'হাদীস শরীফ ২৩৯ জীবনে জীবনের সব কাজ-কর্মে 'বরকত' হওয়ার জন্য বলা । আর “বরকত' অর্থ স্রীবৃদ্ধি। এই দুইটি দোয়া পর্যায়ের কাজ। অর্থাৎ রাসূলে করীম (স) তাহার সাধারণ কল্যাণ সাধিত হওয়ার জন্য দোয়া করার পর তাহার জীবনে__জীবনের যাবতীয় কাজে-কর্মে বিপুলভাবে শ্রী-বৃদ্ধি সধিত হওয়ার জন্য বিশেষভাবে দোয়া করিলেন। বস্তুত মুসলিম সমাজে সদ্যজাত শিশুর প্রতি কিরূপ আচারণ করা বাঞ্চনীয়, তাহার মোটামুটি দিগদর্শন এই হাদীসটি হইতে লাভ করা মায় - এক কথায় 'এই সমস্ত কাজকে বলা হয়, “তাহনীক' । এই পর্যায়ের কাজের মধ্যে প্রথম কাজ হইল, সদ্যজাত গিশুকে সমাজের কোন শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তির পুরুষ বা মহিলার_-কোলে দিতে হইবে। সে ব্যক্তি প্রথমে শিশুটির মুখ নিজের মুখের পানি দিবেন। পরে একটি খেজুর ভাল ভাবে চিবাইয়া নরম করিয়া শিশুটির মুখের তালুতে চাপিয়া বসাইয়া ও লাগাইয়া দিবেন এবং তাহার পর উহার সাধারণ সঠিক কল্যাণ এবং জীবনের সর্বকাজে সর্বক্ষেত্রে শ্রী-বৃদ্ধি হওয়ার জন্য মহান-আন্লাহ্র স্কট দোয়া করিবেন । সদ্যপ্রসূত শিশুর সহিত এইরূপ আচরণ তাহার প্রতি প্রকৃত ও সত্য নিষ্ঠ ন্নেহ-বাৎসল্যের প্রতীক। বস্তুত ইহাই ইসলামী সংস্কৃতি সমৃদ্ধ আচরণ । বিশেষজ্ঞগণ বলিয়াছেন, সদ্য জাত শিশুর প্রতি এইরূপ আচরণ করা মুস্তাহাব-_অতীব উত্তম কাজ ও আচরণ । এই কাজে সর্বত্র খেজুর ব্যবহার করিতে হইবে এমন কোন ধরাবীধা কথা নাই। খেজুর না পাইলে তৎপরিবর্তে অনুরূপ অন্য যে কোন জিনিস ব্যবহার করা যাইতে পার, তবে তাহা প্রথমতঃ মিষ্ট হইতে হইবে এবং দ্বিতীয়তঃ চিৰাইয়া নমর করা ও গলাইয়া দিতে হইবে-_সে জিনিসটির এই রকমই হইতে হইবে ৷ খেজুর পাওয়া না গেলে এতদ্দেশ্টে সাধারণ তাবে প্রাপ্য উত্তম চকোলেট এই কাজে ব্যবহৃত হইতে “পারে । এই জিনিসটি শিশুর মুখের তালুতে লাগাইয়া দিলে মুখের পানির স্রহিত উহা গলিয়া গলিয়া ধীরে ধীরে মিলিয়া মিশিয়া যাইতে থাকিবে । ফলে শিশুটি দীর্ঘক্ষণ স্বয়ংক্রিয় ভবে মিষ্টতা পান করিতে পারিবে। এই কাজটি করিবেন এমন নেক ব্যক্তি নিকটে উপস্থিত না থাকিলে শিশুটিকে তাহার নিকটে লইয়া যাইতে হইবে এবং সদ্যজাত শিশুকে পাইয়া সংশ্লিষ্ট সকলেরই আনন্দিত ও উৎফুল্পু উল্লাসিত হইয়া উঠা বাচ্ছুনীয় । তাহাতে আল্লাহ্র সৃষ্টির প্রতি যেমন সন্তুষ্টি প্রকাশিত হইবে, তেমনি প্রকাশ পাইবে বিশ্ব মানবতা ও মানব বংশবৃদ্ধির প্রতি শ্রদ্ধা ও আস্থা। ইহা ইসলামী ভাবধারার একটা বিশেষ গুরুত্পূর্ণ দিক। রাসূলে কুরীম (স) নিজে সদ্য জাত শিশুর প্রতি এইরূপ আচরণ করিতেন । এই কারণে এরূপ করার সর্বসম্মতিক্রমে রাসূলে করীম (স)-এর সুন্নাত । হযরত আনাস (রা) বলিয়াছেন, ‘হযরত আবূ তালহা আনসারীর পুত্র আবদুল্লাহ্ যখন জন্মগ্রহণ করিলেন, তখন আমি তীহাকে লইয়া নবী করীম (স)-এর নিকট উপস্থিত হইলাম । তিনি খেজুর আনিতে বলিলেন এবং খেজুর নিজের মুখে পুরিয়া চিবাইতে লাগিলেন । পরে শিশুটির মুখ খুলিয়া উহার তালুতে লাগাইয়া দিলেন। শিশুটি জিহ্বা নাড়িয়া চাটিতে ও মিষ্টতা পান করিতে লাগিল। (মুসলিম) সন্তানের শিক্ষা প্রশিক্ষণের দায়িত্ব 22 ০৬ 55 5৫55 854 পুত $9800 NO ৫০০৮ 3/9, পা UT যি Zo? 4 চলা 4৫5 ১৮৮৮ /০০ ১1৮৫2 ০৮৫4৮ পে 4০৪৫৪ ৫ প্রঃ 2 E) OT TL 3 FAIA ERE PD www.icsbook.info
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।