হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ২৪৭ তোমার. ধন-মাল তুমি যাহাই কর না কেন উহার কিছু অংশ অসিয়ত কর ও কিংবা স্ত্রী ও সন্তানদের জন্য ব্যয় করনা কেন, এমন কি কর্তব্য পর্যায়ের খরচও যদি কর, তাহা হইলেও তুমি তাহাতেই সওয়াব পাইতে পার। তবে শর্ত এই যে, আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ উহার মূলে নিহিত উদ্দেশ্য হইতে হইবে । এই প্রসঙ্গে স্ত্রীর কথা বিশেষভাবে বলা হইল কেন, এই প্রশ্নও উঠিতে পারে । জওয়াবে বলা যাইতে পারে যে, যেহেতু স্ত্রীর ব্যয়ভার বহন স্বামীর স্থায়ী কর্তব্যভুক্ত, অন্যান্য ব্যয় সেরূপ নহে আর এই স্থায়ী খরচপত্রে কোন স-য়াৰ হইবার নয় বলিয়া কাহারও ধারণা জাগিতে পারে, এই কারণে নবী করীম (স) প্রসঙ্গত এই কথাটি বলিয়া এ পর্যায়ের ভুল ধরণা দূর করিতে চাহিয়াছেন। হাদীসটির শেষাংশে যে বাক্যটি উদ্ধৃত হইয়াছে জুষ্কা হযরত সায়াদের জন্য নবী করীম (স)-এর বিশেষ দোয়া । এই দোয়া তিনি করিয়াছিলেন হযরত সায়াদের জীবন সম্পর্কে আশংকা প্রকাশ করার পরে । তিনি অসুখের তীব্রতার দরুন ভয় পাইয়া গিয়াছিলেন এবং মনে করিয়াছিলেন যে, তিনি হয়ত বাচিবেন না, এই ত্যাগ করিয়া চলিয়া যাওয়া স্থানেই বুঝি মৃত্যু বরন করিতে হইবে । তিনি নবী করীম (স)কে প্রশ্ন করিয়াছিলেনঃ | 22:৩৫:14) 97774 “হে রাসূল! আমি কি আমার সঙ্গীদের পিছনে এখানে পড়িয়া থাকিব’? অর্থাৎ হজ্জ সংক্রান্ত সমস্ত কাজ-কর্ম সমাপ্ত হইয়া যাওয়ার পর সব মুহাজির সাহাবী তো মক্কা হইতে মদীনায় চলিয়া যাইবেন। তখন কি আমি এখানে একা পড়িয়া থাকিতে বাধ্য হইব? ইমাম কুরতুবী লিখিয়াছেনঃ হযরত সায়াদ মক্কাতে তাহার মৃত্যু হইয়া না যায়, এই ভয়ে ভীত হইয়া পড়িয়াছিলেন। এই কারণেই তিনি এই প্রশ্ন করিয়াছিলেন । ইহার জওয়াবে রাসূলে করীম (স) বলিলেনঃ “আল্লাহ্‌ তোমাকে শীঘ্র ভাল করিয়া দিবেন’ । অর্থাৎ এখনই তোমাল্র:মৃত্যু হইবে না। বরং তোমার জীবন দীর্ঘ হইবে । কাযী ইয়ায বলিয়াছেন, এই হাদীসের আলোকে মনে হয়, মক্কা বিজয়ের পরও হিজরাতের অর্থাৎ মক্কা ত্যাগ করার পূর্ব নির্দেশ বহাল ও কার্যকর ছিল। তবে ইহাও বলা হইয়াছে, যাহারা মক্কা বিজয়ের পূর্বে হিজরত করিয়াছিলেন এই নির্দেশ কেবল তাহাদের জন্যই বলবত ছিল । যাহারা উহার পর হিজরাত করিয়াছেন তাহাদের জন্য নয়। আর হযরত সায়াদ (রা) মক্কা বিজয়ের পূর্বেই হিজরতকারী ছিলেন । রাসূলে করীম (স)-এর দোয়ার শেষাহশে বলা হইয়ছেঃ “তোমার দ্বারা বহু লোক উপকৃত হইবে এবং ক্ষতিগ্রস্থ হইবে অন্য বহু লোক এই দোয়াটির তাৎপর্য হইল, হযরত সায়াদ এই রোগে মরিবে শা । ইহা হইতে মুক্তি লাভ করিয়া তিনি দীর্ঘদিন বাচিয়া থাকিবেন--ছিলেনও তাই । চল্লিশ বৎসরেরও বেশী । এই বৎসরগুলিতে তাহার বহু পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। উপরঞ্জু তাহাকে যখন ইরাক অভিযানে সেনাধৈক্ষ নিযুক্ত করা হয়, তখন তিনি এমন বহু লোকের সাক্ষাৎ পাইলেন যাহারা মুর্তাদ (ইসলাম ত্যাগকারী) হইয়া গিয়াছিল ও ইসলামী রাষ্ট্রের বিদ্রোহী হইয়া গিয়াছিল। হযরত সায়াদ (রা) তাহাদিগকে তওবা করিয়া পুনরায় দ্বীন-ইসলাম কবুল করার আহ্বান জানাইয়া ছিলেন। তাহাদের অনেকেই তাহাই করে। যাহারা তওবা করিয়া দ্বীন-ইসলাম কবুল করিতে প্রস্তুত হয় নাই. তাহাদিগকে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। তাহার এই কাজের ফলে বাস্তবিকই বহুলোক উপকৃত হয় এবং বহুলোক ক্ষতিগ্রস্থ হয়।১ ইহার মাধ্যমেই নবী করীম (স)-এর দোয়ার বাস্তবতা প্রকট হইয়া উঠে। ১. হাদীসের কথাঃ ‘অতঃপর তোমার দ্বারা বহু লোক উপকৃত হইবে এবং অন্যান্য বহু লোক ক্ষতিন্থ হইবে' কথাটির একটি ব্যাখ্যা হইল, মুসলমান জনগণ তোমার নেতৃত্বে পরিচালিত যুদ্ধে বিজয়ী হইয়া বিপুল পরিমাণ গণীমতের মাল-সম্পদ লাভ করিবে, আর বহু সংখ্যক মুশরিক তোমার হাতে নিহত পর্যুদস্ত হইয়া বিরাট তাবে ক্ষতিগ্রস্থ হইবে। ইব্নুত্তীন বলিয়াছেনঃ তাহার ছারা উপকৃত হওয়ার কথার তাৎপর্য হইল, হযরত সায়াদ (রা)-এর নেতৃত্বে পরিচালিত কাদেসীয়া ইত্যাদি যুদ্ধে বিজয় লাভ। ইহা এক এতিহাসিক ব্যাপার। মূলত ইহা নবী করীম (স)-এর একটি বিশ্বয়কর মু'জিজা । তিনি ঘটনা সংঘটিত হওয়ার বহু পূর্বেই এই আগাম সংবাদ জানাইয়া দিয়াছিলেন আল্লাহ্‌র নিকট হইতে পাওয়া ইংগিতের ভিত্তিতে ৷ (৬১ ৮৪) www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।