হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

২২৮ হাদীস শরীফ ‘আল-মুহকাস’ গ্রন্থ প্রণেতা বলিয়াছেন, আরবী ভাষায় বলা হয় +3/+:2 $£ তাহার সন্তানের পক্ষ হইতে সে 'আকীকাহ্‌' করিয়াছে । ‘তাহার মাথার চুল কামাইয়া ফেলিয়াছে; কিংবা তাহার পক্ষ হইতে একটি ছাগী যবেহ করিয়াছে। এই দুইটি অর্থই বুঝা যায়", সে 'আকীকাহ্‌* করিয়াছে' কথাটি হইতে । আচমায়ী ও অন্যান্যরা “আকীকাহ্‌' শব্দের ব্যাখ্যায় এই যাহা কিছু বলিয়াছেন, ইমাম আহমাদ তাহা মানিয়া লইতে অস্বীকার করিয়াছেন । তিনি বলিয়াছেন, এসব কথা যথার্থ নয় । আসলে এই শব্দটির অর্থ যবেহ করা । আবূ আমর বলিয়াছেন, ইহাই ঠিক কথা । পরবতীকালের ভাষাবিদগণও বলিয়াছেন, ইহা এক সুপরিচিত পারিভাষিক শব্দ। ইহার অর্থ কর্তন করা । কাজেই সোজাসুজিভাবে “আকীকাহ' হইল সদ্যজাত সন্তানের নামে ও তাহার পক্ষ হইতে জন্তু যবেহ করা। (4৮501 ০ SUD CA LNA) ইমাম খাত্তাবী বলিয়াছেনঃ “আকীকাহ্‌' বলা হয় সেই জন্তুটিকে যাহা সদ্যজাত সন্তানের পক্ষ হইতে যবেহ করা হয়। উহাকে এই নাম দেওয়া হইয়াছে এই কারণে যে, উহার যবেহকারী উহার গলা কাটিয়া ছিন্ন করিয়া দেয়। (5১ ৪০ ,১--/| ০1৬) আল্লামা জামাখশারীর মতে আকীকাহ্‌ আসল অর্থ শিশুর জন্মকালীন মাথার চুল । আর সদ্যজাত শিশুর জন্য যবেহ করা জন্তুকে যে “আকীকাহ্‌' বলা হয় তাহা ইহা হইতে গ্রহীত বানানো অর্থ । (১. ০) মূল হাদীসে বলা হইয়াছেঃ রাসূলে করীম(স) কে 'আকীকাহ্‌* সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি 10৮22 বলিলেনঃ আল্লাহ তা'আলা 9১ অপছন্দ করেন না। “আকীকাহ্‌" সম্পর্কে রাসূলে করীম (স)- এর এই কথাটি শব্দের মূলের এক্য ও অভিন্নতার কারণে । কেননা 476 আকীকাহ্‌ শব্দের যাহা মূল, তাহাই $5 শব্দেরও মূল। আর ইহার অর্থ হইল পিতা-মাতার সহিত সম্পর্ক ছিন্ন করা_-একটা বিশেষ পরিভাষা হিসাবে। অর্থের এই সামঞ্জস্যতার সুযোগে রাসূলে করীম (স) যে কথাটি বলিলেন, তাহার দুইটি তাৎপর্য হইতে পারে। একটি এই যে, সদ্যজাত সন্তানের নামে যে জন্তু যবেহ করা হয়, উহাকে ‘আকীকাহ্‌’ বলা তিনি পছন্দ করেন না। কেননা উহাতে পিতা-মাতার সহিত সন্তানের সম্পর্ক ছিন্ন করার “ভাব' রহিয়াছে । এই হাদীসের কোন একজন বর্ণনাকারী এই কারণেই হাদীসের সঙ্গে নিজের এই মত শামিল করিয়া দিয়া বলিয়া ফেলিয়াছেনঃ “৷ 47507 এই জন্তুর আকীকাহ নামকরণ তিনি পছন্দ করেন নাই । আর দ্বিতীয় তাৎপর্য এও হইতে পারে যে, তিনি এই কথাটি বলিয়া 'আকীকাহ'র গুরুত্ব বুঝাইতে চাহিয়াছেন আর তাহা! এই ভাবে যে, সন্তানের সহিত পিতা-মাতার সম্পর্ক ছিন্ন করাটা আল্লাহ্‌ তা'আলা ভালবাসেন না। এই জন্যই সন্তানের জন্মের পর তাহার নামে জন্তু যবেহ করা পিতামাতার কর্তব্য । তাহা তাহারা না করিলে মনে হইতে পারে, তাহারাই সন্তানের সহিত সম্পর্ক ছিন্ন করিয়া ফেলিয়াছে। আর সন্তানের সহিত পিতা কর্তৃক সম্পর্ক ছিন্ন হওয়া আল্লাহ্র নিকটও মোটেই পছন্দনীয় কাজ নয়। “নেছায়া' গ্রন্থে বলা হইয়াছে, রাসূলে করীম (স)-এর এই কথাটি হইতে একথা মনে করা যাইবে না যে, তিনি 'আকীকা'র সুন্নাতী প্রথাটির অপমান করিয়াছেন; কিংবা এই প্রথাটিকে বাতিল করিয়া দিয়াছেন। বড় জোর এতটুকু বলা যায় যে, শব্দটির অর্থের একটা খারাপ দিকও আছে বলিয়া তিনি এই নামকরণটা পছন্দ করেন নাই । বরং তিনি ইহা হইতেও একটি উত্তম অর্থবোধক নাম দেওয়ার পক্ষপাতী ৷ বস্তুত খারাপ অর্থবোধক নাম বদলাইয়া ভাল তাৎপর্যপূর্ণ শব্দে ব্যক্তির, কাজের ও জিনিসের নামকরণ তাহার একটা বিশেষ সুন্নাত । হাদীসবিদ তুরেপুশ্তী বলিয়াছেন, রাসূলে করীম (স)-এর উক্তিটির সঙ্গে সঙ্গে ‘তিনি এই নাম পছন্দ করেন নাই’ বলিয়া যে কথাটুকু হাদীসের বর্ণনাকারী মূল হাদীসের সহিত শামিল করিয়া www.icsbook.info

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।