হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

২২৬ হাদীস শরীফ ০5575 28০৫2 রি 7237 SIE fA Ne CE UL EES 83550255015 425 <) (itn 3552 ১০৬৯ ০৬) কিয়ামতের দিন তোমাদিগকে তোমাদের ও তোমাদের বাপ-দাদার নামে ডাকা হইবে । অতএব তোমরা তোমাদের জন্য উত্তম নাম ঠিক কর। বস্তুত উত্তম--তথা ইসলামী ভাবধারা সম্বলিত নামকরণ ইসলামী সভ্যতা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ! নামের পরিচয়টা কোন অংশেই হেলাফেলার নয় । কাজেই সদ্যজাত শিশুর নাম যেমন উত্তম হইতে হইবে, তেমনি উহা ইসলামী ভাবধারা সম্পন্নও হইতে হইবে । নাম দ্বারাই বুঝাইতে হইবে যে; লোকটি মুসলমান, ইসলামে বিশ্বাসী । প্রথমোক্ত হাদীসের দ্বিতীয় কথা হইল, সদ্যজাত শিশুর “তাহনীক' করা। এ সম্পর্কে ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। এখানে যে প্রশ্র্টি আলোচিতব্য, তাহা হইল, 'তাহ্‌নীক' করার যৌক্তিকতা ও ইহাতে নিহিত ফায়দাটা কি? কেহ কেহ বলিয়াছেন, এইরূপ করিয়া উহাকে খাওয়ায় অভ্যন্ত করা হয় ৷ কিন্ত ইহা যে কত হাস্যকর, তাহা বলার অপেক্ষা রাখে না। কেননা সদ্যজাত শিশুর. “তাহনীক' করার সময় তাহাকে খাওয়ার অভ্যাস করানোর কোন যৌক্তিকতা থাকিতে পারে না । শিশুর খাদ্য গ্রহণের ক্ষমতা হয় জন্মের দুই বছর কিংবা তাহার কিছু কম কিছু বেশী সময় অতিবাহিত হওয়ার পর। এই কাজের একটা তাৎপর্যই বলা চলে৷ তাহা হইল, এইরূপ করিয়া তাহার দেহের অভ্যন্তরে ঈমানের রস পৌছাইবার ব্যবস্থা হইয়া থাকে । কেননা এই কাজে খেজুর ব্যবহার করাই বিধেয় ৷ আর খেজুর এমন গাছের ফল, রাসূলে করীম (স) যাহার সহিত মু'মিনের সাদৃশ্য আছে বলিয়া ঘোষণা করিয়াছেন উহার মিষ্টতা এই ধরনেরই জিনিস। বিশেষ করিয়া এই. কাজটি যখন দ্বীদার খোদাভীরু একটা শুভ ক্রিয়া অবশ্যান্তাবী | রাসূলে করীম (স) যখন আবদুল্লাহ ইবনু জ্ছববাইরৈর এই কাজ করিয়াছিলেন, তখন ইহা তাহার একটা বিশেষ মর্যাদার ব্যাপার হইয়াছিল । তিনি খুব ভাল কুরআন পড়িতেন এবং পবিত্র ইসলামী জীবন যাপন করিয়াছেন, ইহা তো সামান্য কথা নয়। হযরত আবদুল্লাহ ইবনে আবূ তালহারও “তাহুনীক' তিনি করিয়াছিলেন । ফলে দেখা যায়, ইবনে আবূ তালহা পরিণত ” জীবনে অতীব জ্ঞানের অধিকারী, বড় আলেম ও মর্যাদা সম্পন্ন হইয়াছিলেন। তিনি জীবনে সকল নেক কাজে অগ্রবর্তী ভূমিকা পালন করিতেন। ইহা যে, রাসূলে করীম (স)-এর মুখের পানি. তাহার উদরে প্রবেশ করার শুভ ক্রিয়া নয়,তাহা কি কেহ জোর করিয়া বলিতে পারে? (৬১1 ines) www.icsbook.info

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।