হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২৬৭ বস্তুত বিবাহ একটা বন্ধন। ইহাতে দুই বিচ্ছিন্ন ও পরস্পরের জন্য হারাম ব্যক্তিসত্তা একজন পুরুষ ও একজন মেয়েকে-_ঈজাব ও কবুলের শক্ত রশি দিয়া সামাজিক সমর্থনের মাধ্যমে বাধিয়া দেওয়া হয়। এক দেহ এক প্রাণ হইয়া একত্র জীবন যাপন, জৈবিক উদ্দেশ্য ও কামনা-বাসনা পরিপূরণ এবং এক সঙ্গে থাকিয়া পারিবারিক দায়িত্ব পালন করার উদ্দেশ্যেই এই বাধন সংস্থাপিত করা হয়। এই বাধনকে ছিন্ন করা, এক সঙ্গে থাকিয়া দাম্পত্য জীবন যাপনের সিদ্ধান্তকে বাতিল করিয়া পারস্পরিক বিচ্ছিন্ন হইয়া যাওয়া এবং শরীয়াতের বিধান অনুযায়ী স্বামী কর্তৃক স্ত্রীকে মুক্ত ও পরিত্যাগ করাকেই বলা হয় “তালাক্‌" ৷ এই হিসাবে বিবাহ পরিবার গঠন করে । আর তালাক্‌ পরিবার সংস্থাকে চূর্ণ করে। ইসলামে বিবাহের ব্যবস্থা করা হইয়াছে পরিবার গঠন, পারিবারিক জীবন যাপনের মাধ্যমে বৈধ উপায়ে যৌন প্রবৃত্তি ও বাসনা-কামনা পরিপূরণ ও সন্তান উৎপাদন সর্বোপরি পিতৃ-মাতৃ স্নেহে সন্তান উৎপাদন ও প্রকৃত মানুষরূপে তাহাদিগকে গড়িয়া তোলার উদ্দেশ্যে । বস্তুত স্বামী-স্ত্রীর কঠিন দুশ্ছেদ্য প্রতিশ্রুতি বন্ধনে আবদ্ধ হওয়া একটি পবিভ্রতম ব্যাপার । ইহা ভাঙিয়া ও ছিন্ন হইয়া যাওয়া আল্লাহ্র নিকট কিছুতেই পছন্দনীয় হইতে পারে না। একজন পুরুষ ও একজন মেয়ে লোক যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন ইহার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়। তাই আল্লাহ্‌ তা'আলা ইহাতে যার পর নাই সন্তুষ্ট হন। কিন্তু যখন “তালাক' সংঘটিত হয়, তখন ইহার সম্ভাবনা তিরোহিত হইয়া যায় । কুরআন মজীদে আল্লাহ্‌ তা'আলা বিবাহ বন্ধনকে কঠিন দুশ্ছেদ্য প্রতিশ্রুতি বলিয়া উল্লেখ করিয়াছেন। ইরশাদ করিয়াছেনঃ ৫2৮ 2552 পাঠকরা (৭ ৮০৩) 2 Gee ০১-৮) এবং মেয়েরা তোমাদের নিকট হইতে শক্ত ও দুশ্ছেদ্য প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে। এই প্রতিশ্র্তি ভঙ করায় আল্লাহ্‌ তা'আলার অসন্তুষ্টি অনিবার্য পরিণতি ৷ কেননা প্রথম কাজটি অৰ্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া- আল্লাহ্‌ তা'আলারই ইচ্ছার বাস্তবতা । আর দ্বিতীয় কাজটি অর্থাৎ তালাক দেওয়া-_আল্লাহ্‌র ইচ্ছা ও সম্তুষ্টির সম্পূর্ণ পরিপন্থী । আল্লাহ্‌ তা'আলা গঠন ও সংযোজন পছন্দ করেন এবং ভাঙন ও বিচ্ছেদ করেন অপছন্দ, ইহা তো সকলেরই জানা কথা । কুরআনে ঘোষণা করা হইয়াছে। (6:95) 2.4 ৫: 4401; আল্লাহ্‌ বিপর্যয়, ভাঙন ও অশস্তি পছন্দ করেন না। ‘তালাক’ যে পারিবারিক জীবনের একটা প্রচণ্ড ভাঙন. ও বিপর্যয় তাহাতে কোনই সন্দেহ থাকিতে পারে না। তাই হাদীসের কথাঃ ‘তালাক? হালাল বটে, কিন্তু ইহা নিকৃষ্টতম ছৃণ্যতম এবং আল্লাহ্‌র রোষ ক্রোধ উদ্রেককারী হালাল কাজ । ইহা খুবই তাৎপর্যপূর্ণ কথা । রাসূলে করীম (স) অপর একটি হাদীসে তালাক্‌-এর ভয়াবহ পরিণতির কথা ঘোষণা করিয়াছেন। তিনি বলিয়াছেনঃ 239702 833 Lhrs/ed Dz 1341123 27 25০৫ :20225622570158 [pubs ১ 1১৯১7 তোমরা বিবাহ কর, কিন্তু তালাক দিও না । কেননা তালাক সংঘটিত হইলে আল্লাহর আরশ কীপিয়া উঠে। ‘তালাক’ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিন্ন করিয়া দেয় । এই কাজের উদ্যোগ গ্রহণকারী আসলে পারিবারিক জীবনে বিপর্যয় সৃষ্টিকারী । ইসলামের দৃষ্টিতে সে মহা অপরাধী । রে ভা eo ry Ba সম্মতি, মানসিক প্রস্তুতি ও গ্রহ-উদ্যোগের ফলে। ইহার স্থিতি ও স্থায়ীতৃও নির্ভর করে পারস্পরিক আস্থা বিশ্বাস ও www.icsbook.info

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।