২০ হাদীস শরীফ তা'আলা সেজন্য তাহার সাহায্য করিবেন, ইহাই স্বাভাবিক । কেননা মনুষ্যত্বের দৃষ্টিতে ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ । আর তৃতীয় হইল, আল্লাহ্র পথে জিহাদ করা। আল্লাহ্র পথে জিহাদের চরম লক্ষ্য হইল মানুষের প্রভৃত্-সার্বভৌমত্ব ও মানুষের মনগড়া ভাবে রচিত আইন-বিধানের রাজত্ব খতম করিয়া দিয়া আল্লাহ্ তা'আলার সার্বভৌমত্ব ও তাহারই নাযিল করা দ্বীনকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করা । আল্লাহ্র সৃষ্ট এই জমীনে, আল্লাহ্র সৃষ্ট মানুষের উপর একমাত্র আল্লাহ্র প্রভুত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হইবে, মানুষ মানুষের গড়া আইন ও শাসন হইতে মুক্তি লাভ করিয়া একান্ত ভাবে আল্লাহ্র বান্দা হইয়া জীবন যাপন করিতে পারিবে, ইহা অপেক্ষা আল্লাহ্র অধিক সন্তুষ্টির কাজ আর কি হইতে পারে! কাজেই যে লোক এই উদ্দেশ্য লইয়া জিহাদে ঝাঁপাইয়া পড়িবে, সে যে মহান আল্লাহ্র অসামান্য সাহায্য ও সহযোগিতা লাভ করিবে, তাহাতে কোন সন্দেহেরই অবকাশ নাই। বস্তুত এই তিনটি কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই এই তিনটি কাজের ব্যক্তিগণকে সাহায্য করিবেন বলিয়া আল্লাহ্ নিজেই দায়িত্ব গ্রহণ করিয়াছেন, ইহাই আলোচ্য হাদীসের বক্তব্য । আর এই বক্তব্য যে আল্লাহ্র কালাম কুরআন মজীদের বিভিন্ন ঘোষণার সহিত পুরাপুরি সমাঞ্জস্যশীল, তাহা বলিষ্ঠ কণ্ঠেই বলাযায়। তবে এই তিনটি কাজেরই মূলে নিহিত রহিয়াছে চরিত্র । চরিত্রই মানুষের মানবিক মেরুদণ্ড শক্ত ও অনমনীয় করিয়া দেয়। সে দাস হইলে তাহা হইতে মুক্তি লাভের জন্য চেষ্টা চালাইবে। যৌন উত্তেজনার প্রাবল্যের চাপে চরিত্র হারাইয়া ফেলার আশঙ্কা দেখা দিলে সে তাহা রক্ষা করার জন্য তৎপর হইবে, বিবাহ অপরিহার্য বোধ হইলে সে বিবাহ করিবে । আর আল্লাহ্র দ্বীন কায়েমের উদ্দেশ্যে প্রয়োজন হইলে সে সম্মুখ সমরে ঝাঁপাইয়া পড়িবে ৷ খালেস নিয়্যাতের উপর ভিশ্তিশীল এই কাজ কয়টিতে একমাত্র ভরসা থাকিবে আল্লাহ্র সাহায্য লাভের আশার উপর । উপরোক্ত হাদীসটিই এই আশার বাণী ঘোষণা করিয়াছে। বস্তুত আল্লাহ্র সাহায্য না হইলে এই তিনটি কাজের কোন একটিও করা কাহারও পক্ষেই সম্ভবপর হইতে পারে না। পক্ষান্তরে যাহার চরিত্র নাই, সে দাসতৃ শৃঙ্খল হইতে মুক্তি লাভের কোন চেষ্টাই করিবে না, নৈতিক পতনের আশঙ্কা দেখা দিলে সে হাল ছাড়িয়া দিবে, যৌন উচ্ছৃঙ্খলতার মধ্যে পড়িয়া গড্ডালিকা প্রবাহে ভাসিয়া যাইবে এবং আল্লাহ্র দ্বীন কায়েম না থাকিলে সে তাহা কায়েম করার সাধনায় আত্মনিয়োগ করিবে না-_ ইহাই স্বাভাবিক । তাই চরিত্রই যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং চারিক্রিক পবিত্রতা রক্ষা করাই যে অত্যন্ত কঠিন কাজ, তাহাতে কোনই সন্দেহ থাকিতে পারে না। কেননা ইহার জন্য মানুষের স্বভাবজাত ও কেন্দ্রীভূত যৌন-উত্তেজনা দমন করা অপরিহার্য হইয়া পড়ে । যৌন শক্তি আসলে দুর্দমনীয় পাশবিকতা । ইহা মানুষের উপর একবার জয়ী হইয়া চাপিয়া বসিতে পারিলে মানুষকে চরম অধঃপতনের নিম্নতম পংকে নামাইয়া দেয়। কিন্তু মানুষ যদি এই শক্তির নিকট পরাজয় বরণ করিতে অস্বীকার করে ও পূর্ণ শক্তিতে উহার মুকাবিলায় নিজেকে জয়ী করিয়া রাখে, তবে তাহার প্রতি আল্লাহ্র রহমত ও সাহায্য অবশ্যই নাযিল হইবে । আর তাহা সম্ভব হইতে পারে শরীয়াত সম্মত বিবাহের মাধ্যমে । কাজেই কোন লোক যদি নিজের চরিত্র পুত-পবিত্র ও নির্মল-নিফলুষ রাখার নিয়্যাতে বিবাহ করে, বিবাহের মূলে এতছ্যতীত অন্য কোন উদ্দেশ্য না থাকে, বিবাহ করিলেই তাহার চরিত্র রক্ষা পাইয়া যাইবে মনে করিয়া কেহ বিবাহ করে, তবে এই কাজে সে আল্লাহ্র সাহায্য লাভ করিবে। তাহার আর্থিক দৈন্য ও অসচ্ছলতা থাকিলেও আল্লাহ্ তা'আলা তাহা ক্রমশ দূর করিয়া দিবেন । কুরআন মজীদে পূর্ণ বয়স্ক ছেলে-মেয়েদের বিবাহের ব্যবস্থা করার নির্দেশ দেওয়ার পরই আল্লাহ্ তা'আলা ইরশাদ করিয়াছেনঃ শি £% ৮৮৮ ৫৫ 197342 Y 5d!) ১১ ০৫ Dl পি + ‘lL 1১৯ ৩1 www.icsbook.info
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।