হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

১৮ হাদীস শরীফ যে লোক বিবাহ করার সামর্থ্য প্রাপ্ত হইয়াও বিবাহ করিবে না, সে আমার মধ্যে গণ্য নয়? বস্তুত বিবাহ হইতে বিরত থাকা-_বিবাহ না করা ইসলামে সম্পূর্ণ হারাম । কেননা বিবাহ না করিয়া _অবিবাহিত থাকিয়া যে জীবন যাপন হয়, তাহা নিছক বৈরাগ্যবাদী জীবন। আর বৈরাগ্যবাদী জীবন ইসলামের পরিপন্থী । যাহা ইসলাম পরিপন্থী, তাহাই প্রকৃতি ও স্বভাব বিরোধী ৷ আর স্বভাব পরিপন্থী জীবন ধারা কোনক্রমেই গ্রহণযোগ্য হইতে পারে না। বিবাহ সামাজিক-সামষ্টিক কল্যাণের উৎস । মানব বংশের ধারা এই পন্থায়ই অব্যাহতভাবে চলিতে ও সমুখে অগ্রসর হইতে পারে। বিবাহ পুরুষ-নারীর মন-মানসিকতার সান্ত্বনা, স্থিতি ও স্বস্তির উপায়। বিবাহ মানবীয় চরিত্রের সংরক্ষক ও পবিত্রতা বিধায়ক । আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেনঃ ক€///০22%$ der Hf 34 19/94 9 বির ১০৯3 ০5 eels ১5800556505 24 Le (YY : Jl) আর আল্লাহই তোমাদের জন্য তোমাদের স্বজাতীয়দের মধ্য হইতেই জুড়ি বানাইয়াছেন। এবং এই জুড়ি হইতেই তোমাদের জন্য পুত্র-পৌত্র বানাইয়া দিয়াছেন। A এবং 223/332 3/w ‘2/92 eC (7591) 2 1১:5০ ৩1১১1৮৩75৩০ 9৮ নি] | 517: আল্লাহ্‌র একতৃ ও দয়া-অনুগ্রহের একটি অন্যতম নিদর্শন এই যে, তিনি তোমাদের নিজেদের মধ্য হইতেই তোমাদের জন্য জুড়ি বানাইয়া দিয়াছেন, যেন তোমরা উহার নিকট মনের স্বস্তি শান্তি ও স্থিতি লাভ করিতে পার। www.icsbook.info

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।