১৯৬ হাদীস শরীফ ভাহাতেও সন্দেহ নাই । বরং প্রথম দিকের কথা সমূহ থেকে মনে হয়, তিনি মনে করিবেন যে, এই কাজটি সম্পূর্ণ অর্থহীন, নিক্ষল। উহা করিয়া নারীর গর্ভে সন্তানের অস্তিত্ব গড়িয়া উঠাকে কোন ক্রমেই বন্ধ করা যাইবে না। তাহাতে তাহার একবিন্দু সন্দেহ ছিল না। ইহা নিতান্তই অর্থহীন ও নিক্ষল কাজ । ইবনে হাব্বান আহমাদ ও বাজ্জার হযরত আনাস (রা) হইতে বর্ণনা উদ্ধৃত করিয়াছেন, একব্যক্তি রাসূলে করীম (স)-এর নিকট “আজল' সম্পর্কে প্রশ্ন করিলেন। জওয়াবে তিনি বলিলেনঃ যে শুক্রে সন্তান হইবে, তাহা প্রস্তার খন্ডের উপর নিক্ষেপ করিলেও তাহা হইতে আল্লাহ্ অবশ্যই সন্তান সৃষ্টি করিবেন। তাবারানী ইবনে আব্বাস (রা) হইতে এবং “আল-আওসাত' ইবনে মাসউদ (রা) হইতে উপরোক্ত কথার সমর্থক হাদীস উদ্ধৃত করিয়াছেন। এই সব হাদীস হইতে নিঃসন্দেহে ও অকাট্যভাবে প্রমাণিত হয় যে, গর্ভ নিরোধ কাজে “আজল” সম্পূর্ণ ব্যর্থ ও নিষ্ফল । উহা জন্মনিয়ন্ত্রণের কোন প্রক্রিয়া হিসাবে সেকালেও কার্যকর ছিল না, একালেও হইতে পারে না। বরং উহা করিয়া নিজেকে ও নিজের স্ত্রীকে যৌন সঙ্গমের চূড়ান্ত স্বাদ গ্রহণের অধিকার হইতে নিতান্তই অকারণ বঞ্চিত করা হয় । এই 'আজল'কে জায়েয প্রমাণ করিয়া যাহারা একালের জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন প্রক্রিয়াকে বৈধ বা শরীয়াত সম্মত প্রমাণ করিতে বৃথা চেষ্টা করিতেছে, তাহারা অমানুষ, মিথ্যাবাদী ও সুস্পষ্ট ধোকাবাজ ছাড়া আর কিছুই নয়। রাসূলে করীম (সা)-এর কথা, ‘আজল’ না করিলে তোমাদের কোন ক্ষতি নাই, ইহার সহজ অর্থ, ‘আজল’ করিলে নিশ্চয়ই ক্ষতি আছে। বুঝা গেল, “'আজল' করিলে ক্ষতি হওয়া সুনিশ্চিত । কেননা এই কাজ করিলে কোন ক্ষতি নাই বলিবার ইচ্ছা থাকিলে তিনি বলিতেনঃ 55415৫5৫525 977 7 1৮15501৮৫25 খু না তোমাদের কর্তব্য এই যে, তোমরা ইহা কর অথবা (ইহার অর্থ) ইহা করিলে তোমাদের কোন ক্ষতির আশংকা নাই। কিন্তু নবী করীম (স) কথাটি এভাবে ও এতাষায় বলেন নাই । অতএব হাদীস সমূহের এই বিশ্লেষণ হইতে বুঝা গেল, নবী করীম (স) এই কাজ সমর্থন করেন নাই। ইবনে আবদুল বার বলিয়াছেন, শরীয়াত বিশেষজ্ঞগণ এ বিষয়ে সম্পূর্ণ একমত যে, স্বাধীনা স্ত্রীর সহিত এইরূপ করা তাহার অনুমতি ব্যতীত জায়েয নয়। কেননা স্বামীর সহিত সঙ্গম কাজের চুড়ান্ত তৃপ্তি লাভ তাহার অধিকার। এই অধিকার যথাযথ না পাইলে সে ইহার দাবি জানাইতে পারে । কিন্তু সঙ্গম বলিতে যাহা বুঝায় 'আজল' করা হইলে তাহা হয় না। ইবনে হুরাইরা বলিয়াছেন, এ ব্যাপারে ইজমা অনুষ্ঠিত হইয়াছে। শাফেয়ী মাযহাবের মতের একটা উদ্ধৃতি ভিন্নতর হইলেও উহার সুস্পষ্ট ঘোষণা হইল, স্বাধীনা স্ত্রীর সম্মতি ছাড়া এই কাজ করা আদৌ জায়েয নয়। কোন ক্রীতদাসী যদি বিবাহিতা স্ত্রী হয় তাহা হইলে তাহার ব্যাপারেও একই কথা । যে হাদীসটিতে বলা হইয়াছে, রাসূলে করীম (স) বলিয়াছেন, ইয়াহুদীরা মিথ্যা বলিতেছে, ইহা হইতে কেহকে J; জায়েয প্রমাণ করিতে চাহিয়াছে। তিরমিযী গ্রন্থেও এই হাদীসটি উদ্ধৃত হইয়াছে। তাহাতে রাসূল (স)-এর কথাটির ভাষা এইঃ (472, 237370777 £ 4 ১১০ ০৮৩ ০421৮ 40। 5 951 ২৮৫55 ইয়াহুদীরা মিথ্যা বলিয়াছে। আল্লাহ যদি সৃষ্টিই করিতে চাহেন, তাহা হইলে তাহা রদ্ করার ক্ষমতা কাহারও নাই। www.icsbook.info
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।