হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

২২২ হাদীস শরীফ বাবা হাদীসটি হইতে নিজ বংশের শিশু সন্তানদের প্রতি অকৃত্রিম ও নির্মল ন্নেহ-মায়া-দরদ বাৎসল্য পোষণ ও প্রকাশ করার প্রেরণা সৃষ্টি করে এবং এই পর্যায়ে বিশ্বমানবের জন্য আল্লাহ্‌র রহমত হযরত নবী করীম (স) তাহার নিজ কন্যা হযরত ফাতিমা (রা)-এর গর্ভজাত দুই সন্তান হযরত হাসান ও হুসাইনের প্রতি যে অসীম স্নেহ-মমতা-মায়া পোষণ করিতেন এবং তাহাদিগকে স্রেগময় চুম্বন দিয়া যে বাস্তব নিদর্শন স্থাপন করিয়াছিলেন, তাহারই বিবরণ উদ্ধৃত হইয়াছে আক্রা (6) ইবনুল হাবেস-যিনি জাহিলিয়াতের যুগের একজন মান্যগণ্য ব্যক্তি ছিলেন এবং পরে ইসলাম কবুল করিয়াছিলেন --সেখানে উপস্থিত থাকিয়া নিজ চক্ষে এই পবিভ্রতাময় দৃশ্য দেখিতে পাইয়াছিলেন। এই সময় তিনি যে উক্তিটি করিয়াছিলেন, তাহা জাহিলিয়াতের যুগে মানুষদের মানসিক অবস্থার প্রকৃত চিত্র উদ্ভাসিত করিয়া তুলিয়াছে। তিনি দশটি সন্তানের পিতা হইয়াও কোন দিন কোন মুহূর্তে স্নেহের বশবর্তী হইয়া কোন একটি শিশু সন্তানকেও চুম্বন করেন নাই । কতখানি নির্মম ও পাষাণ হৃদয় হইলে ইহা সম্ভব হইতে পারে,তাহা ভাবিলেও শরীর রোমাঞ্চিত হইয়া উঠে। এই কথা শুনিয়া নবী করীম (স) যাহা বলিয়াছেন, তাহা যেমন মানবিক তেমনি ইসলামী ভাবধারারই পূর্ণ অভিব্যক্তি। বিশ্ব শ্রষ্টা আল্লাহই হইলেন একমাত্র রহমাতদানকারী। মানুষকে সৃষ্টি করিয়া তিনি তাহার মধ্যে স্বভাবগত স্ত্রেহ-ভালোবাসা ও দয়া-মায়া রাখিয়া দিয়াছেন । ইসলামের নবী (স) মানুষের প্রতি সেই দয়া-মায়া ও স্সেহ মমতা নিজে পোষণ করিতেন এবং তাহার উম্মাতকে তাহা পোষণ করার শিক্ষা দিয়াছেন। ইহা যেমন মানবিক কর্তব্য, তেমনি ইসলামীও । পিতা-মাতা সন্তানের প্রতি দয়া-মায়া-স্নেহ পোষণ করিবে, তাহা হইলে সেই পিতা-মাতাও সন্তানের মায়া-মমতা পাইবে। শুধু তাহাই নয়, আল্লাহ্‌র রহমাত লাভ করারও ইহাই পন্থা । বস্তুত পিতা-মাতার অপত্য ন্নেহ-মমতা পাওয়া সন্তানের প্রধান মৌল অধিকার । বিশেষ করিয়া এই জন্য যে, মানব-সম্তান পিতা-মাতার অপত্য স্নেহ-মমতা ও আদরযন্ত যথারীতি ও পুরাপুরি মাত্রায় না পাইলে তাহাদের বাচিয়া থাকা ও বড় হওয়া প্রায় অসম্ভব । মানব শিশু পশু শাবকদের মত নয়। পশু-শাবক প্রাথমিক কয়েক মুহূর্তের সামান্য আদর যু ও সংরক্ষণ পাইলেই ইহারা নিজস্বভাবে চলা-ফিরা ও খাদ্য গ্রহণে সক্ষম হইয়া যায়। কিন্তু মানব শিশু যেহেতু সর্বাধিক দুর্বল অক্ষম হইয়া জন্গ্রহণ করে এবং বড় ও স্বয়ং সম্পূর্ণ হইতে নিরবচ্ছিন্নভাবে অন্তত ৫-৭ বৎসর পর্যন্ত পিতা-মাতার স্নেহ ও লালান পালনের মুখাপেক্ষী হইয়া থাকে, এই জন্য তাহাদের বেলায় পিতা-মাতার শ্রেহ-য্ ও মায়া-মমতার প্রশ্ন সর্বাধিক গুরুত্বপূর্ণ । বিশ্ব মানবতার কল্যাণ বিধায়ক ইসলামে এবং স্বয়ং ইসলামের নবী-রাসূল হযরত মুহাম্মাদ (স) দ্বারা ইহার বাস্তবায়ন এমনভাবে হইয়াছে, যাহার কোন দৃষ্টান্ত মানবেতিহাসে পাওয়া যাইতে পারে না। উপরিউক্ত হাদীসে দয়া-ম্নেহ প্রসঙ্গে নবী করীম (স) যাহা বলিলেন, তাহা হইতেই প্রমাণিত হয় যে, ইহা মানুষের একটি স্বভাবজাত ব্যাপার এবং ইহা প্রত্যেক মানুষেরই করা উচিৎ । বড়রা ইহা না করিলে তাহারাও কখনই দয়া স্নেহ পাইবেনা। ইহা শিশুদের অধিকার, শিশুদের প্রতি ইহা কর্তব্য । এই মায়া-স্নেহ-দয়ার বন্ধনেই মানব সমাজের ব্যক্তিরা ওতোপ্রোত বন্দী । এই দয়া-স্সেহের উপরই মানব সভ্যতা প্রতিষ্ঠিত। হযরত আকরা (রা)-এর বিস্ময় বোধ হইতে প্রমাণিত হয় যে, জাহিলিয়াতের যুগে আরব দেশের লোকেরা বন্তুতঃই নির্মম, দয়া-মায়াহীন ছিল। নতুবা তাহারা নিজেরা নিজেদেরই সন্তানদের হত্যা করিত কিভাবে? রাসূলে করীম (স) যে মানবিক আদর্শ আল্লাহর নিকট হইতে লইয়া আসিয়াছিলেন, তাহাতে এই নির্মমতার কোন স্থান নেই । সেখানে আছে দয়া স্নেহ-বাৎসল্য ও মমতার দুশ্ছেদ্য বন্ধন। এই পর্যায়ে হযরত আয়েশা (রা) হইতে একটি হাদীস বর্ণিত হইয়াছে। তিনি বলিয়াছেনঃ পাঠ পে 2 ৬পঠি 2 5 রী হোসি এদিন 2511 ৮৯৮) ০ ০9০০5 SLI 2 al ৪০০৮৭ এ 12265 - + Ld www.icsbook.info

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।