হাদীস শরীফ ২৪১ নিকট হইতে । কেননা পিতা-মাতার ওঁরসে ও গর্ভে তাহার জন্ম । জন্ম মুহূর্ত হইতে সে মায়ের বুকের অপত্য স্নেহ সুধা ও স্তন-দুদ্ধের অমৃত লাভ করে, লাভ করে পিতার অসীম আবেগ মিশ্রিত স্নেহ বাৎসল্য ভরা ক্রোড় । এই কারণে শিশু সন্তান পিতা-মাতার নিকট হইতে সামাজিক ও নৈতিক প্রভাবও গ্রহণ করে গভীর ভাবে । তখন পিতা-মাতা শিশু সম্ভানকে যেরূপ আদর্শে ও ভাবধারায় গড়িয়া তুলিতে ইচ্ছুক হয়, সন্তান ঠিক সেই ভাবধারা লইয়াই লালিত-পালিত ও বড় হইয়া উঠে। এই প্রেক্ষিতেই বলা হইয়াছে, তাহার পিতা-মাতা তাহাকে ইয়াহুদী বানায়, খৃষ্টান বানায় ঝা অগ্নিপূজক বানায় । পিতা-মাতা ইয়াহুদী বানায়, অথচ ইয়াহুদী হইয়া সে জন্মায় নাই, ইয়াহুদী হইয়া সত্য দ্বীন-বিদ্বেষী বা ইসলামের দুশমন হইয়া জীবন যাপন করিবে এ উদ্দেশ্যে তাহাকে সৃষ্টি করা বা তাহার জন্ম অনুষ্ঠিত হয় নাই। পিতা মাতা খৃষ্টান বানায় অথচ সে শিশু বড় হইয়া ত্রীত্ববাদে বিশ্বাসী হইবে, হযরত ঈসা (আ)কে আল্লাহ্র নবী-রাসূল বিশ্বাস করার পরিবর্তে (নায়ূযুবিল্লাহ) আল্লাহ্র পুত্র বলিয়া বিশ্বাস করিবে, অথবা, এক আল্লাহ্র বন্দেগী করার পরিবর্তে আগুনের পূজা ও উপাসনা করিবে কিংবা নিজ হাতে গড়া মূর্তি বা চাদ সূর্য পাহাড় বৃক্ষের পূজা করিবে-_এই জন্য তাহার জন্ম হয় নাই । তাহাকে তো সৃষ্টি করা হইয়াছে এক আল্লাহ্র বন্দেগী করার উদ্দেশ্যে । কিন্তু সে ইহা করিবে না--করিতে জানে না শুধু এই কারণে যে, তাহার পিতা-মাতা তাহাকে স্বভাব নিয়ম ও প্রকৃতি অনুযায়ী এক আল্লাহ্র বান্দাহ বানাইবার পরিবর্তে সম্পূর্ণ ভিন্রধর্ম বা মতাবলম্বী বানাইয়া দিয়াছে। শিশু বড় হইয়া কি হইবে তাহা পিতা-মাতার উপর নির্ভরশীল! অতএব শিশুদের উত্তম চরিত্রগঠন ও ইসলামী আদর্শবাদী বানাইয়া তোলা পিতা-মাতার উপর অর্পিত কঠিন দায়িতৃ । এই দায়িত্ব শুরু হইতেই তাহাদিগকে পালন করিতে হইবে ৷ অন্যথায় তাহাদিগকে আল্লাহ্র নিকট কিয়ামতের দিন কঠিন জওয়াবদিহির সম্মুখীন হইতে হইবে । এই হাদীসের যথার্থতা প্রমাণের উদ্দেশ্যে হযরত আবূ হুরাইরা (রা) কুরআন মজীদের যে আয়াতচির উদ্ধৃতি দিয়াছেন, আলোচনায় লিখিত সমস্ত কথাই সেই প্রেক্ষিতে লেখা । ইহা হইতেও প্রমাণিত হয় যে, মূলত হাদীসটি কুরআন নিঃসৃত ও কুরআন সমর্থিত । কুরআনের এই আযাতটিরই সাধারণ বোধ্য ভাষায় ব্যাখ্যা হইতেছে এই হাদীসটি । আয়াতটি স্বয়ং আল্লাহর বাণী; আর হাদীসটি রাসূল (স)-এর মুখে উহারই ব্যাখ্যা। ddd edd 55875177726 222°? 2224৮ 285/5995// 2৮54১৮৪৫৮০৫ ০৮ ০ নিল 2/7 Slr 44০ ১০০৯৪ ৮৪ Uns ০১৬১ ৬০১৪০ rr (১91১1 skp ০৬০৬৬ carl সপ) হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেনঃ হযরত রাসূলে করীম (স) বলিয়াছেনঃ যে লোক আমাদের শিশু ও ছোট বয়সের লোকদিগকে স্নেহ বাৎসল্য দেয় না, আমাদের মধ্যে যাহারা বেশী বয়সের তাহাদিগকে সম্মান করে না এবং ভাল কাজের আদেশ করে না ও মন্দ কাজ হইতে নিষেধ করে না, সে আমাদের মধ্যে গণ্য নয়। (মুসনাদে আহমাদ, বুখারী, তিরমিযী, আবূ দায়ুদ) ব্বান্থ্যা ছোট শিশু ও অল্প বয়স্ক বালক-বালিকাদের প্রতি দয়া ও ম্নেহ-বাৎসল্য প্রদর্শন সাধারণভাবে সব মানুষেরই কর্তব্য । অনুরূপ কর্তব্য হইতেছে পরিবারের ও সমাজের বড়দের প্রতি শ্রদ্ধা-ভক্তি ও সম্মান প্রদর্শন । সাধারণ ভাবে ইহাই সমস্ত মানুষের জন্য রাসূল (স)-এর উপদেশ । এই প্রেক্ষিতে শিশু সন্তানের প্রতি গভীর স্নেহ মমতা পোষণ করা সেই শিশু সন্তানের পিতা-মাতার পক্ষে যে কতবড় দায়িত্ব ও কর্তব্য তাহা সহজেই বুঝিতে পারা যায় । পিতা মাতার শুধু জৈবিক কর্তব্ই ইহা নয়, ইহা তাহাদেক্, নৈতিক দায়িত্বও ৷ _৩১/৩ www.icsbook.info
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।