হাদীস শরীফ ১২১ বস্তুত দোয়ার একটা দিক সরাসরি আল্লাহ্র নিকট । আর আল্লাহ্ এক মুসলমান ভাইয়ের কল্যাণের জন্য অপর মুসলিম ভাইয়ের নিঃস্বার্থ দোয়া কবুল করেন। কেননা মানুষের জীবনের সব জটিলতা ও সমস্যার সমাধানকারী তো একমাত্র আল্লাহ্। আল্লাহই দিতে পারেন কল্যাণ, সুখ ও শাস্তি। আল্লাহই যদি না দেন, তাহা হইলে তাহা পাওয়ার কোন আশাই করা যাইতে পারে না। এই দোয়ার আর একটি দিক শুভেচ্ছা ও সহদয়তা । ইহার মূল্য ব্যক্তিগতভাবে বর ও কনের জন্য এবং সামষ্টিকতাবে গোটা সমাজের জন্য অত্যন্ত মূল্যবান । মূলত ইহা ইসলামী সংস্কৃতির অঙ্গীভূত একটি গুরুত্বপূর্ণ বিষয় ইহা কার্যকর হওয়া একান্তই জরুরী এবং ইহার প্রতি একবিন্দু উপেক্ষা প্রদর্শন কোনক্রমেই বাঙ্কনীয় হইতে পারে না। বনু তামীম-এর এক ব্যক্তি বলিয়াছেন, জাহিলিয়াতের যুগে বিবাহ হইয়া গেলে আমরা বরকে খুব বেশী পুত্র সন্তান হওয়ার জন্য আশির্বাদ করিতাম। কিন্তু রাসূলে করীম (স) উহার পরিবর্তে এই কথা বলিবার শিক্ষা দিয়োছেন যাহা এই হাদীসে বলা হইয়াছে। (৮1১016৮50১০ এ) মুয়াত্তা ইমাম মালিক গ্রন্থে জায়দ ইবনে আসলাম (রা) বর্ণিত হাদীস উদ্ধৃত হইয়াছে। তাহাতে বলা হইয়াছে, রাসূলে করীম (স) ইরশাদ করিয়াছেন 2/7? ঠিগরঠি রত < EEE ৫৫৫০৮ 28706৮54555 ধরার lS Es BS তোমাদের কেহ যখন (কোন মেয়ে লোক) বিবাহ করিবে, তখন সেই মেয়ে লোকটির কপোল ধারণ করিবে এবং বরকতের জন্য দোয়া করিবে। ইহা রাসূলে করীম (স)-এর একটা নির্দেশ বিশেষ । তবে এই নির্দেশ প্রধানত স্বামীর পক্ষেই পালনীয় । কেননা স্বামীর পক্ষেই স্ত্রীর কপোল স্পর্শ করা সম্ভব এবং তাহা সম্ভব প্রথম ফুলশয্যার রাত্রে । এই হাদীসটির ব্যাখ্যায় শাহ ওয়ালীউল্লাহ দেহলভী লিখিয়াছেনঃ 05 1 422: 55,3 ইসলামের বিশেষজ্ঞ মনীষীদের দৃষ্টিতে ইহা একটি অতীব উত্তম ও সুন্দর আচরণ এবং রীতি । নিকটাত্মীয় মহিলারাও কনেকে এইভাবে বরকতের দোয়া করিতে পারে। জাহিলিয়াতের যুগে লোকেরা নব বিবাহিত দম্পতিকে বিবাহের সন্বর্ধনা জানাইয়া বলিতঃ 202৩1 তোমার সুখ হউক, তোমার অনেক পুত্র সন্তান হউক ।' কিন্তু নব দম্পতিকে সম্র্ধনা জানাইবার এই ভাষা ও শব্দ ইসলামে পছন্দ ও গ্রহণ করা হয় নাই। বিশেষতঃ এই ভাষায় ও কথায় কেবলমাত্র পুত্র সম্ভান হওয়ার দোয়া করার রীতি রহিয়াছে। ইহাতে কন্যা সন্তানের প্রতি স্বাভাবিকভাবেই ঘৃণা ও বিদ্বেষের ভাবধারা প্রকাশিত হয়। আর ইহাই ছিল জাহিলিয়াতের যুগের বিশেষ ভাবধারা । এই কারণে এই বিদ্বেষাত্বক কথা ইসলাম পরিহার করিয়াছে এবং উহার পরিবর্তে ইসলামী ভাবধারা সম্পন্ন কথা বলার শিক্ষাদান করা হইয়াছে । নবী করীম (স) এই দোয়া করার শিক্ষা দিয়াছেনঃ 5৫2 ৫৯৮2৫৫৫০৮৫8 52+ ০০০০৫৫৯৬ rt ৪, (৮5৮3১4০৮445 4955 এ] 401 595 দির ররর CEES ENP HEIST আল্লাহ্ তোমাদের স্বামী-স্ত্রী দুইজনকে পরম ও বিপুল কল্যাণের মধ্যে একত্রিত করিয়া রাখুন। হযরত আয়েশা (রা) বর্ণিত একটি হাদীস হইতে নব বিবাহিতা কন্যাকে সন্বর্ধনা জানাইবার ইসলামী পদ্ধতি জানা যায় । হাদীসটি হইলঃ --১৬/৩ www.icsbook.info
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।