১৯৮ হাদীস শরীফ অথচ সন্তান হইবে না। ইহার চাইতে সুখের বিষয় আর কি আছে! আর এই মানসিকতাই সন্তান হত্যার নামান্তর মাত্র । তবে পার্থক্য এই যে, প্রকাশ্য নর হত্যার পিছনে থাকে ইচ্ছা সংকল্প ও বাস্তব পদক্ষেপ। আর 'আজল'-এ থাকে শুধু ইচ্ছা সংকল্প ও সামান্য কাজ। ইহার ফলে অতি গোপন পন্থায় সন্তান হওয়ার, পথ বন্ধ করাই তাহার লক্ষ্য। এই লক্ষ্যের কারণেই উহাকে হাদীসে ‘গোপন হত্যা' (31 2118 বলা হইয়াছে। বস্তুত হাদীস সমূহের এইরূপ সমন্বয় অত্যান্ত যুক্তিযুক্ত । মুহাদ্দিস ইবনে হাব্বান হযরত জুযামার বর্ণিত এই হাদীসটির ভিত্তিতে ‘আজল' করিতে নিষেধ করিয়াছেন । আর ইহার ফলে যে স্বামী-স্ত্রী সঙ্গমের চুড়ান্ত তৃপ্তি লাভ হয় না এবং ইহা আল্লাহ্র নিয়ামত হইতে এক প্রকারের বঞ্চনা, উপরন্তু ইহা আত্মবঞ্ধনা যেমন, স্ত্রীকেও বঞ্চিত করা হয় তেমনই, ইহাতেও কোনই সন্দেহ নাই। (১৮১3), SUN (৯০) উদ্ধৃত হাদীস সমূহ লক্ষ্য করিলে দেখা যাইবে 'আজল' করার অনুমতি সংক্রান্ত হাদীস কেবলমাত্র একজন সাহাবী হইতে বর্ণিত। তিনি হইতেছেন হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা)। আর এই কাজের নিষেধ স্পষ্ট বা অস্পষ্ট বর্ণিত হইয়াছে নয়জন সাহাবী হইতে । এই কথা হইতেও বিষয়টি সম্পর্কে শরীয়াতের মূল লক্ষ্য প্রতিভাত হইয়া উঠে। “আজল' সম্পর্কে ইমাম ইবনে হাজম বলিয়াছেন, ইহা সম্পূৰ্ণ হারাম । তিনি দলীল হিসাবে গ্রহণ করিয়াছেন ইমাম মুসলিম বর্ণিত নবী করীম (স)-এর উক্তি 23:।%)1 40১ উহা গোপন হত্যা কাণ্ড বিশেষ’ । তিনি আরও কতিপয় হাদীসের উল্লেখ করিয়াছেন, যাহার সনদ সূত্র নবী করীম (স) পর্যন্ত পৌছায় নাই, যাহা সাহাবীগণের উক্তিরূপে বর্ণিত। নাফে বর্ণনা করিয়াছেন, হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) 'আজ্জল’ করিতেন না। তিনি বলিয়াছেনঃ 85214. 271 1?” 407s পঠিত নিন রানা SOE হাজ্জাজ ইবনুল মিনহাল হইতে বর্ণিত হযরত আলী (রা) 'আজল" করাকে মাকরূহ (মাকরূহ তাহরীমী) মনে করিতেন। হযরত জাবির (রা) বর্ণিত হার্দীসঃ “আমরা আজল করিতেছিলাম' অথচ তখন কুরআন নাযিল হইতেছিল' সম্পর্কে ইমাম ইবনে হাজম বলিয়াছেন, ইহা মনসুখ--বাতিল।১ আর হানাফী মুহাদ্দিস ইমাম বদরুদ্দীন আইনী হযরত জাবির ইবনে আবদুল্লাহর (রা) কথার জওয়াব দিয়াছেন এই বলিয়া, “আজল' এর ব্যাপারে সেই রকম, অবস্থাই হইতে পারে যেমন কবর আযাবের ক্ষেত্রে হইয়াছে । ইয়াহুদীরা বলিয়াছিলঃ ০০222 “মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয়” । তখন নবী করীম (স) তাহাদিগকে মিথ্যাবাদী” বলিয়া অভিহিত করিয়াছিলেন। কেননা এই সময় পর্যন্ত তিনি এই বিষয়ে আল্লাহ্র নিকট হইতে কিছুই জানিতে পারেন নাই। পরে আল্লাহই যখন তাহাকে জানাইয়া ছিলৈন যে, কবরে আযাব হওয়ার কথা সত্য, তখন তিনি কবর আযাব হওয়ার কথার সত্যতা স্বীকার করিলেন এব্ংনা জানিয়া বলার কারণে তিনি আল্লাহ্র নিকট পানাহ চাহিলেন। এখানেও সেই রকমই হইয়াছে। (অর্থাৎ তিনি না জানিতে পারা পর্যস্ত 'আজল' করিতে নিষেধ করেন নাই। পরে আল্লাহ্র নিকট হইতে জানিয়া উহা করিতে নিষেধ করিয়াছিলেন ।) দ্বিতীয়, ইমাম তাহাভী যে হযরত জাবির বর্ণিত হাদীস ছারা হযরত জুযামা বর্ণিত হাদীস মনসুখ হইয়াছে বলিয়া মত প্রকাশ করিয়াছেন, এই কথা ঠিক হইতে পারে না। কেননা হযরত জুযামা ইসলাম কবুল করিয়াছেন দশম হিজরী সনে। কাজেই তাহার বর্ণিত হাদীস সর্বশেষের । অতএব তাহার হাদীসটিই মনসুখ করিয়াছে হযরত জাবির (১) AVY ৮০০১ 07 ৩১ sll www.icsbook.info
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।