হাদীস শরীফ ১৪৭ কয়টি দিক দিয়া জীবন মাধুর্যপূর্ণ হইয়া উঠিতে পারে। বিশেষত সম্পূর্ণ অচেনা-অজানা দুই যুবক-যুবতী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া নৃতনভাবে জীবন যাপন করিতে শুরু করে, তখন পরস্পরের ব্যাপারে এইরূপ অবস্থা দেখা দেওয়া--বিশেষ করিয়া বিবাহের পর-পরই ও দাম্পত্য জীবনের সুচনায়ই-_কিছুমান্র বিচিত্র নয়, অসন্ভবও নয় । তাই নবী করীম (স)-এর এই বাণী এবং এই দৃষ্টিতে ইহার মূল্য অসামান্য । এ কথাটির প্রয়োগ এখানেও যে, স্ত্রীর গায়ের চামড়া উজ্জ্বল কান্তিপূর্ণ নয় দেখিয়া স্বামী যদি হতাশাগ্রস্ত হইয়া পড়ে, তবে তাহার চিন্তা করা উচিত যে, হইতে পারে ইহার চামড়া সুশ্রী বা সুন্দর নয়, কিন্তু ইহার হৃদয়-অন্তর ও স্বভাব-চরিত্র তো সুন্দর হইতে পারে; ভাল ভাল গুণ, যোগ্যতা-কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তা তাহার থাকিতে পারে । অতএব মনে তাহার প্রতি কোন স্থায়ী বিদ্বেষ ও বিরূপভাব পোষণ করা এবং ইহার ফলে তাহাকে ত্যাগ করিতে উদ্যত হওয়া কোন বুদ্ধিমান লোকের কাজ হইতে পারে না । কুরআন মজীদে ঠিক এই কথাটিই বলা হইয়াছে, এই ভাষায়ঃ 1 09/0 937 hw ৮22৮ 9397 3372737 N04 03372? + 24 (NALD) 19551 শত ০৮ 4৮৭০ fans তত 1১৯০০ 01 td ৩৯৬ ১৬ তোমরা যদি (তোমাদের) স্ত্রীদের অপছন্দই করিয়া বস, তাহা হইলে নিশ্চিত জানিও, এটা খুবই সম্ভব যে, তোমরা হয়ত কোন একটি জিনিস অপছন্দ করিতেছ, অথচ আল্লাহ্ তা'আলা তাহাতেই বিপুল কল্যাণ রাখিয়া দিয়াছেন। আল্লামা কুরতুবী এই আয়াতটির তফসীরে উপরোক্ত হাদীসটিই উল্লেখ করিয়াছেন। ইহা হইতে নিঃসন্দেহে বুঝিতে পারা যায় যে, এই আয়াতটির তাফসীর যেমন এই হাদীসটির দ্বারা স্পষ্ট হয়, তেমনি এই হাদীসটির সঠিক ব্যাখ্যা বুবিবার জন্য এই আয়াতটি অবশ্যই স্বার্তব্য ৷ কুরআন ও হাদীস যে কতখানি ওতোপ্রোত ও পরস্পর জড়িত, তাহা বুঝিতে কিছুমাত্র কষ্ট হওয়ার কথা নয়। (১৮531 Js ab AD 015817৬০3৮৬) অতএব নারী জাতির কল্যাণ কামনায় ব্রতী হওয়া সকলেরই কর্তব্য । এই কল্যাণ কামনা প্রসঙ্গে যে সব উপদেশ নসীহত দেওয়া হইয়াছে, তাহা মনে-প্রাণে কবুল করা উচিত । স্ত্রী জাতির এই স্বাভাবিক বক্রতার কথা মনে রাখিয়া দাম্পত্য জীবন শুরু করিলে বিপর্যয় এড়াইয়া নিয়া সুন্দর সহজ ও মধুময় জীবন যাপন সম্ভবপর হইবে । কেননা নারী সম্পর্কে সামান্য ধারণাও না থাকার দরুন স্বামীর দিক হইতে এমন সব আচরণ হয়, যাহার পর অনিবার্য হইয়া পড়ে । অথচ তাহা কখনই কাম্য হইতে পারে না। (৬১৬) ines) এই হাদীসটির আলোকে মানব-প্রকৃতি সহ বিশ্বপ্রকৃতি খুব সহজেই বুঝিতে পারা যায়। মহান সৃষ্টিকর্তা এই বিশ্বলোককে -ইহার প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র বজুকেও একটি কঠিন নিয়মের বন্ধনে বাধিয়া রাখিয়াছেন। প্রত্যেকটি বস্তুকেই দিয়াছেন একটা একান্ত নিজস্ব ও স্বতন্ত্র প্রকৃতি । সে প্রকৃতি সমূলে পরিবর্তন করার সাধ্য কেহরই নাই। বাহ্যিক দিকদিয়া কিছুটা পরিবর্তন আনা সম্ভব হইলেও ইহতে পারে । লবনের লবনাক্ততা ও মধুর তীব্র মিষ্টতা বদলানো যায় না। বদলাইলে তখন লবন লবন থাকিবে না, মধু উহার মাধুর্য হারাইয়া ফেলিবে। মানুষও একটি মৌলিক প্রকৃতিতে সৃষ্ট । ইহা সাধারণ সর্বমানুষের ক্ষেত্রে। কিন্তু সেই মানুষতো জনগতভাবেই দুই লিঙ্গে বিভক্ত পুরুষ ও নারী । পুরুষ তাহার নিজস্ব প্রকৃতি লইয়াই বাঁচিতে পারে । ৰাচিতে পারে, দায়িত্ব পালন করিতে পারে পুরুষ হিসাবে । তাহার পৌরুষ নিঃশেষ করিয়া নারী সজ্জিত করা সম্ভব নয়। অনুরূপভাবে নারীও একটা বিশেষ ও একাস্ত নিজস্ব প্রকৃতিতে । তাহার নারীত্ব উৎপাটিত করিয়া তাহাকে পৌরুষে সুশোভিত করিতে চাওয়া শুধু ভুলই নয়, প্রকৃতি পরিপন্থী কাজ। আর প্রকৃতি পরিপন্থী কাজ কখনই সফল হইতে পারে না। এই কথা যেমন পুরুষকে মনে রাখিতে হইবে, তেমনি মনে রাখিতে হইবে নারীকেও ।-অতএব পুরুষকে পুরুষোচিত কাজ করিবার এবং নারীকে নারীজনোচিত কাজ করিতে দিতে হইবে সমাজ গঠন ও সামাজিক শৃংখলা স্থাপন ও সংরক্ষণের জন্য ৷ অন্যথায় বিপর্যয় অবধারিত হইয়া পড়িবে । www.icsbook.info
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।