হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

বি হাদীস শরীফ একাল পর্যন্ত চলিয়া আসিয়াছে । এখানে এইরূপ বলার উদ্দেশ্য, উহার মাহাত্ম্য, বিরাটত্ব ও অতিশয় গুরুত্ব বুঝানো মাত্র । যে ইহার হক্‌ আদায় করে তাহার বিশেষ মর্যাদা এবং যে ইহা কর্তন ও ছেদন করে তাহার বিরাট গুনাহ£ও পাপের কথা বুঝাইতে চাওয়া হইয়াছে এইরূপ বলিয়া। 'রেহম স্ষ্পর্ক ছেদন’ করাকেই বলা হয় ৬০ কিংবা £%। প্রথমটি এক বচন, দ্বিতীয়টি বহু বচন। ইহার অর্থঃ) দীর্ণ করা, ছেদন করা। বে হঁহা করে সে রেহম সম্পর্কে জড়িত। মানুষগুলির পারস্পরিক সম্পর্ক ছিন্ন করে 'সিলায়ে রেহমী' না করিয়া 'কেতে রেহমী' করিল (অর্থাৎ রক্ত সম্পর্কের দাবি পূরণ করিল না ।) ‘রেহম দীড়াইল ও বলিল’ এই কথাটির এ তাৎপর্যও গ্রহণ করা যাইতে পারে যে, একজন ফেরেশতা দীড়াইয়া গেলেন ও আল্লাহ্র আরশ ধরিয়া রেহম সম্পর্কের হক্‌ আদায় করা সম্পর্কে আল্লাহ্র নিকট ফরিয়াদ করিলেন। অতঃপর আল্লাহ্‌ তা'আলা জওয়াবে সেই সব কথা বলিলেন, যাহা মূল হাদীসে উদ্ধৃত হইয়াছে। পু শব্দটির অর্থ ও তাৎপর্য হইল 4591 491 নম্রতা, দয়া, অনুখহ আর আল্লাহ্‌র 42 করার অর্থঃ দয়া করা, অনুগ্রহ করা সেই লোকের প্রতি, যে রেহেম সম্পর্ক রক্ষা করে ও উহার হক্‌ আদায় করে। তিনি তাহার প্রতি নানা ভাবে অনুগ্রহ দেন, নিয়ামত দান করেন । সেই সঙ্গে আল্লাহ্‌র উচ্চতর মালাকুতী জগতের সহিত তাহার গভীর সম্পর্ক স্থাপিত হওয়ার কথাও ইহাতেই নিহিত আছে। আল্লাহ্‌র গভীর পরিচয় লাভ এবং আল্লাহ্‌র আনুগত্য করা এই লোকের পক্ষেই সম্ভব। ইহাও এই তাৎপর্ষের অংশ। কাষী ইয়া ইহাও বলিয়াছেন যে, 'সিলায়ে রেহমী' করা ওয়াজিব এবং উহা ছিন্ন করা. কবীরা গুনাহ। এই পর্যায়ে শরীয়াত অভিজ্ঞ সমস্ত মনীষী সম্পূর্ণ একমত । এ বিষয়ে যত হাদীস বর্ণিত হইয়াছে তাহা সবই একবাক্যে এই কথাই বলে । তবে 'সিলায়ে রেহমী'র বিভিন্ন পর্যায় আছে এবং এক একটি পর্যায়ের গুরুত্ব ও মর্যাদা ভিন্ন ভিন্ন । একটি অপরটির তুলনায় উচ্চতর ও অধিক গুরুত্বশীল। ইহার প্রাথমিক ও নিম্নতম পর্যায়ে সম্পর্ক ছিন্ন করা হইতে বিরত থাকা, অন্ততঃ পরম্পরে কথা-বার্তা ও সালাম-কালাম জারী রাখা । শক্তি-ক্ষমতা ও প্রয়োজনের বিচারেও ইহার গুরুত্ব বিভিন্ন হইয়া দীড়ায়। কখনও ইহা রক্ষা করা ওয়াজিব হয়, কখনও মুস্তাহাব । তবে ইহার কিছুটা পরিমাণও রক্ষা করা হইলে এবং প্রয়োজন পরিমাণ রক্ষা করিতে অক্ষম হইলে “সিলায়ে রেহমী' কর্তন করিয়াছে এমন বলা যাইবে না। তবে সে তাহা রক্ষা করিয়াছে, এইরূপ বলারও কারণ নাই। সিলায়ে রেহমী--যা রক্ষা করা ওয়াজিব-_তাহার সীমা কতটা বিস্তীর্ণ, এ বিষয়ে বিভিন্ন কথা বলা হইয়াছে । কেহ কেহ বলিয়াছেন, রেহম সম্পর্কের দিক দিয়া যত লোকের পারস্পরিক বিবাহ হারাম, সেই সবের মধ্যে সিলায়ে রেহমী রক্ষা করা ওয়াজিব । অতএব চাচাতো, ফুফাতো, খালাতো ভাই-ভগ্নি এই পর্যায়ে নয়। একজন মেয়ে লোক এবং তাহার ফুফি বা খালাকে একত্রে একজনের স্ত্রীরূপে গ্রহণ জায়েয না হওয়ার অন্যতম দলীল হইতেছে এই হাদীস। কাহারও কাহারও মতে মীরাসী আইনে “যবীল-আরহাম' বলিতে যত লোককে বুঝানো হইয়াছে, এই পর্যায়ে তাহারা সকলেই গণ্য । | নবী করীম (স) এই পর্যায়ে কুরআন মজীদের যে আয়াতটি দলীল রূপে উল্লেখ করিয়াছেন উহা সূরা মুহাম্মাদ-এর ২২, ২৩ ও ২৪ আয়াত। এই আয়াতে কেতে ব্লেহমী করাকে হারাম করিয়া দেওয়া হইয়াছে। কঝুণ্মআন মজীদের আরও বহু কয়টি আয়াতে ইতিবাচকভাবে সিলায়ে রেহমী করার _ আত্মীয়-স্বজনের সহিত ভাল ব্যবহার করার ও তাহাদের হক্‌ আদায় করার স্পষ্ট নির্দেশ দেওয়া হইয়াছে ও উহার বড় সওয়াবের কথা বলা হইয়াছে। নবী করীম (স) কথা প্রসঙ্গে এই আয়াত পাঠ করিয়া বুঝাইয়াছেন যে, তিনি রেহেম সম্পর্কে যাহা বলিয়াছেন, তাহা তাহার নিজের কথা নয় । ইহা কুরআনের __ আল্লাহ্‌র কথা । কুরআন চিন্তা গবেষণা করিলেই এই সব কথা জানা যায় । বস্তুত হাদীস যে এক হিসাবে কুরআনের"তাফসীর এবং হাদীস না পড়িলে কুরআনের সঠিক মর্ম বুঝা যায় না, উপরস্তু হাদীস যে কোন ভিত্তিহীন জিনিস নয়, উহা কুরআন হইতেই উৎসারিত, এই হাদীস হইতে তাহা অকাট্যতাবে বুঝিতে পারা যায়। (৬৯) www.icsbook.info

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।