিতে পারে না। উহার পছন্দ হইল জ্রেনা-ব্যাতিচার। পরিবার দুর্গে দাম্পত্য বন্ধনের মধ্যে জীবন-যাপনকারী নারী-পুরুষের পক্ষে এই কাজে প্রবৃত্ত হওয়ার কোন সুযোগ থাকে না বলিলেই চলে । কিন্তু এই দুর্গ ভাঙিয়া গেলে, নারী-পুরুষ মুক্ত জত্তু-জানোয়ারের ন্যায় অবাধ বিচরণ করিতে পারিলেই তাহাদের দ্বারা জেনা-ব্যাভিচার ধরনের দুর্ঘটনা সংঘটিত হওয়া অত্যন্ত সহজ হইয়া যায় । আর তখনই হয় শয়তানের উল্লাসের সূচনা । কিন্তু এতদৃসত্বেও তালাক অনেক সময় অপরিহার্য হইয়া পড়ে । অনেক সময় শরীয়াতের দিক দিয়াই তালাক দেওয়া প্রয়োজন তীব্র হইয়া দেখা দেয়। যেমন স্ত্রী বা স্বামী যদি দ্বীন ও শরীয়াত অমান্যকারী হয়, শত বলা ও বুঝানো সত্বেও যদি শরীয়াত পালন ও ফরযাদি যথারীতি পালন করিতে প্রস্তুত না হয় এবং শেষ পর্যন্ত যদি স্পষ্ট হইয়া যায় যে, সে শরীয়াত পালন করিবে না, তখন একজন দ্বীনদার মুসলমান পুরুষের পক্ষে তাহার সহিত একত্র দাম্পত্য জীবন যাপন করা সম্ভবপর হয় না। তখন তালাক দেওয়া শুধু অপরিহার্যই নয়, একান্তই বাঞ্ছনীয় হইয়া পড়ে । ইবনুল হুম্মাম বলিয়াছেন, এইরূপ অবস্থায় স্ত্রীকে (বো স্বামীকে) তালাক দেওয়া মুস্তাহাব । আবূ হাফ্চ্‌ বুখারী বলিয়াছেন, বেনামাধী স্ত্রী (বা স্বামীর সহিত) সঙ্গম করা অপেক্ষা তাহাকে তালাক দিয়া তাহার মহরানা (বা তালাক বাবদ দেয়) নিজ মাথায় চাপাইয়া লওয়া অধিক পছন্দনীয় কাজ। (05০) এই কারণে তালাক সম্পর্কে শরীয়াত যে পথ ও পন্থা! বাত্লাইয়া দিয়াছেন তাহা অতীব স্বতাবসিদ্ধ ও মানবিক বলিয়া স্বীকার না করিয়া পারা যায় না। শরীয়াত সুতাবিক যদি কেহ স্ত্রীকে তালাক দেয় এবং পর মুহূর্তেই যদি তাহাকে পুনরায় খহণ করার ইচ্ছা জাগে তবে তাহার সুযোগ উন্মুক্ত থাকে । শরীয়াতের দেখাইয়া দেওয়া নিয়ম লংঘন করিয়া তালাক দিতে স্পষ্ট ভাষায় নিষেধ করা হইয়াছে এই কারণেই । অনেক ক্ষেত্রে তালাক দাতার বা উদ্যোক্তার উপর অনেক অর্থনৈতিক দায়-দায়িত্ব চাপাইয়া দেওয়া হয়, যেন শেষ পর্যন্ত একটি পরিবারের এই ভাঙনটা রোধ করা সম্ভবপর হয়। হাদীস-পারদর্শীদের মতে তালাক চার প্রকারের । তাহা হইল, হারাম, মক্রূহ, ওয়াজিব ও মুস্তাহাব ৷ দুইটি অবস্থায় তালাক দেওয়া হালাল, দুইটি অবস্থায় তালাক দেওয়া হারাম । হালাল অবস্থা এই যে, স্ত্রী ঝতু হইতে পবিত্র হইয়াছে ও সঙ্গম হয় নাই, অথবা স্ত্রী গর্ভবতী হইয়াছে ও তাহার গর্ভ প্রকাশ পাইয়াছে। স্ত্রীর ঝতুবতী অবস্থায় তালাক দেওয়া হারাম-_অর্থাৎ তালাক তো সংঘটিত হইবে; কিন্তু হারাম কাজ করার গুনাহ হইবে । আর স্ত্রীর সহিত সঙ্গম চলিতেছে, গর্ভাধারে কোন গর্ভের সঞ্চার হইয়াছে কিনা স্বামী সে বিষয়ে অবহিত নয়, এইরূপ অবস্থায় তালাক দেওয়া হারাম। (৬৮5 )1১- হযরত ইবনে আব্বাস-এর কথা)। ইহা অবস্থাগত বিবেচনা । স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চরমপর্যায়ে পৌঁছিলে ও তালাকই সর্বশেষ উপায় হইয়া দীড়াইলে তখন তালাক দেওয়া ওয়াজিব । চারমাস পর্যন্ত স্বামী যদি স্ত্রীর সহিত সম্পর্ক না রাখে ও স্ত্রী তাহার অধিকার পাইবার দাবি জানায় আর স্বামী যদি সে অধিকার দিতে কিংবা তালাক দিয়া দিতে রাষী না হয়, তাহা হইলে তখন সরকার রিজ্য়ী তালাক দেওয়ার নির্দেশ দিবে। ইহাও ওয়াজিব । স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল থাকা সত্ত্বেও স্বামী যদি বিনা কারণে তালাক দিয়া বসে, তবে ইহা মাকরূহ । যে তুহরে সঙ্গম হইয়াছে সেই তুহ্রে তালাক দেওয়া হারাম । কাহারও একাধিক স্ত্রী থাকিলে ও একজনের জন্য নির্দিষ্ট রাত্রি আসিবার পূর্বেই তাহাকে তাহার পাওনা হইতে বঞ্চিত করা হারাম। দাম্পত্য জীবনে আল্লাহ্‌র নির্দিষ্ট সীমা রক্ষা করা সম্ভব না হইলে তখন তালাক দেওয়া মুস্তাহাব। এই পর্যায়ে বিশেষ ভাবে স্মরণীয় যে, তালাক “দেওয়ার অধিকার কেবলমাত্র স্বামীর । কুরআন মজীদে বলা হইয়াছে (ঘা”/ ০০) (65 +4- ৮৮৫ 'পুরুষটির হাতেই নিবন্ধ রহিয়াছে বিবাহ www.icsbook.info

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।