হাদীস শরীফ ২০৯ 72/0} 77, ৫// 22৮০ 3474444444-44-558 2 তে {2 গত (8 249৩2542548 পর্ণ (৬৮১1১ ৬৩ 01 7৮৮৬ ০১31591৬৭০০) হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে । নবী করীম (স) তাহার স্ত্রীগণের মধ্যে (অধিকার সমূহ) বন্টন করিতেন, তাহাতে তিনি পূর্ণমাত্রায় সুবিচার করিতেন । আর সেই সঙ্গে এই বলিয়া দোয়া করিতেন, হে আল্লাহ্! আমার বন্টন তো এই, সেই সব জিনিসে, যাহার মালিক আমি। কাজেই তুমি আমাকে তিরষঙ্কৃত করিও না সেই জিনিসে যাহার মালিক তুমি, আমি নহি। রাসূলে করীম (স)-এর এই দোয়ার শেষাংশে ‘আমি যাহার মালিক নহি তাহাতে আমাকে তিরষ্কৃত করিও না’ বলিয়া যে দিকে ইংগিত করিয়াছেন, তাহা হইল দিলের ভালবাসা, মনের টান ঝৌক ও প্রবণতা । বস্তুত এই ব্যাপারে মানুষের নিজের ইখতিয়ার খুব কমই থাকে । অতএব একাধিক স্ত্রীর স্বামীর যে সুবিচার করার দায়িত্ব তাহার স্ত্রীদের মধ্যে, তাহা এই বিষয়ে নিশ্চয়ই নয় । তাহা যৌন সঙ্গম ও জীবন-জীবিকার প্রয়োজনীয় দ্রব্যাদি বন্টনের ব্যাপারে হইতে হইবে । একটি আয়াতে চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণের অনুমতি এবং সেই সঙ্গে তাহাদের মধ্যে সুবিচার করার শর্ত আরোপ --আবার অপর আয়াতে ‘তোমরা চাহিলেও সেই সুবিচার তোমরা করিতে পারিবে না" বলিয়া ঘোষণা দেওয়া হইয়াছে । ইহাতে কি প্রমাণিত হয় না যে, আল্লাহ তা'আলা একবার অনুমতি দিলেন এবং অপর আয়াতে সেই অনুমতিই ফিরাইয়া লইয়াছেন?.... আর তাহা হইলে তো চারজন পর্যন্ত স্ত্রী এক সঙ্গে গ্রহণের কোন অরকাশই থাকে না? কোন কোন অর্বাচিন ও কুরআনের বক্তব্য বুঝিতে অ্ষম ব্যক্তিদের পক্ষ হইতে এই ধরনের প্রশ্ন উঠিয়াছে এবং তাহারা সিদ্ধান্ত দিতে চাহিয়াছে যে, আসলে কুরআন একাধিক স্ত্রী গ্রহণের অনুমতিই দেয় নাই। কিন্তু ইসলামী শরীয়াতের দৃষ্টিতে এই সিদ্ধান্ত পুরাপুরি ভিত্তিহীন। কেননা আসলেই আয়াতহ্বয়ের বক্তব্য তাহা নয় যাহা কেহ বলিতে চেষ্টা পাইয়াছে। বস্তুত প্রথম আয়াতে এক সঙ্গে চারজন স্ত্রী গ্রহণের অনুমতি দেওয়ার ফলে যে বাস্তব সমস্যার সৃষ্টি হওয়া সম্ভব বলিয়া মনে করা হইয়াছে, দ্বিতীয় আয়াতটিতে উহারই সমাধান বলিয়া দেওয়া হইয়াছে। প্রথম অনুমতি সংক্রান্ত আয়াতটি নাযিল হওয়ার পর' সাহাবায়ে কিরাম (রা)-এর মধ্যে যাহারা একাধিক স্ত্রীর স্বামী ছিলেন তাহারা স্ত্রীপণের মধ্যে পূর্ণমাত্রার এবং পূর্ব হইতেও অনেক বেশী করিয়া সুবিচার করিতে শুরু করেন। এই চেষ্টায় তো তাহারা সাফল্য লাভ করেন। কিন্তু অন্তরের প্রেম-ভালবাসা ও ঝৌক প্রবণতার ক্ষেত্রে তাহাদের ব্যর্থতা ছিল মানবীয় দুর্বলতার ফল এবং অবধারিত । সতর্ক চেষ্টা সত্বেও তাহারা সবকয়জন স্ত্রীদের প্রতি সমান মাত্রার ভালবাসা দিতে পারিলেন না। এই অবস্থায় তাহাদের মানসিক উদ্বেগ ও অস্থিরতা তীব্র হইয়া দেখা দেয়। তখন তাহাদের মনে জিজ্ঞাসা জাগিল, তাহারা আল্লাহ্র নাফরমানী করিতেছেন না তো? প্রেম-ভালবাসায় ‘সুবিচার’ করিতে না পারার দরুন তাহারা কঠিন শাস্তি ভোগ করিতে বাধ্য হইবেন না তো? সাহাবীদের মনের এই তীব্র ও দুঃসহ উদ্বেগ বিদূরিত করার উদ্দেশ্যেই এই দ্বিতীয় আয়াতটি নাযিল হয় এবং রাসূলে করীম (স) নিজের আমল দ্বারাই উতর বাস্তব ব্যাখ্যা পেশ করিলেন। _২৭/৩ www.icsbook.info
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।