হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফ ১৯৭ ইহা হইতে বুঝা যায়, নবী করীম (স) 'আজল' কাজটিকে সম্পূর্ণ ব্যর্থ, নিক্ষল ও অর্থহীন মনে করিয়াছেন। 'আজল" করিলে সন্তান হয় না বলিয়া যাহারা মনে করে, তাহারা মিথ্যাবাদী । উহা করা হইলে কাহাকেও হত্যাও করা হয়না। কিন্তু উহা করা হইলেও আল্লাহ্‌র সৃষ্টি-ইচ্ছা কক্ষণই প্রতিহত হইবে না। আজলও করা হইবে। গর্ভেরও সঞ্চার হইবে, সন্তানও জন্মগ্রহণ করিবে । তাহা কেহ বন্ধ করিতে পারিবে না। কিন্তু এই কথাটিরও স্বৃতিবাদ হইয়াছে হযরত জুযামা বর্ণিত হাদীসে। তাহাতে নবী করীম (স) নিজে বলিয়াছেন 441 2511 4): , J কাজটি গোপন নরহত্যা বিশেষ’ দেখা যায়, নবী করীম (স)-এর উক্তিতে ‘কোথায়ও অনুমতি আছে কোথায়ও না করিলে দোষ নাই" আছে। কোথায়ও তুমি কি সৃষ্টি কর--তুমিকি রিযিক দাও? বলিয়া ধমক আছে। আর কোথায়ও উহাকে স্পষ্টভাষায় গোপন নরহত্যা বলিয়া অভিহিত করিয়াছেন। আর নরহত্যা_তাহা যে ভাবেই হউক-_সম্পূ্ণ হারাম, ইহা তো কুরআনের স্পষ্ট অকাট্য ঘোষণা । এই বিভিন্ন কথার মধ্যে কেহ কেহ সামঞ্জস্য ও সংগতি বা সমন্বয় সাধনের উদ্দেশ্যে বলিয়াছেন, “আজল' করা মাকরূহ তানজীহ। বায়হাকী এই মত গ্রহণ করিয়াছেন। কেহ কেহ জুযামা'র এই হাদীসটিকে যয়ীফ বলিতে চাহিয়াছেন শুধু এই কারণে যে, ইহা অধিক সংখ্যক বর্ণনার বিপরীত কথা । কিন্তু এই ভাবে নিতান্ত অমূলক ধারণার ভিত্তিতে সহীহ হাদীসকে রদ্‌ ও প্রত্যাখ্যান করার নীতি হাদীস শান্ত্রবিশারদদের নিকট আদৌ সমর্থনীয় নয়। জুযামা বর্ণিত হাদীসটি যে সম্পূর্ণ সহীহ্‌ তাহাতে কোন সন্দেহ নাই । ইবনে হাজার আল-আসকালানী এই মত প্রকাশ করিয়াছেন । আর যাহারা ইহাকে মন্সৃখ বা বাতিল বলিয়াছেন, তাহারা হাদীসের তারীখ জানেন না। অতএব তাহাদের এই রূপ উক্তি গ্রহণীয় নয়। জুযামা বর্ণিত হাদীসটিকে অনেক বিশেষজ্ঞই অগ্রাধিকার দিয়াছেন কেননা উহা সহীহ হাদীস। উহার বিপরীত কথা প্রমাণিত হয় যে সব হাদীস হইতে, সনদের দিক দিয়া তাহাতেই বরং কৌন.না কোন ক্রুটি রহিয়াছে । আল্লামা ইবনে হাজাম এই বিভিন্ন ধরনের হাদীসের মধ্যে সমন্বয় বিধানের জন্য বলিয়াছেনঃ জুযামা বর্ণিত হাদীসটি অনুযায়ী আমল করিতে হইবে । কেননা উহার বিপরীত কথার হাদীস সমূহ হইতে বড়জোর এতটুকু জানা যায় যে, উহা মূলত মুবাহ। ইহা প্রথম দিকের কথা । কিন্তু জুযামা বর্ণিত হাদীস আসিয়া উহাকে সম্পূর্ণ নিষিদ্ধ করিয়া দিয়াছে। এখন যদি কেহ দাবি করে যে, প্রথমে 'দিষেধ করা হইয়াছিল, পরে অনুমতি দেওয়া হইয়াছে তবে এই কথা প্রমাণের জন্য তাহার উচিত অকাট্য দলীল পেশ করা । কিন্তু তাহা কেহ করিতে পারে না। কেহ কেহ বলিয়াছেন, নবী করীম, সে) 'আজল' করাকে 2 “গোপন হত্যা” বলিয়াছেন। ইহা একটা দৃষ্টান্ত মূলক কথা ইহাতে প্রমাণিত হয় না যে, ইহা করা সম্পূর্ণ হারাম। কিন্তু ইহা যে শরীয়াতের মূল লক্ষ্যকে ভুলিয়া যাওয়ার পরিণতি, তাহা সকলেই বুঝিতে পারেন। আল্লামা ইবনুল কাইয়্যেম এই পর্যায়ে বলিয়াছেনঃ নবী করীম (স) ইয়াছুদীদিগকে মিথ্যাবাদী বলিয়াছেন এই কথায় যে, তাহাদের ধারণা ছিল “আজল' করিলে গর্ভের সঞ্চার হয় না। ইহা বন্ধুতঃই মিথ্যা কথা । কেননা ইহা করিলেও গর্ভ হওয়া সম্ভব । একথা স্বয়ং নবী করীম (স) অত্যন্ত বলিষ্ঠ ভাষায় ৰলিয়াছেন। তাহার কথার তাৎপর্য হইল, ইয়াহুদীরা যে মনে করিয়াছে, “আজল' করিলে সম্ভান জন্মিবে না ইহা সম্পূর্ণ অসত্য। আল্লাহ্‌ ইচ্ছা করিলে এতদসত্বেও সন্তান গর্ভে আসিবে ও জন্ম হইবে । আর তিনি যদি সৃষ্টি করিতে ইচ্ছা না করেন, তাহা হইলে উহা করা গোপন হত্যা হইবে না। হযতর জুযামা'র হাদীসে “আজল'কে গোপন হত্যা বলা হইয়াছে এই কারণে যে, স্বামী “আজল' করে গর্ভ সঞ্চার হওয়ার ভয়ে, এই কথা মনে করিয়া যে, ইহা করা হইলে সন্তান জন্মিবে না। স্বামী-স্ত্রী সঙ্গম হইবে যথারীতি এবং যৌন স্বাদ উভয়েরই আস্বাদন হইবে (যদিও চূড়ান্ত স্বাদ গ্রহণ হইবে না) www.icsbook.info

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।