অলীমা*র সময় 24 গত 1444৮ 2/3 44৬ 55৪ পপ 2852 ০৮৪ dread শন 16045581398: ১১৯০0 ০৫ 1 202 dreds, শনি ৫ %/ 2 তত এ (৯৬৩ ০1 5১31১81৬৭৮৮) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিয়াছেন, হযরত রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেনঃ প্রথম দিনের দাওয়াত সত্য, দ্বিতীয় দিনের দাওয়াত সুন্নাত, তৃতীয় দিনের দাওয়াত প্রদর্শনমূলক । আর যে লোক দান ও বদান্যতা ইত্যাদি করিয়া নিজেকে বিখ্যাত করিতে বা গৌরব অহংকার প্রকাশ করিতে চাহিবে, কিয়ামতের দিন আল্লাহ তাহাকে মিথ্যুক প্রদর্শনকারী লোকদের মধ্যে প্রখ্যাত করিবেন। (তিরমিযী, আবু দায়ূদ, ইবনে মাজাহ) ব্যাখ্যা এই হাদীসের একজন বর্ণনাকারী জিয়াদ ইবনে আবদুল্লাহ । ইমাম তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি কেবলমাত্র জিয়াদ ইবনে আবদুল্লাহর সূত্রেই মরফু' । ইবনে হাজার আল-আসকালানী বলিয়াছেন, তাহার বর্ণিত হাদীসকে দলীলরূপে গ্রহণ করা যায় না। ইহা ছাড়াও তিনি ইহা আতা'র নিকট শুনিয়াছিলেন এমন সময় যখন তাহার স্থৃতি শক্তি প্রখরতা হারাইয়া ফেলিয়াছিল। সম্ভবর্ত তাহার বর্ণিত হাদীস দলীলরূপে গ্রহণ করিতে এই জন্যই আপত্তি উঠিয়াছে। কিন্তু এই পর্যায়ে ইহাই একক হাদীস নয়। ইহার সমর্থক ১১ আরও হাদীস রহিয়াছে। ফলে এই একই বিষয়ে বর্ণিত বছ কয়টি হাদীসের সমষ্টি একথা অকার্টাতাবে প্রমাণ করে যে, এই সব হাদীসের মূল কথা ও প্রতিপাদ্য মোটেই অমূলক ও ভিত্তিহীন নয়। ইহার একটি ভিত্তি থাকা এবং রাসূলে করীম (স) এইরূপ কথা বলিয়াছেন, এইরূপ বিশ্বাস করার যৌক্তিকতা কোন ক্রমেই অস্বীকার করা যায়না-_-ইহাও হাদীস শান্ত্রেরই সর্বজন স্বীকৃত নীতি। হাদীসটিতে বলা হইয়াছে, প্রথম দিনের জিয়াফত হক্ । অর্থাৎ একান্তভাবে প্রমাণিত, অনিবার্য কর্তব্য, জরুরী ভিত্তিতে পালনীয়। এক কথায় ওয়াজিব ৷ প্রথম দিন বলিতে বিবাহ হওয়ার দিন। যাহারা মনে করেন, অলীমা করা ওয়াজিব বা অন্তত সুন্নাতে মুয়াক্কিদাহ্, ইহা তাহাদের মত । তাহারা রাসূলে করীম (স)-এর এই কথা হইতে বুঝিয়াছেন যে, অলীমা করা ওয়াজিব । ইহা তরক করা নিতান্তই অন্যায় ও দোষনীয় ৷ ইহা না করিলে আল্লাহ্র নিকট জবাবদিহি করিতে হইবে । যদিও সেজন্য শাস্তি হওয়াটা অনিবার্য বা অবধারিত নয়। আল্লামা আইনী লিখিয়াছেনঃ অলীমা করার উপযুক্ত সময় সম্পর্কে প্রাচীন কাল হইতেই শরীয়াতবিদৃদের বিভিন্ন মত রহিয়াছে প্রশ্ন উঠিয়াছে, ইহা কখন করিতে হইবে? বিবাহের আক্দ হওয়ার সময়ঃ কিংবা উহার পর-পরই? অথবা প্রথম মিলন বা বাসর ঘর অনুষ্ঠিত হওয়ার দিন? না উহার পর অথবা বিবাহের আক্দ হওয়ার সময় হইতে স্বামী-স্ত্রী মিলন ও প্রথম বাসর ঘর উদযাপনের দিন পর্যস্ত অলীমা করার সময়টি বিস্তীর্ণ ও সম্প্রসারিত --ইহার মধ্যে যে কোন সময় করিলেই চলিবে? ইমাম নববীও এই মত-বিরোধের উল্লেখ করিয়াছেন । কাষী ইয়া বলিয়াছেন, মালিকী মাযহাব মতে স্বামী-স্ত্রী মিলন সংঘটিত হওয়ার পর এট চাক সা www.icsbook.info
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।