হাদীস শরীফ ৩য় খন্ড — হাদীস শরীফ ৩য় খন্ড মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ)
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ হাদীস শরীফ “রাসূলের একটি সম্মানযোগ্য রীতি’ বলা যাইতে পারে, ওয়াজিব নয়। উপরম্তু উহা সম্প্রতি সৃষ্ট একটি আনন্দমূলক ঘটনা সংশ্লিষ্ট জিয়াফত । ফলে ইহা অন্যান্য সাধারণ দাওয়াত-জিরাফতের মতই একটি কাজ । (আল মুগ্নী-ইবনে কুদামাহ) আর ইহা করার জন্য যে আদেশ দেওয়া হইয়াছে, তাহা পালন করা 'মুস্তাহাব' মাত্র_ ওয়াজিব নয় । আর রাসূলে করীম (স)-এর কথা 2:5/+/১*একটি ছাগী দিয়া হইলেও'_ছাগী জবেহ করিয়া অলীমা করা যে ওয়াজিব নয়, ইহা তো ও সম্মত কথা । তবে জমহুর আলেমদের মতে ইহা “সুন্নাতে মুয়ান্ধিদাহ' । কিন্তু ইহাও সর্বশেষ কথা নয়, কেননা আল্লামা বদরুদ্দীন আইনীর উদ্ধৃতি অনুযায়ী, শাফেয়ী মাযহাবের কয়েকজন বিশেষজ্ঞের মতে ইহা ওয়াজিব । কেননা নবী করীম (সে) হযরত আবদুর রহমানকে ইহা করার জন্য আদেশ করিয়াছেন। আর হযরত আবদুর রহমানকে একটি ছাগী যবেহ করিয়া হইলেও 'অলীমা করার নির্দেশ দিয়াছেন, তাহার অর্থ এই নয় যে, অলীমার দাওয়াতে ইহার অধিক কিছু করা যাইবে না। হযরত আবদুর রহমানের আর্থিক অবস্থার বিচারে ইহা ছিল তাহার সামর্থের সর্বনিন্ন পরিমাণ ব্যয় । অবশ্য কাহারও কাহারও মতে সদ্য হিজরাতকারী সাহাবীদের আর্থিক অস্বচ্ছলতা বরং সংকটের প্রতি লক্ষ্য রাখিয়াই এইরূপ বলা হইয়াছে। উত্তরকালে সাহাবীদের আর্থিক অবস্থায় যখন প্রশস্ততা আসে, তখন অলীমা'র ব্যয়-পরিমাণেও প্রশস্ততা আসে । (০৬৮১ ৬০ SUP Cr ০০০] 9৬৬ 4৪৯ 2৪ SUES 5981 aac) www.icsbook.info

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।