হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ হাদীস শরীফ এই বর্ণনাটি বুখারী গ্রন্থেই অন্য এক: প্রসঙ্গে সায়াদ ইব্‌নে ইবরাহীম বর্ণনাকারী সূত্রে উদ্ধৃত হইয়াছে আর উপরোদ্ধ্ত বর্ণনাটির শেষে বর্ণনাকারীর উক্তি হিসাবে বলা হইয়াছেঃ HIT os পণ বু ‘এই সময় তাহার একটি কন্যা ছাড়া (সন্তান বা উত্তরাধীকারী হইবার মত) আর কেহই ছিল না’ । এই কন্যার নাম ছিল আয়েশা । তিনি ও সাহাবী ছিলেন বলিয়া উল্লেখ করা হইয়াছে। এই কথার সার নির্যাস হইল, হযরত সায়াদ (রা) অসুখের যন্ত্রণায় জীবনে বাচিয়া-থাকা হইতে নিরাশ হইয়া গিয়াছিলেন। তখন তাহার -ধন-সম্পত্তি সম্পর্কে কি নীতি গ্রহণ করিবেন, তাহা লইয়া তাহার মনে দুশ্চিন্তার উদয় হইয়াছিল। এই বিষয়ে তিনি নবী করীম (স)কে জিজ্ঞাসা করিলেন যে, তিনি তাহার সম্পদ-সম্পত্তি দান করিয়া যাইবেন কিনা । নবী করীম (স) তাহাকে মাত্র এক তৃতীয়াংশ অসিয়ত বা দান করার অনুমতি দিলেন। ইহার অধিক দান বা অসিয়ত করিতে স্পষ্ট ভাষায় নিষেধ করিলেন। ইহার কারণ স্বরূপ তিনি বলিলেনঃ তুমি যদি তোমার উত্তারাধিকারীদিগকে সচ্ছল ও ধনশালী করিয়া রাখিয়া যাইতে পার তাহা হইলে তোমার মৃত্যুর পর তাহারা জনগণের হাতে পায়ে জড়াইয়া ধরিয়া ভিক্ষাকারী নিঃস্ব ফকীর হইবে--এইরূপ অবস্থায় তাহাদিগকে রাখিয়া যাওয়া অপেক্ষা ইহা অনেক বেশী উত্তম কাজ। ইহা এক তৃতীয়াংশের অধিক অসিয়ত বা দান করিতে নিষেধ করার কারণ । এই কথাটির বিস্তারিত রূপ এইঃ তুমি এক তৃতীয়াংশের অধিক দান বা অসিয়াত করিও না। কেননা এখন তুমি যদি মরিয়া যাও, তাহা হইলে তুমি তোমার উত্তরাধিকারীদিগকে সচ্ছল ও ধনশালী বানাইয়া রাখিয়া যাইতে পারিবে । আর তুমি যদি জীবনে বাচিয়া থাক, তাহা হইলে তুমি দানও করিতে থাকিবে, ব্যয়ও করিতে পারিবে এবং তাহাতে তুমি শুভ কর্মফল লাভ করিতে পারিবে জীবনে মরণে উভয় অবস্থায় । আর তুমি যদি প্রয়োজনে ব্যয় কর, তবে এই ব্যয় দান-সাদকার ন্যায় সওয়াব পাওয়ার মাধ্যম হইবে । এই দান ০৪০০০৪৮০৪৮7 2 729/ HAE 24?" AN Et Se PC EEE Ft ৬৮০ ০০৬ কেননা তুমি যে কোন ধরনের ব্যয় বহন কর না কেন, উহার দায়িত্ব তুমি যদি আল্লাহ্‌র সন্তুষ্টি পাইতে ইচ্ছা কর তাহা হইলে উহার দরুন তোমাকে বিপুল সওয়াব দেওয়া হইবে । এখানে ব্যয়কে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের ইচ্ছা বা নিয়্যতের সহিত শর্তযুক্ত করিয়া দেওয়া হইয়াছে সওয়াব লাভের ব্যাপারে অর্থাৎ ব্যয় করা যদি আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে না হয়, তাহা হইলে সওয়াব পাওয়া যাইবে না। সেই উদ্দেশ্যে হইলে তবেই সওয়াব পাওয়া সম্ভব হইবে। ১০০০৮০৪৪০৪7 ১৫৮2 ৮৫ 52৫৫ এমন কি সেই খাদ্যমুঠি যাহা তুমি তোমার স্ত্রীর মুখে ভুলিয়া দাও............ | অর্থাৎ ইহাও তোমার দান বিশেষ এবং ইহাতেও তোমার সওয়াব হইবে । এই বাক্যটি অপর একটি বর্ণনায় উদ্ধৃত হইয়াছে এই ভাষায়ঃ 9 ৯১০ 642. 4% এমনকি তুমি যাহা তোমার স্ত্রীর মুখে ডিভি (বর এখানে প্রশ্ন উঠে, অসিয়ত প্রসঙ্গে পারিবারিক ব্যয়ের প্রসঙ্গ আনা হইয়াছে কেন? ইহার জওয়াব এই যে, হযরত সায়াদের জিজ্ঞাসা হইতে যখন জানা গেল যে, তিনি বেশী বেশী সওয়াব পাওয়ার জন্য খুবই আগ্রহী অথচ নবী করীম (স) এক তৃতীয়াংশের অধিক অসিয়ত করিতে নিষেধ করিয়া দিলেন । তখন তাহাকে সান্ত্বনা দানের উদ্দেশ্যে নবী করীম (স) একথা বলার প্রয়োজন বোধ করিলেন যে, www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।