১৭৪ হাদীস শরীফ ফেরেশতাদের সম্পর্কে প্রশ্ন উঠিতে পারে, ইহারা কোন্ ফেরেশতা? রক্ষণাবেক্ষণে নিযুক্ত ফেরেশতা, না অনারা? ইহার জওয়াবে বলা যাইতে পারে, এই দুইটি কথারই সম্ভাব্যতা আছে। তবে এই কাজে নিযুক্তি কিছু সংখ্যক ফেরেশতাও হইতে পারেন। আসল কথা হইল, আল্লাহ্ তা'আলা ফেরেশতাদের বহু প্রকারের ও বহু ধরনের কাজে নিয়োজিত করিয়া রাখিয়াছেন। তাহাদের সকলেই কিংবা বিশেষ একটি বিভাগে নিযুক্ত ফেরেশতাগণ অভিশাপ বর্ষণ করিয়া থাকিতে পারেন। এই হাদীস হইতে বুঝা যায়, স্বামীর সহিত সহযোগিতা করা স্ত্রীর কর্তব্য । সেই সেই কাজ করিতে সতত চেষ্টিত হওয়া উচিত যে যে কাজে স্বামী সন্তুষ্ট হয়--যদি তাহা শরীয়াত বিরোধী না হয়। দ্বিতীয়তঃ স্ত্রীলোকদের তুলনায় পুরুষদের সঙ্গম ইচ্ছা অদমনীয়। তাৎক্ষণিকভাবে তাহা চরিতার্থ না হইলে অনেক সময় এই ইচ্ছা পুরুষদিগকে পাপের পথে ঠেলিয়া দিতে পারে । এই কারণে রাসূলে করীম (স) স্ত্রীদিগকে স্বামীদের সহিত পূর্ণ সহযোগিতা করার জন্য আহবান জানাইয়াছেন। এই সব হাদীসের মাধ্যমে । (4১৬0 55১ ১৯০) এই পর্যায়ে আর একটি হাদীস স্মরণীয়ঃ A 727234 রে রর ৮৫৮৮৪ 5 CLS Be ds IG SG 4241 ee e297? 37 ৩%৮%৮5 275 (৬-১৮) 20194৯১০265 ৫5 ৬৩৬ 2, হযরত উম্মে সালমা (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, হযরত রাসূলে করীম (স) বলিয়াছেনঃ যে স্ত্রী এমন অবস্থায় রাত্রি যাপন ও অতিবাহিত করে যে, তাহার স্বামী তাহার প্রতি সন্তুষ্ট, সে বেহেশতে প্রবেশ করিবে । (তিরমিযী) হাদীসটি হইতে বুঝা যায়, একজন স্ত্রীলোকের বেহেশত লাভ যে সব জিনিসের উপর নির্ভরশীল; কিংবা যে সব আমলের দৌলতে একজন স্ত্রী বেহেশত লাভ করিবে, স্বামীকে সন্তুষ্ট রাখা ও তাহার প্রতি স্বামীর খুশী থাকা তাহার মধ্যে একটি । এই হাদীসটিতে বলা হইয়াছে, যে স্ত্রী রাত্রি যাপন করে এমন অবস্থায় যে, তাহার প্রতি তাহার স্বামী সন্তুষ্ট--এই রাত্রি যাপন বিশেষ কোন রাত্রি নিশ্চয়ই নয় । বরং বিবাহিত জীবনের প্রতিটি রাত্র অর্থাৎ স্বামীকে অসন্তুষ্ট করা বা অসন্তুষ্ট হইলে তাহাকে সেই অবস্থায় থাকিতে দেওয়া, তাহার অসন্তুষ্টি দূর করিয়া সন্তুষ্টির উদ্রেক করিতে চেষ্টা না করা ও বেপরোয়া হইয়া নিশ্চিন্ত রাত্রি যাপন করা স্ত্রীর জান্নাতে যাওয়ার অনুকূল হইতে পারে না। ইবনে মাজাহ গ্রস্থেও এই হাদীসটি উদ্ধৃত হইয়াছে। তবে উহাতে এ অর্থ এর স্থান 4০ শব্দ EL বায়, স্ত্রীর মৃত্যুকালে স্বামী যদি তাহার প্রতি সন্তুষ্ট থাকে, তবে সে বেহেশত লাভ করিবে । এই দুইটি বর্ণনা হইতে একই কথা জানিতে পারা যায়। আর তাহা হইল, বিবাহিত জীবনে স্বামীকে সব সময় সুখী ও তাহার প্রতি সন্তুষ্ট রাখিতে চেষ্টা করা এবং কখনই অসন্তুষ্ট না করা--অসস্তুষ্ট হইলে তাহার অসন্তুষ্টি দূর করিয়া দেওয়া স্ত্রীর কর্তব্য ৷ শুধু মৃত্যু কালীন সন্তুষ্টির জন্যও প্রয়োজন সারাটি দাম্পত্য জীবন ভরিয়া স্বামীকে সন্তুষ্ট রাখিতে চেষ্টা করা। যে স্ত্রী স্বামীর সত্ুষ্টি-অসন্তুষ্টির পরোয়া করে না, তাহার পক্ষে বেহেশতে যাওয়া কঠিন। কেননা সে হয়ত আল্লাহ্র হক্ আদায় করিয়াছে; কিন্তু স্বামীর হক্ অগ্রাহ্য করিয়াছে । অথচ স্বামীর হক্ হকুল ইবাদ। হন্কুল ইবাদ আদায় না করিলে হন্ধুল্লাহও আদায় হয় না। পরিণামে উহার কোন মূল্যই হইবে না। (S52)! 28৪) www.icsbook.info
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।