হাদীস শরীফ ২৫৩ উপরোক্ত আয়াতদ্বয়ে পিতামাতার প্রতি ভাল ব্যবহারের কথা বলা প্রসঙ্গে মার কথাই বলা হইয়াছে সর্বাগ্রে ও সর্বাদিক গুরুত্ব সহকারে। রাসূলে করীম (স) তিন তিন বারের প্রশ্নের জওয়াবে কেবল মার অধিকারের কথাই বলিয়াছেন । ইহার কারণ হইল, তিনটি কাজ কেবল মাত্র মার-ই অবদান । তাহা হইল, গর্ভধারণের কষ্ট, প্রসব যন্ত্রণা ভোগের কষ্ট এবং দুগ্ধ সেবন করানো-_লালন পালন-করার কষ্ট । এই ভিনওটি অত্যন্ত দুঃসহ ও প্রাণান্তকর কষ্ট । কাজে যে কষ্ট মাকে ভোগ করিতে হয়, তাহা কোন ভাষা দিয়া প্রকাশ বা বর্ণনা করা সম্ভব নয় এবং এই তিনওটি বড় বড় কষ্ট কেবল মাকেই ভোগ করিতে হয়। এই কষ্ট ভোগে তাহার সহিত অন্য কেহ শরীক থাকেনা । কিন্তু কেবল মার অধিকারের কথা বলিয়াই হাদীসটি শেষ করা হয় নাই । ইহার পর আরও দুইটি অধিকারের কথা বলা হইয়াছে । তাহা হইল মার পরে পরেই সর্বাধিক অধিকার হইতেছে পিতার । কেননা মা'র উপরোক্ত তিনওটি কাজ তিনও পর্যায়ের কই স্বীকার সম্ভব হয় পিতার বাস্তব সাহায্য সহযোগিতা ও আনুকৃল্যের ফলে । এই ক্ষেত্রে পিতার অবদান কোন অংশে কম নয় | কেননা মা'র পক্ষে উক্ত কাজ সমূহের কোন একটি কাজও পিতা ছাড়া সম্ভব নয়। পিতা না হইলে মা'র গর্ভধারণ, সন্তান প্রসব ও লালন-পালন, দুগ্ধ সেবন করানোর কোন প্রশ্ন উঠিতে পরে না। তাই আল্লাহ্ তা'আলা মা'র বিশেষ অবদানের কথা স্বতন্ত্র গুরুত্ব সহকারে উল্লেখ করিলেও কুরআন মজীদের অন্যান্য স্থানে সন্তানের প্রতি পিতা মাতার অধিকার ও পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য একটি শব্দে ও একই সঙ্গে ৰলিয়াছেন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ্র বন্দেগী করার চূড়ান্ত ফরমান দেওয়ার পরই বলিয়াছেন পিতা-মাতার প্রতি ইহসান" করার কথা । ৮৫ ধু ৯424 ৫ / 2d (1), ED NG CY AL 4০০১৪) / 7 রত তোমার রব্ ফরমান জারী করিয়াছেন যে, তোমরা কেবল মাত্র তাহারই বন্দেগী করিবে--তাহাকে ছাড়া আর কাহারও দাসত্ব করিবে না এবং পিতা-মাতার সহিত খুবই উত্তম ব্যবহার ও আচরণ অবলম্বন করিবে । 2০১০০5975 বলিয়াছেনঃ 2 72977 (\£) 1০ ৩ 5540৯) EES ঠা le ০০ Less মানুষকে তাহার পিতা-মাতার ব্যপারে শক্ত বিধান পালনের নির্দেশ দিয়াছি। অতএব তুমি শোকর করিবে আমার এবং তোমার পিতা-মাতার, শেষ পরিণতি তো আমার নিকটই হইবে৷ এই আয়াতেও প্রথমে আল্লাহ্র শোকর আদায় করার নির্দেশ দেওয়া হইয়াছে এবং ইহার পরই এক সঙ্গেই পিতা-মাতার শোকর আদায় করিতে বলা হইয়াছে । ইহাই আল্লাহ তা"আলার চূড়ান্ত ফরমান ৷ কিন্তু এতদসত্বেও মা'র অধিকার পিতার তুলনায় অধিক হওয়ার ব্যাপারে কোন দ্বিমত থাকিতে পারে না। হারেস আল-সুহাসিবী বলিয়াছেনঃ ৩3 ০০ lo ads 19 dd Ll sl পিতার তুলনায় মা'র ভাল ব্যবহার পাওয়ার অধিক অধিকারী হওয়া সম্পর্কে সমস্ত শরীয়াতবিদ www.icsbook.info
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।