২৪০ হাদীস শরীফ 73 ৬ গঠ 2৯2৫৫ tar, প৫ ০০০5৫ 2/9 (a) ADA ০০29৮ ১৮৪৩ wb hs lh ১৮ হযরত আবু হুরাইরা* (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিতেন, হযরত রাসুলে করীম (স) বলিয়াছেনঃ যে সন্তানই জন্ম গ্রহণ করে তাহার জন্ম হয় স্বভাবসিদ্ধ নিয়ম ও ভাবধারার ভিত্তিতে । পরে তাহার পিতা-মাতা তাহাকে ইয়াহুদী বানায়, বানায় খৃস্টান কিংবা অগ্ন্পূজক ৷ ইহা ঠিক তেমন যেমন চতুষ্পদ জন্তু পূর্ণাঙ্গ, সুগঠিত দেহ সংস্থা সম্পন্ন বাছুর প্রসব করে৷ তোমরা কি উহার মধ্যে কোন অঙ্গহানী বা কর্তিত অঙ্গ দেখিতে পাও? অতঃপর হযরত আবূ হুরাইরা (রা) বলিলেন, তোমাদের ইচ্ছা হইলে পড়ঃ আল্লাহ্র সৃষ্টি ব্যবস্থা ও ভাবধারা, যাহার উপর ভিত্তি করিয়া আল্লাহ্ তা'আলা মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছেন । আল্লাহ্র সৃষ্টিতে কোন রূপ পরিবর্তন নাই । (মুসলিম) ব্যাখ্যা ইহা একটি অতীব প্রসিদ্ধ ও দার্শনিক তত্ত্ব সমৃদ্ধ হাদীস । হাদীসটি সাধারণভাবে সমস্ত জীব সন্তানের এবং বিশেষভাবে মানব সম্তানের জন্ম সংক্রান্ত মৌলিক নিয়ম ও ভাবাধারার কথা বলা হইয়াছে এবং উহার পর দেখানো হইয়াছে, উত্তর কালে উহার দেহে বা চরিত্রে প্রবৃত্তিতে কিভাবে পরিবর্তন বা বিকৃতি আসে। রাসূলে করীম (স)-এর প্রথম কথা হইল, মানব শিশু-সনম্ভান জাযল্লাহ্র স্থায়ী নিয়মে ও স্বভাবজাত ভাবধারায়ই জন্মগ্রহণ করে। ইহার পর তাহার পিতা-মাত্যুরই কর্তব্য ও দায়িত্ হয় তাহারা এই শিশুকে কিভাবে গড়িয়া তুলিবে। তাহারা যেভাবে গড়িতে চাহিবে, শিশু ধীরে ধীরে সেই ভাবে গড়িয়া উঠিবে। ইহাই স্বাভাবিক । এই মূল কথাটি বুঝাইবার জন্য নবী করীম (স) একটি দৃষ্টান্তের উল্লেখ করিয়াছেন। দৃষ্টান্তটি সমাজের আশ-পাশ হইঠে গৃহীত ও সহজবোধ্য । কোন জটিল তত্ত্ব নয় । মানুষের চারি পাশে যে সব. জন্তু-জানোয়ার থাকে, তাহাতে দেখা যায় সে জন্তু-জানোয়ার যে সব বাছুর প্রসব করে, তাহা সম্পূর্ণ নিখুঁত হুইয়া জন্ম গ্রহণ করে। উহাতে কোন অঙ্গহানি দেখা যায় না, হাত-পা নাক-কানে কোন কাটা-ছেড়াও লক্ষ্য করা যায় না। দেখা যায় না কোন রূপ অসম্পূর্ণতা বা আঙ্গিক ও দৈহিক কোনরূপ ক্রুটি-বিচ্যুতি। ইহাই সৃষ্টির সাধারণ নিয়ম । মানব সন্তানও ঠিক এইরূপ । জন্তু-সস্তান যেমন দৈহিক দিক দিয়া ক্রটিহীন ও খুঁতমুক্ত হইয়া জন্মগ্রহণ করে, মানব-সন্তান নৈতিকতা বা ধর্ম বিশ্বাসের দিক দিয়া অনুরূপ নিখুঁত ও ক্রটিহীন অবস্থায় জন্ম নেয়। যাহা স্বাভাবিক, যাহা স্বভাবের নিয়ম ও ভাবধারা সম্পন্ন, মানুষের স্বভাব প্রকৃতিও সেইরূপ থাকে । সমগ্র বিশ্ব-স্বতাবের মর্মকথা যে আল্লাহ্ বিশ্বাস ও আল্লাহ্র আনুগত্য, মানব সন্তানও সেই ভাবধারাসম্পন্ন থাকে উহার জন্ম মূহূর্তে । জন্তু-সাবকের দৈহিক ক্রটিহীনতার দৃষ্টান্ত দিয়া মানব-সন্তানের নৈতিক ও প্রকৃতিগত ক্রটিহীনতা বুঝাইতে চাওয়া হইয়াছে এই হাদীসটিতে । কিন্তু ইহার পর জন্তু-জানোয়ারের দেহে যেমন বিকৃতি ও ক্রটি সূচিত হয়, মানব-শিশুর ক্রমশ বড় হইতে থাকাকালে তাহার স্বভাব, চরিত্র, প্রবণতা ও হৃদয়-বৃত্তিতে বিকৃতি ও বিচ্যুতি সংঘটিত হয়। জন্তুর সন্তানের দেহে বিকৃতি আসে সমাজের লোকদের হাতে প্রচলিত নিয়ম-প্রথার প্রভাবে ও কারণে । আর তাহা এই যে, উহার কান চিড়িয়া দেওয়া হয়, নাক ছেঁদা করা হয়। হাতে পায়ে নানাভাবে কাটার চিহ্ন অংকিত করা হয়। এইরূপ করা ছিল তদানীন্তন আরব জাহিলিয়াতের জামানায় মুশরিক লোকদের দেব-দেবী পূজার একটা বিশেষ পদ্ধতি । তাহাদের উপাস্য দেবতার সন্তুষ্টি বিধানের জন্যই তাহারা এইরূপ করিত। এইরূপ করা না হইলে সে জন্তু শাবক চিরকাল অক্ষত, নিঃখুত ও ক্রটিহীন দেহ লইয়াই বাঁচিয়া থাকিতে পারে । মানব শিশু সন্তানের নৈতিকতা স্বভাব প্রকৃতি ও প্রবৃত্তি-প্রবণতায় অনুরূপ বিকৃতি ও বিচ্যুতি আসে পরিবার ও সমাজ পরিবেশ, দেশ চলতি প্রথা ও রাষ্ট্রীয় আইন কানুনের কারণে । আর তাহার সূচনা হয় পিতা মাতার www.icsbook.info
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।