হাদীস শরীফ ১৬৫ লোকদের দেখাইয়া যৌন কার্য সমাধা করাও অনুরূপভাবে নিকৃষ্টতম ও জঘন্যতম কাজ। ইহার হারাম হওয়ার একবিন্দু সন্দেহ নাই। হযরত আবু সায়ীদ বর্ণিত প্রথমোক্ত হাদীসটিতে কেলর পুরুষ বা স্বামীকেই নিকৃষ্টতম লোক বলা হইয়াছে। স্ত্রীলোক সম্পর্কে উহাতে কিছুই বলা হয় নাই। ইহার কারণ এই যে, এই ধরনের কাজ প্রধানত পুরুষদের দ্বারাই সংঘটিত হইয়া থাকে । আর স্ত্রী লোকদের তুলনায় পুরুষরা যে একটু বেশী নির্লজ্জ, তাহা তো সকলেরই জানা । কেহ কেহ বলিয়াছেন, স্ত্রী সঙ্গম সুখের ব্যাপার সমৃহ--যাহা স্বামীতে-স্ত্রীতে ঘটিয়া থাকে তাহা-ন্ত্রী যেরূপ আচরণ করে, যে সব কথা বলে ও কাজ করে, তাহার যে অবস্থা দেখা দেয় সেই সবের বর্ণনা দেওয়াই হারাম । শুধু স্ত্রী সঙ্গমের কথা উল্লেখ করিলে তাহা হারাম হইবে না । তবে তাহা মকরূহ অবশ্যই হইবে । কেননা ইহা মানুষের শালীনতা বিরোধী । ইহার বর্ণনা জর্থহীনও বটে । আর অর্থহীন নিষ্ফল কথা বলা পরিহার করা ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য ৷ নবী TR z tl ৮৫ 27° ৫ 24 712 ETO NNN TOC SSL NEN বলা । আর তাহা না বলিলে বা বলিতে না পারিলে তাহার চুপ করিয়া থাকা উচিত । তবে ইহার উল্লেখ যদি প্রয়োজনীয় হইয়া পড়ে কোন কারণে, তাহা হইলে তাহার উল্লেখ করায় কোন দোষ নাই । যেমন স্ত্রী যদি স্বামীর যৌন সঙ্গমকে অস্বীকার করে বা বলে যে, সে ইহাতে অক্ষম, ইত্যাদি কারণে ইহার উল্লেখের প্রয়োজন দেখা দিতে পারে। স্বয়ং নবী করীম (স)-ও বলিয়াছেনঃ ০ I) )]2৫212221 ৮১৯১ ৬/৭১5 3 হ্যা, আমি নিজেই এই কাজ করি, আর সেও করে। তিনি হযরত আবু তাল্হাকে জিজ্ঞাসা করিয়াছিলেনঃ 21: ::4:1 তুমি কি রাত্রিবেলা স্ত্রীর সহিত যৌন মিলন করিয়াছ।" ইত্যাদি । তবে নিছক উল্লেখ এককথা, আর উহার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ বিবরণ দেওয়া বা রসময় কাহিনী বানাইয়া বলা সম্পূর্ণ ভিন্ন কথা। প্রথমটি সম্পূর্ণ হারাম. নয়, দ্বিতীয়টি সম্পূর্ণ হারাম । (,৮,১। 5) এইরূপ নিষেধ বাণীর মূল উদ্দেশ্য হইল, পরিবেশকে পবিত্র ও যৌন পংকিলতা মুক্ত রাখা। ইসলামের দৃষ্টিতে ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই কারণে ইসলামী সমাজে নগ্নতা ও অশ্লীলতা সব সময়ই বর্জশীয়। নারী পুরুষের উচ্ছ্ৃংখল চলা ফিরা, অবাধ মেলা-মেশা পথে-ঘাটে, পার্কে, বিপনীতে, ক্লাবে, থিয়েটারে এবং পত্র-পত্রিকা ও প্রচার মাধ্যমের সাহায্যে যৌন আবেদন উদ্বোধনমূলক কোন অনুষ্ঠান প্রচার এই কারণে সম্পূর্ণ নিষেধ। www.icsbook.info
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।