হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ٣٦١
📝 نص 📖 PDF

হাদীস শরীফ ২১ এই লোকেরা যদি দরিদ্র হয়, তাহা হইলে আল্লাহ্‌ তাহার অনুগ্রহ দানে তাহাদিগকে সচ্ছল ও ধনশালী করিয়া দিবেন। এই আয়াতের ভিত্তিতে মুফাস্সিরগণ লিখিয়াছেন, কেবলমাত্র দারিদ্রের কারণে তোমরা কাহাকেও বিবাহ করা হইতে বিরত রাখিও না। কেননা আল্লাহ্র সন্তুষ্টি লাভ ও তাহার নাফরমানী হইতে আত্মরক্ষার উদ্দেশ্যে কেহ বিবাহ করিলে আল্লাহ্‌ তা'আলা তাহাকে সচ্ছলতা দেওয়ার ওয়াদা করিয়াছেন। তবে ইমাম শওকানীর মতে ইহা আল্লাহ্‌ তা'আলার নিশ্চিত ও অবশ্যপূরণীয় কোন প্রতিশ্রন্তি নহে। বিবাহ করলেই দরিছু ব্যক্তির দারিদ্র্য দূর হইয়া যাইবে এবং তাহার সচ্ছলতা ও স্বাচ্ছন্দ্য অর্জিত হইয়া যাইবে, এমন কথা বলা হয় নাই, আর তাহা বাস্তবও নহে। কেননা অসংখ্য দম্পতিকেই চরম দারিত্রে নিমজ্জিত দেখা যায় অহরহ । তবে ইহা একান্তভাবে আল্লাহ্‌র অনুগ্রহের ও তাহার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু ইমাম কুরতুবী উপরোক্ত আয়াতের তাফসীরে এই ব্যাপারে নিশ্চিয়তার উল্লেখ করিয়াছেন । হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা) বলিয়াছেনঃ EDS তোমরা বিবাহের মাধ্যমে সচ্ছলতা লাভ করিতে চেষ্টা কর । হযরত উমর (রা) বলিয়াছেনঃ 2, ৪ ০১921০০৯৯০৭ ০৮ পি লোকেরা বিবাহের মাধ্যমে সচ্ছলতা অর্জন করিতে চাহিতেছে না দেখিয়া আমার আশ্চর্য লাগে । হযরত ইবনে আব্বাস (রা)-ও এইরূপ উক্তি করিয়াছেন এবং তাহারা প্রত্যেকে উপরোক্ত আয়াতটিকেই এই কথার দলীল হিসাবে উল্লেখ করিয়াছেন । ইবনে মাজাহ গ্রন্থে এই হাদীসটির ভাষায় ওলট-পালট হইয়া শিয়াছে। উহাতে হাদীসটির রূপ এইঃ 5585 2 722722939277 ৮ ৮৫ %, 5485 রম ০ 4 SUA Ss bodies | ০০ tls এস A AA পার্ট নট ‘NI ০০: 2551 তিন শ্রেণীর লোকের সাহায্য করা আল্লাহ্র উপর অর্পিত। (১) আল্লাহ্‌র পথে জিহাদকারী, (২) বিবাহকারী --যে নৈতিক পবিত্রতা রক্ষার ইচ্ছা করে এবং (৩) অর্থের বিনিময়ে দাস মুক্তির চুক্তিতে আবদ্ধ _যে চুক্তির অর্থ আদায় করিতে ইচ্ছক। কিন্তু এই বর্ণনায় হাদীসের মূল কথাগুলি অভিন্নই রহিয়াছে। উপরোক্ত আয়াতেও এই হাদীসের তাৎপর্যস্বরূপ ইহাতে বলা হইয়াছেঃ Bok LAGS Slit ek র্ 06301: 10017271241 লোকেরা যদি বিবাহের মুখাপেক্ষী হইয়াই পড়ে তাহা হইলে আল্লাহ্‌ হালাল উপায়ে তাহাদের এই মুখাপেক্ষিতা দূর করিয়া দিবেন, যেন তাহারা জ্না-ব্যভিচার হইতে নিজেদের চরিত্র পবিত্র ও নিষ্কলুষ করিয়া রাখিতে পারে। www.icsbook.info

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.