হাদীস শরীফ ২১৯ বুখারীরই একটি বর্ণনার ভাষা 2,45৬ হইতে বুঝা যায় যে, ইহা নবী করীমের স্থায়ী নীতি ও কর্ম তৎপরতা ছিল । আর ENN বাক্যাংশের অর্থ হাদীস বর্ণনাকারী নিজেই বলিয়াছেনঃ wis তাহার পরিবার বর্গের কাজ-কর্ম নবী করীম (স) করিতেন। এই হাদীস হইতে কয়েকটি কথা স্পষ্ট রূপে জানা যায়। প্রথম এই যে, নবী করীম (স) একজন মানুষ ছিলেন দুনিয়ার আর দশজন মানুষের মত । তাহার ঘর গৃহস্থালী ছিল। তিনি দুনিয়া ত্যাগী বৈরাগী ছিলেন না । তিনি ছিলেন মুসলমানদের শাহান শাহ; কিন্তু তাহার মন মেজাজে অহংকার আহমিকতা বলিতে কিছু ছিল না। এই সব মৌলিক মানবীয় গুণ ছাড়াও তিনি ছিলেন একজন আদর্শ স্বামী, তিনি ছিলেন একজন আদর্শ খোদানুগত বান্দাহ। তিনি ছিলেন আল্লাহ্র ওহী গ্রহণকারী নবী ও রাসূল। তিনি যে আদর্শ স্বামী ছিলেন, এই হাদীসে তাহার প্রমাণ স্বরূপ বলা হইয়াছে, তিনি ঘরে আসিয়া অলস বিশ্রামে সময় কাটাইতেন না, ঘরের কাজ কর্ম করিতেন, ঘরের লোকদের কাজে সাহায্য সহযোগিতা করিতেন । বস্তুত দুনিয়ার সব স্বামীরও এই গুণ ও পরিচয় থাকা আবশ্যক । নতুবা ঘরের সমস্ত কাজ যদি কেবলমাত্র স্ত্রীর উপর ন্যান্ত করিয়া দেওয়া হয় এবং সে কাজ সম্পাদনে স্বামী কিছু মাত্র অংশ গ্রহণ না করে, তাহা হইলে তাহা হইবে স্ত্রীর প্রতি জুলুম একদিকে এবং অপর দিকে স্বামীতে ্ত্রীতে দূরত্ব ও ব্যবধান বিরোধ সৃষ্টি হওয়াও অস্বাভাবিক নয়। শুধু তাহাই নয়, রাসূলে করীম (স) ছিলেন একজন আদর্শ খোদানুগত মুসলমান । ইহারই প্রমাণ স্বরূপ হাদীসে বলা হয়াছেঃ (৮০91 ১515 তিনি ঘরের কাজে ব্যস্ত থাকা অবস্থায় যখনই নামাযের আযান শুনিতে পাইতেন নামাযের জামায়াতে শরীক হওয়ার জন্য তখনই ঘর হইতে বাহির হইয়া যাইতেন। বুখারীর-ই অন্যত্র এই বাক্যটির ভাষা হইল পা লি ৮২০ 10৯৯৮ 115) ০:৮৫ ৬ যখন নামায উপস্থিত হইত, তিনি নামাযের জন্য বাহির হইয়া যাইতেন। বস্তুত ইহাই আদর্শ মুসলমানের নিয়ম ও চরিত্র । তাহারা যেমন আল্লাহ্র হক আদায় করেন তেমনি আদায় করেন মানুষের হকও। (5) ines 5১] 099) www.icsbook.info
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।