হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

২০২ হাদীস শরীফ অর্থনৈতিক কাজ-কর্ম এমন ভাবে করিয়া যাওয়া উচিত, যেন তাহার এই সম্মানজনক স্থান সে কখনও হারাইয়া না ফেলে । অতএব বেহুদা খরচ হইতে তাহার বিরত থাকা ও বেশী বেশী আয় করার জন্য চেষ্টা চালাইয়া যাইতে থাকা তাহার কর্তব্য । তৃতীয় কথা, তোমার পরিবার বর্গ হইতেই দেওয়া শুরু কর। অর্থাৎ তোমার নিজের প্রয়োজন পরিপূরণের পর সর্বপ্রথম তোমার দায়িত হইল তোমার পরিবার বর্গ ও তোমার উপর নির্ভরশীল লোকদের (09191708105) যাবতীয় ব্যয়ভার বহন ও প্রয়োজন পূরণ করা । তাহার পরই তুমি অন্য লোকদের প্রতি দৃষ্টি ফিরাইতে পার। নিজের উপর নির্ভরশীল লোকদের প্রতি লক্ষ্য না দিয়া ও তাহাদের নিম্নতম প্রয়োজন পূরণ না করিয়া অন্য লোকদের মধ্যে বিত্ত সম্পত্তি বিলাইয়া দেওয়া তোমার নীতি হওয়া উচিত নয়। এখানে প্রশ্ন উঠে, তবে কি নবী করীম (স) স্বার্থপরতার শিক্ষা দিয়াছেন? জওয়াবে বলা যাইতে পারে, হ্যা স্বার্থপরতার শিক্ষাই তিনি দিয়াছেন । কেননা স্বার্থপরতাই পরার্থপরতার মূল । আর একটু উদার দৃষ্টিতে দেখিলে বোঝা যাইবে, ইহা সেই স্বার্থপরতা নয়, যাহা নিতান্তই অমানবিক, অসামাজিক এবং হীন ও জঘন্য । প্রত্যেক ব্যক্তিকেই জীবন-যৃদ্ধে জয়ী হওয়ার জন্য চেষ্টা চালাইতে হইবে এবং একাজে অন্যদেরও সাহায্য সহযোগিতা করিতে হইবে। ইহা এক সঙ্গে দ্বিবিধ দায়িত্ব । নিজেকে বাচাইতে পারিলেই অন্যদের বাচাইবার জন্য করা একজনের পক্ষে সম্ভব । তাই নিজেকে বীচাইবার ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে আর যাহাদের বাচাইবার জন্য কাজ করিতে হইবে, তাহারা হইল ব্যক্তির পরিবার বর্গ, ব্যক্তির উপর একান্ত নির্ভরশীল লোক । এইভাবে প্রত্যেক উপার্জন ক্ষম ব্যক্তি যদি নিজের ও নিজের পরিবার বর্গের প্রয়োজন পূরণের দায়িত্ব নেয়, তাহা হইলে সমাজে এমন লোকের সংখ্যা বেশী থাকিবে না যাহাদের দায়িত্ব কেহই বহন করিতেছে না।১ পরিবারবর্গ ও নির্ভরশীল লোকদের ভরণ-পোষণের দায়িত্ব পালন কেবল কর্তব্যই নয়, ইহা অতিবড় সওয়াবের কাজও । রাসূলে করীম (স) বলিয়াছেনঃ 221 4৮ পু ৪৫৮৫ AWE 120 40,80 (৬১৮০০ Syn fl 0৯ ৬১০৭) মুসলিম ব্যক্তি যখন সচেতনভাবে ও বুঝে-শুনে তাহার পরিবার বর্গের জন্য অর্থব্যয় করে তখন উহা তাহার সাদকা হইয়া যায়। এই হাদীসটির দুইটি কথা ব্যাখ্যা সাপেক্ষ । একটি): বলিতে কোন সব লোক বুঝায় এবং ১ এর জন্য ব্যয় করিলে তাহা “সাদকা' বা দান হইয়া যায় কিভাবে। প্রথম কথাটির ব্যাখ্যায় বলা হইয়াছে, .৯/ বলিতে বুঝায় ব্যক্তির স্ত্রী ও উপার্জন অক্ষম সস্তান। অনুরূপ ভাবে তাহার ভাই-বোন, পিতা-মাতা, চাচা-চাচাতো ভাই পর্যন্ত । যদি কোন বালক তাহার ঘরে লালিত. হইতে থাকে. তবে সেও 4৯ বা পরিবার বর্গের মধ্যে গণ্য। দ্বিতীয় কথাটির ব্যাখ্যা এই যে, এই খরচ বহন তাহার উপর ওয়াজিব হইলেও সে যদি এই কাজের বিনিময়ে পরিবার বর্গের প্রয়োজন পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ্‌র নিকট হইতে সওয়াব পাইবারও নিয়ত করে তাহা হইলে সে সেকাজের জন্য সওয়াবও পাইবে । এই হিসাবেই এই কাজ তাহার জন্য ১ ইসলামে যে অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা উপস্থাপিত করিয়াছে তাহার বিস্তারিত রূপ জানিবার জন্য পাঠ করুন এই গ্রস্থকারের লেখা “ইসলামের অর্থনৈতিক নিরাপত্তা ও বীমা'। উহাতে উক্ত মূলনীতির ভিত্তিতে ইহার ব্যাখ্যা দেওয়া হইয়াছে। www.icsbook.info

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।