হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

২৪৪ হাদীস শরীফ Goo পা পাপা ৫05 2A 277 2897/70, 7 রম SU os SM CL rel GB SE 30° 74/0 935272 PS ASAE TE ০৫৬৮৪ ৫০৫85141455 Sh A370 38 3547287) প৬ প৮ (xb onl ss ১0১৪ elie Se } চি] 1555 4 ০ 0s ০১০৯ dy হযরত সায়াদ ইবনে আবু অক্কাচ রো) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, রাসূলে করীম (স) আমাকে দেখিবার জন্য আসিলেন। এই সময় আমি মক্কায় অবস্থান করিতেছিলাম । তিনি যে স্থান হইতে হিজরত করিয়া গিয়াছেন, সেই স্থানে মৃত্যুবরণ করাকে অপছন্দ করিতেছিলেন। রাসূলে করীম (স) বলিলেনঃ আল্লাহ্‌ তা'আলা ইবনে আফরাকে রহমত দান করুন। আমি বলিলামঃ হে রাসূল! আমি আমার সমস্ত ধন-সম্পদ অছিয়ত করিতেছি। তিনি বলিলেন, না । আমি বলিলাম, তাহা হইলে অর্ধেক? বলিলেন, না। বলিলাম, এক তৃতীয়াংশ. বলিলেনঃ হ্যা, এক তৃতীয়াংশ করিতে পার এবং ইহা অনেক । তুমি যদি তোমার উত্তারাধিকারীদিগকে সচ্ছল ও ধনশালী রাখিয়া যাইতে পার তবে তাহা তাহাদিগকে নিঃস্ব দরিদ্র ও লোকদিগকে জড়াইয়া ধরিয়া ডিক্ষাকারী বানাইয়া রাখিয়া যাওয়া অপেক্ষা অনেক উত্তম । আর তুমি যাহা কিছুই ব্যয় কর, তাহা সাদকা হইবে । এমন কি, যে খাদ্যমুঠি তুমি তোমার স্ত্রীর মুখে তুলিয়া দাও তাহাও। আল্লাহ্‌ তোমাকে শীয্র ভাল করিয়া দিবেন। অতঃপর তোমার দ্বারা বহু লোক উপকৃত হইবে এবং অন্যান্য বহু লোক ক্ষতিগ্রস্থ হইবে । এই সময় হযরত সায়াদ ইবনে অক্কাচের একটি কন্যা ছাড়া আর কোন সস্তান ছিল না। (বুখারী, মুসলিম, আবু দায়ুদ, তিরমিযী, ইবনে মাজাহ) ব্যাখা হাদীসটি প্রখ্যাত সাহাবী হযরত সায়াদ ইবনে আবূ অক্কাচ (রা) হইতে বর্ণিত। তিনি নিজেই রাসূলে করীম (স)-এর একটি কথা বর্ণনা করিয়াছেন । মূল কথাটি বর্ণনা প্রসঙ্গে কথাটির পটভূমিও তিনি বলিয়াছেন এই হাদীস অত্যন্ত গুরুত্বপূর্ণ । ইমাম বুখারী তাহার একই গ্রন্থের অন্তত দশটি প্রসঙ্গে ও স্থানে এই হাদীসটি বিভিন্ন বর্ণনাকারীর সূত্রে উদ্ধৃত করিয়াছেন। সিহাহ সিত্তার প্রত্যেক গ্রন্থেই ইহা উদ্ধৃত হইয়াছে। হাদীসটির পটভূমি স্বরূপ জানা গিয়াছে, বিদায় হজ্জ উপলক্ষে নবী করীম (স) লক্ষাধিক সাহাবী সমভিব্যবহারে মক্কা শরীফ গমন করিয়াছেন। এই সময় হযরত সায়াদ ইবনে আবূ অক্কাচ (রা). কঠিন রোগে আক্রান্ত হইয়া পড়েন। এই রোগের প্রকৃত রূপ কি ছিল? তাহা অপর একটি বর্ণনা হুইতে জানা গিয়াছে। রোগের রূপ বর্ণনা প্রসঙ্গে হযরত সায়াদ (রা) বলিয়াছেনঃ 2:91 45 45 এ "আমি এই রোগের দরুন মৃত্যুমুখে উপনীত হইয়া শিয়াছি' । অর্থাৎ এই রোগের আতিশয্যে তিনি জীবনে বাচিয়া থাকার ব্যাপারে সন্দিহান এবং নিরাশ হইয়া গিয়াছিলেন। এই সময় রাসূলে করীম (স) তাহাকে দেখিবার জন্য তাহার নিকট উপস্থিত হইলেন। এইখানে মূল হাদীসে একটি বিচ্ছিন্ন বাক্য বলা হইয়াছে। তাহা হইলঃ তিনি যে স্থান হইতে হিজরত করিয়া চলিয়া গিয়াছেন সেই স্থানে মৃত্যু বরণ করিতে তিনি নিতান্ত অপছন্দ করিতেছিলেন। এই তিনি বলিয়া কাহাকে বুঝানো হইয়াছে? জওয়াবে বলা যায়, ‘তিনি’ বলিতে স্বয়ং নবী করীম (স) ও হইতে পারেন, হইতে পারেন হযরত সায়াদ। কেহ কেহ বলিয়াছেন, বাক্যটি যেভাবে বলা হইয়াছে তাহাতে স্পষ্ট বুঝা যায় যে, এই অপছন্দকারী নবী করীম (স)। তিনি হযরত সায়াদের রোগাক্রান্ত হওয়ার কথা জানিতে পারিয়া বিশেষ উদ্বিগ্ন হইয়া পড়িয়াছিলেন, কেননা মৃত্যু অবধারিত ও সময় নির্দিষ্ট হওয়া সত্তেও একবার ত্যাগ করিয়া যাওয়া এই স্থানে-_মক্কায় হযরত সায়াদ কিংবা তাহার ন্যায় অন্য কোন মুহাজির সাহাবী মৃত্যু বরণ করুক তাহা নবী করীম (স) পছন্দনীয় হইতে পারে না। কিংবা এই স্থানটি জন্মভূমি হইলও এখন তাহার স্থায়ী www.icsbook.info

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।