হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

ইং হাদীস শরীফ কিন্তু এই বর্ণনাটি “মুন্কার' ৷ তাই ইহা গ্রহণ যোগ্য নয় এবং ইহা কোন কথার দলীলও নয় । ইমাম নববীও এই বর্ণনাটিকে ‘বাতিল’ বলিয়াছেন। (১০০। ০৮) মোট কথা, শিশুর জন্মের সপ্তম দিনের মধ্যে আকীকাহ করা, মাথা মুন্ডন করা, নাম রাখা ও খাত্না করাই ইসলামের প্রবর্তিত নিয়ম । পারিবারিক জীবনে ইহা ইসলামী সংস্কৃতির অঙ্গ । ইহার বরখেলাফ কাজ হওয়া উচিত নয়। সন্তানের খাত্না করা পরী 7 এ পঠিরঠি গর RA ALL Le hr Es 2 alo 54 %%৫ byl রি , ১৮৫1 2153 il SE SVEN 31 ১৯ (৮.৮ ০৬০০) হযরত আবূ হুরাইরা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেনঃ পাচটি কাজ স্বভাব সম্মত। তাহা হইল খাত্না করা, নাভির নীচে ক্ষুর ব্যবহার, মোচ কাটা, নখ কাটা এবং বগলের পশম উপড়ানো। (বুখারী, মুসলিম) ব্যাখ্যা সুস্থ সভ্য ও স্বাভাবিক জীবনের জন্য জরুরী কার্যাবলী বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (স) নির্দেশ করিয়াছেন। এই কার্যাবলী স্বভাব সম্মত এবং পবিত্র পরিচ্ছন্ন জীবনের জন্য অপরিহার্য । এই সকল কাজ কিংবা ইহার কোন একটি না করা হইলে তাহার পক্ষে সভ্য ও পরিচ্ছন্ন জীবন যাপন সম্ভব হইতে পারে না। উদ্ধৃত হাদীসে এই পীচটি কাজের উল্লেখ করা হইয়াছে। তন্মধ্যে প্রথমেই বলা হইয়াছে ‘খাত্না' করার কথা । 'খাত্না” বলা হয় শিশু বা বালকের পুরুষাঙ্গের অগ্রভাগের বাড়তি চামড়া কাটিয়া ফেলা । এই কাজ বিশেষ ভাবে শৈশব বা বাল্য জীবনে সম্পন্ন হওয়া আবশ্যক । অন্যথায় ইহাতে ময়লা আবর্জনা পুঞ্জীভূত হইয়া নানা রোগ সৃষ্টির কারণ হইতে পারে। এই কাজ শৈশব কালে সহজেই হওয়া সম্ভব । অন্যথায় যৌবন কালে 'খাতনা' করা খুবই কষ্টদায়ক হইতে পারে। উদ্ধৃত হাদীসটিতে মাত্র পাচটি কাজের উল্লেখ করা হইয়াছে। রাসূলে করীম (স) ইরশাদ AP 7222 2৬৭ ৮255 315201 ০ et রি রিনি 1৮9৩ কুলিকুচি করা, নাশারন্দ্রের অভ্যন্তর পরিষ্কার করা, মোচ বা গৌফ কর্তন করা, মিসওয়াক করা, নখ কাটা, বগলের চুল উপড়ানো, নাভির নীচের পশম কামানো এবং খাত্না করা । প্রথমোক্ত হাদীস ও এই শেষোক্ত হাদীসের উল্লেখ সংখ্যার পার্থক্য, ইহা উল্লেখের পার্থক্য, কোন মৌলিক পার্থক্য নহে। রাসূলে করীম (স) একটি হাদীসে মাত্র পাচটি কাজের উল্লেখ করিয়াছেন । আর অপর এক হাদীসে আটটি কাজের উল্লেখ করিয়াছেন । মূলত এই সব কয়টি কাজই স্বাভাবিক কাজ, স্বভাব সম্মত কাজ। স্বাভাবিক ভাবেই মানুষের এই কাজগুলি করা বাঞ্ছনীয় । www.icsbook.info

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।