হাদীস শরীফ ২১৭ স্বামীর আর্থিক অবস্থা অসচ্ছল হইলে ঘরের কাজকর্ম করা স্ত্রীর কর্তব্য-_-সে স্ত্রী যতই সম্মান ও মর্ধাদাশীলা হউক না কেন। এই কারণেই নবী করীম (সে) হযরত ফাতিমা (রা)কে গৃহকর্ম করার সঙ্গে সঙ্গে আল্লাহ্র সাহায্য লাভের একটা উপায়ও শিখাইয়া দিলেন। তিনি এ কথা বলিলেন না যে, তুমি যদি গৃহকর্ম করিতে না পার, তাহা হইলে তাহা করিও না। কিংবা হযরত আলী (রা)কে বলিলেন না, আমার কন্যার কষ্ট হইতেছে, যে রকমই হউক, গৃহকর্মের জন্য তুমি একজন চাকরের ব্যবস্থা করিয়া দাও । এইরূপ আদেশ তিনি অবশ্যই দিতে পারিতেন, তাহাতে সম্মানিত জামাতার যত কষ্টই হউক না কেন। কিন্তু তিনি হযরত আলীর আর্থিক সামর্থ সম্পর্কে পুরাপুরি অবহিত ছিলেন। তিনি জানিতেন যে, হযরত আলী (রা)-এর পক্ষে তাহার মহা সম্মানিতা স্ত্রীর গৃহকর্মে সাহায্য করার জন্য একজন খাদেম নিয়োগ করা সম্ভব নয় । ইহা সত্বেও নির্দেশ দিলে হযরত আলী (রা)-এর পক্ষে তাহা পালন করা সম্ভবপর হইত না। ফলে তিনি ভয়ানক কষ্টে পড়িয়া যাইতেন। এ কথা নবী করীম (স) ভাল ভাবেই জানিতেন এবং জানিতেন বলিয়াই তিনি তাহাকে এই কষ্টে ফেলিলেন না। সম্ভবত কোন শ্বশুরই নিজের জামাতাকে এই ধরনের অসুবিধায় ফেলে না। কোন কোন হাদীসবিদ বলিয়াছেন, এই হাদীস ছাড়া অন্য কোন দলীল হইতে আমরা জানিতে পারি নাই যে, নবী করীম (সে) হযরত স্বাতিয়া (রা)-কে কোন আভ্যন্তরীণ গৃহ খেদমতের ফায়সালা দিয়াছিলেন। তাহারা যে ভাবে জানেন, ব্যাপারটি সেই ভাবে তাহাদের মধ্যে প্রচলিত হইয়াছিল । ইহাই দাম্পত জীবনের উত্তম আচরণ বিধি । উচ্চতর নৈতিকতার দাবিও ইহাই। স্ত্রীকে ঘরের কাজে বাধ্য করা যাইতে পারে এমন কোন শরীয়াতী বিধান নাই । বরং বিশেষজ্ঞদের সর্বসম্মত মত এই যে, স্বামীই স্ত্রীর যাবতীয় ব্যাপারের 'জন্য দায়িত্বশীল! ইমাম তাহাতী বলিয়াছেন, স্ত্রীর খাদেমকে ঘর হইতে বহিষ্কৃত করার কোন অধিকার স্বামীর নাই । অতএব প্রয়োজন মত এই খাদেমের যাবতীয় খচর বহন করা স্বামীর কর্তব্য । কৃফার ফিকাহবিদ এবং ইমাম শাফেয়ী বলিয়াছেন, স্ত্রীর এবং তাহার খাদেমের-যদি সে খেদমতের কাজে নিযুক্ত থাকে-যাবতীয় খচর স্বামীকে বহন করিতে হইরে। হাদীসের ভাষা 23% 3644 ‘অতঃপর সুফিয়ান বলিলেন'। এই সুফিয়ান হইলেন সুফিয়ান ইবনে উয়াইনা। তিনি আলোচ্য একজন বর্ণনাকারী । কোন্ বাক্যটি কতবার পড়িতে হইবে, এ বিষয়ে তাহার মনে দ্বিধা ছিল সন্ভবতঃ। সেই কারণেই তিনি শেষে এই রূপ বলিয়াছেন। হাদীসের শেষাংশের উদ্ধৃত আমি উহা কখনও বাদ দেই নাই। অর্থাৎ আমি রাসূলে করীম (স)-এর নির্দেশ মত নিয়মিত ভাবে এই তাসবীহ --তাকবীর পড়ার কাজটি করিয়াছি। হযরত আলী (রা)-এর নিকট হইতে এই হাদীসের জনৈক শ্রোতা তাহাকে জিজ্ঞাসা করিলেন, ছিফ্ফীন যুদ্ধের ভয়াবহ রাব্রিতেও কি উহা পড়িয়াছেন? তিনি জওয়াবে বলিলেনঃ হ্যা সেই ভয়াবহ রাতিতেও আমি ইহা না পরিয়া ছাড়ি নাই। “ছিফ্ফীন* সিরীয়া ও ইরাকের মধ্যবর্তী একটি স্থানের নাম । হযরত মুয়াবীয়া (রা)-এর সহিত হযরত আলী (রা)-এর ইতিহাস খ্যাত যুদ্ধ এই স্থানেই সংঘটিত হইয়াছিল, ইহা ৩৬ হিজরী সনের কথা । এই কথাটি দ্বারা হযরত আলী (রা) বুঝাইতে চাহিয়াছেন যে, এই রাত্রের ভয়াবহতা সত্ত্বেও তিনি নবী করীম (স)-এর শিক্ষা দেওয়া এই তাসবীহ তাকবীর হামদ পড়া ছাড়িয়া দেন নাই। তিনি ইহার পুরাপুরি পাবন্দী করিয়াছেন । রাসূলে করীম (স) এর দেওয়া শিক্ষাকে সাহাবায়ে কিরাম (রা) কতখানি দৃঢ়তার সহিত গ্রহণ করিয়াছিলেন, তাহার এই কথা হইতে তাহা স্পষ্ট বুঝিতে পারা যায় । (৬১1 ০১৪) www.icsbook.info
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।