হাদীস শরীক ২২৩ sd ul Wan রি রে রি 24) 1 454) 22505125125 ৮৮৯2 এ ০ 2০৯৮৪ একজন বেদুঈন রাসূলে করীম (স)-এর নিকট আসিল । বলিল, আপনি তো শিশুদের চুম্বন করেন; কিন্তু আমরা তাহা করি না। জওয়াবে রাসূলে করীম (স) বলিলেনঃ তোমার দিল হইতে আল্লাহ যদি দয়া-শ্নেহ-মমতা বাহির করিয়া লইয়া গিয়া থাকেন তাহা হইলে আমি তাহার কি করিতে পারি? অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহ তা'আলা স্বভাবতঃই যে স্েহ-মমতা-বাৎসল্যের পবিত্র ভাবধারা সৃষ্টি করিয়া দিয়াছেন, তাহারই বহিঃপ্রকাশ ঘটে শিশুদের চুম্বন করায় । তোমরা যদি শিশুদের চুম্বন না কর, তাহা হইলে প্রমাণিত হয় যে, তোমাদের দিলে আল্লাহ তা'আলার এই স্নেহ-মমতা-বাৎসল্য সৃষ্টিই করেন নাই । আর তিনিই যদি তাহা সৃষ্টি না করিয়া থাকেন তবে কাহার কি করিবার থাকিতে পারে। অন্য কথায় শিশুদের স্নেহসিক্ত চুম্বন করা ও তাহাদের প্রতি নির্মম না হওয়া তোমাদের কর্তব্য । আমরা ইসলামে বিশ্বাসীরা নির্মম নহি বলিয়াই আমরা আমাদের শিশুদের স্নেহের ও আদরের চুম্বন করিয়া থাকি। 77757777795 রা ht FAT Soe ৮৩৪৬০।০০৬ টিপ (৭.০) পরিবার পরিজনের লোকদের প্রতি রাসূলে করীম (স) সর্বাধিক দয়াশীল ছিলেন। তাহার অধিক দয়াশীল আমি আর কাহাকেও দেখি নাই। এই কারণেই তিনি মুসলমানদের নির্দেশ দিয়াছেন এই বলিয়াঃ 5524 ৫ ৮৮৫4১ ৮৮ ৮5585 ০১1 তোমরা তোমাদের সন্তানদের সম্মান ও আদর যতু কর এবং তাহাদিগকে উত্তম আদব কায়দা শিক্ষা দাও। নিজেদের উরসজাত সন্তানদেরও একটা সম্মান ও মর্যাদা রহিয়াছে, এই সম্মান তাহাদের প্রতি পিতা-মাতা মুরববীদের অবশ্যই জানাইতে হইবে, ইহাই রাসূলে করীম (স)-এর নির্দেশ। কেননা তাহারাও সেই মানবতারই অন্তর্ভুক্ত যাহার স্থান ও মর্যাদা গোটা সৃষ্টি লোকের সব কিছুর উর্ধ্বে । কাজেই তাহা কোনক্রমেই এবং কোন অবস্থায়ই অস্বীকৃত হইতে পারে না। www.icsbook.info
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।